কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ইলিশ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
শুভ সকাল। আজকের সকালটা আমার বেশ ভালোই কাটলো। সকল প্রশংসা আল্লাহ তায়ালার প্রতি। আশা করি সবাই ভালো আছেন। আজকে পান্তা ভাত নিয়ে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে এলাম।

ছোটবেলা থেকেই পান্তা ভাতের সাথে পরিচিত আমরা সবাই। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ছোটবেলায় পান্তা ভাত খায়নি। আমি যখন অনেক ছোট সকাল বেলা আম্মু পান্তা ভাত মাখিয়ে দিত। ওই রাত্রি রান্না করা ভাত যখন বেচে যেত তখন আম্মু সেটাতে পানি দিয়ে রাখত আর সকাল বেলা আমাকে মাখিয়ে দিত। আমি আগা গড়াই একটু ঝাল খাই বেশি। ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মাখানোর পর যখন আমার সামনে এনে রাখত তখন আমি আর এক মুহূর্ত দেরি করতাম না পান্তার পানিতে হাত ডোবাতে।

শীতের সময় ভাজা ভাত আর গরমের সময় পান্তা ভাত এই দুটি আমার অনেক প্রিয়। শীতের সময় সকাল বেলা যদি গত রাতের ভাত বেচে থাকত আম্মু সেটা ভাজি করে দিত প্রতিনিয়তই। আর গরমের সময় সকাল দুপুর ঠিক নেই যখনই আমার মন চেয়েছে তখনই পান্তা খেয়েছি। রাতের বেচে যাওয়া ভাতে পানি দিয়ে না রাখলেও সকালের রান্না করা ভাত যখন ঠান্ডা হত তখন পানি দিয়ে দুপুরবেলা গিয়ে খেতাম। দুপুরবেলা পেট ভরে পান্তা খেয়ে আর নরণচরণ নেই। পেট ভরে একদম ডোল হয়ে যেত। বিশেষ করে পান্তার পানি খাওয়ার সময় আমি খুব মজা পেতাম।

পান্তার পানি আমার এতই ভালো লাগতো যে আমি গ্লাসে ঢেলে খেয়ে বেড়াতাম। যাইহোক ছোটবেলায় পান্তা খাওয়ার অনেক অনেক গল্প মনে পড়তেছে যখন আমি পোস্টটি লিখতেছি। আজ হঠাৎ আপনাদের সাথে এই গল্প শেয়ার করতেছি কারন হলো আজ সকালেই পান্তা ইলিশ খেলাম। গতরাতে ঐশিকে বলেছিলাম ভাত একটু বেশি করে রান্না করতে আর পানি দিয়ে রাখতে। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিলো কম্পিউটারে সবকিছু সেরে মাত্রই পান্তা ভাত খেয়ে উঠলাম।

পান্তা খাওয়ার সময় সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। আর খেতে খেতেই ভাবছিলাম খাওয়া শেষ করেই আপনাদের সাথে পান্তা ভাতের গল্প শেয়ার করব। আজকের পান্তা ইলিশও কিন্তু বেশ ছিল। সরিষার তেলে কড়া করে ভাজি করা ইলিশ আর বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে মাখানো পান্তা আহ কি সুস্বাদু। যাদের পান্তা ভাত প্রিয় আমি জানি তাদের লোভ লাগতেছে এটি পড়ে 😜।

পান্তা ভাত খাওয়ার বেশ কয়েকটি উপকারিতা আছে। প্রথমত পান্তা ভাত খেলে পেট ঠান্ডা থাকে, ঘুম হয় ভালো, বেচে যাওয়া ভাত নষ্ট হয় না,অল্প খরচে খাওয়া হয়ে যায়, প্রস্তুত করায় জটিলতা নাই, আলাদা করে রান্না করতে হয় না, ইত্যাদি ইত্যাদ। রাতে আমার বেশি ঘুম হয়নি। এখন আবার ঘুমোতে যাব। শুভ রাত্রি সবাইকে। 😆

Panta_Ilish.jpg
Under Creative Common LicenceWikipedia



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

চিমটি ভাইয়া। আরে ঝাল হলে তো আর কথাই নেই। কি যে ভালো লাগে ঝাল দিয়ে যেকোন খাবার খেতে। তো সকাল সকাল এরকম পান্তা ইলিশ চোখের সামনে ঝুলিয়ে দিলেন ভাইয়া? এতো যেন বুকের মধ্যে জ্বালা ধরিয়ে দিতেন। ছেলেবেলায় আমারও কিন্তু এরকমের পান্তা খাওয়ার গল্প আছে অনেক। বেশ দারুন লোভনীয় একটি পোস্ট।

 3 years ago 

হাহাহা। সত্যিই বুকের ব্যথা বাড়িয়ে দিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই পোস্টটি দেখেই লোভ সামলাতে পারছি না। ইলিশ মাছ দিয়ে পান্তা আমার সেই প্রিয়। তবে পহেলা বৈশাখের ওই দিনটিতে দুই বার পান্তা খাওয়া হয়। কিছুদিন আগে এই পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে ফোনে অনেক কিছু জানতে পেরেছি। এর গুনাগুন ও ভিটামিন প্রচুর পরিমাণে যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তবে ঠিক বলেছেন ভাই পান্তা ভাত খাওয়ার পর লাস্টের পানিটা অনেক মজার।আমি কিন্তু পান্তা ভাত খাওয়ার লাস্টের পানি ফেলে দেই না। আর পান্তা ভাত ঝাল না হলে কি চলে। ধন্যবাদ ভাই পোস্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকেও। আসলে বাঙ্গালীদের সকালবেলা পান্তা না হলে চলতোই না একসময়।

