রূপের গোপন রহস্য ফাঁস

in আমার বাংলা ব্লগ2 years ago

নিজের রূপের গোপন রহস্য ফাঁস করে দিলাম। শুনতে খুব হাস্যকর লাগছে তাইনা, যদিও আমি নিজের রূপ নিয়ে খুব একটা সচেতন না, তবে সময় সুযোগ পেলে, চেষ্টা করি নিজের রূপের প্রতি একটু যত্নশীল হওয়ার জন্য ।

1000021622.jpg

1000021573.jpg

1000021575.jpg

1000021574.jpg

1000021576.jpg

1000021580.jpg

1000021584.jpg

1000021594.jpg

1000021615.jpg

ভিডিও লিংক

মূলত গতকাল গিয়েছিলাম আমাদের স্থানীয় এলাকায় নবনির্মিত জেন্টস পার্লারে। বাবুর চুলগুলো বেশ ভালোই বড় হয়