 3 years ago 

আপনার ভাতের প্লেট দেখে আমি তো ভাবছিলাম যে হয়তো আমাকে দাওয়াত দেওয়ার জন্য রেডি করেছেন। পরে দেখলাম কাহিনী অন্য। যাইহোক ছোটবেলায় মাঝেমধ্যে পান্তা খেয়েছি । এখন তো আর মানুষ তেমন একটা পান্তা খায় না। অতিরিক্ত ভাত যা থাকে তা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয় পরের দিন ভাত রান্নার সময় মিশিয়ে দিলেই ঝামেলা শেষ। যাইহোক অনেকদিন পর আপনার পান্তা খাওয়ার অনুভূতি পড়ে আমারইতো খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

হাহাহা,, আচ্ছা আপু আপনার জন্য এই আইটেম রেডি করা হবে। 🥰

 3 years ago (edited)

সকাল সকাল কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা-ইলিশের চমৎকার পোস্ট দেখে জিভে জল চলে আসল ভাই।আসলে পান্তা-ইলিশ খায়নি এমন লোক খুবই কম আছে।আর আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে তো পান্তা-ইলিশের এক গভীর সম্পর্ক।সর্বোপরি,পান্তা ভাতের বিভিন্ন উপকারিতা ও জানা হলো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা রেসিপি পোস্ট না তো!!

 3 years ago 

পান্তা ভাত আমাদের দেশের খুবই পরিচিত একটি খাবার। যদিও শহরের মানুষ গুলো শুধু বৈশাখ মাসে ইলিশ পান্তা খেয়ে থাকে। কিন্তু গ্রামের গরীব মানুষ গুলো ইলিশ মাছ তো কিনে খেতে পারে না। তাই তারা পেয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে প্রতিদিন সকালে পান্তা ভাত খেয়ে থাকে। তাই বলতে হয় গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো পান্তা ভাত সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

ছোটবেলায় আপনার আম্মু আপনার জন্য পান্তা ভাত মাখিয়ে দিত এই বিষয়টি শুনে খুবই ভালো লাগলো৷ আমার আম্মুও আমার ছোটবেলায় আমার জন্য পান্তা ভাত মেখে দিত৷ ভাত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমার মা এই ভাতের মধ্যে রাতের বেলা পানি দিয়ে রাখত। এগুলো সকালবেলা পান্তা ভাত হিসেবে পরিচিতি পেয়ে যেত। সকাল বেলা যখন এই পান্তা ভাতের মধ্যে বিভিন্ন ধরনের পেয়াজ, মরিচ, ভর্তা দিয়ে যত ঝাল করে খাওয়া যায় ততই মনের মধ্যে একটি তৃপ্তি কাজ করতে থাকে৷
আর শীতের সময় ভাতের পাশাপাশি আমরা মুড়িও ভাঝি করে খেয়ে থাকি৷ আর পান্তা ভাত খাওয়া শেষে পান্তা ভাতের মধ্যে যে পানি থাকে সেই পানির স্বাদ একদমই অতুলনীয়৷ আমি আপনার এই অনুভূতিগুলো পড়ে অনেকটাই আনন্দিত হলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি অনুভূতি প্রকাশ করার জন্য৷

 3 years ago 

আপনি হয়তো পোস্টটি পড়েননি। পোস্টটি আরেবার পড়ুন তাহলে বুঝতে পারবেন।

 3 years ago 

দুঃখিত ভাইয়া। আমি এবার ভালোভাবে পড়ে নিয়েছি৷

 3 years ago 

গতরাতে আমারো খুব ভালো ঘুম হয় নি। আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে ইশ.... অফিস যাওয়া টাওয়া বাদ দিয়ে আপনার মতোন পান্তা ভাত খেয়ে ঘুম দিতে পারতাম একটু!!
আমারো শীতের দিনে বিভিন্ন সবজি দিয়ে ভাত ভাজি আর গরমের দিনে পান্তা খুবই পছন্দের খাবার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে সকালে তো আর পান্তা ভাত নেই। এখন আপনার কমেন্ট পড়ে কালকের মতন খেতে ইচ্ছে করছে। 😜

 3 years ago 

ভাইয়া সকাল সকাল কি দেখালেন।এখন তো খেতে ইচ্ছে করছে। আপনার মতো আমিও ঝালে সেরা।এটা ঠিক বলেছেন ঝাল ঝাল শেষের পানিটা খেতে ভীষণ মজার।তবে আমি ছোটবেলা তেমন পছন্দ করতাম না।তবে এখন পুরোটাই করি।কিন্তু তেমন একটা খাওয়া হয়না।তবে যখন খেতে নেই ঝাল ঝাল করেই খেয়ে নেই।এই পান্তা ভাতের অনেক উপকারীতা শুনেছি।যাই হোক পান্তা ভাত খেলে ঘুম আসে এটা সত্যি।আপনি ঘুমিয়ে পরেন।শুভ রাত্রি ভাইয়া।

 3 years ago 

কালকে সকালে তো ঘুমিয়ে পড়েছিলাম৷ এখন আবার জেগে আপনার কমেন্টের রিপ্লাই দিলাম। হাহাহা

পান্তা ভালোবাসে না এমন বাঙালী খুঁজে পাওয়াটাই কঠন।খুব ভালো লাগলো আপনার পান্তা খাওয়া নিয়ে লেখা পরে।ভালো থাকবেন সবসময়

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38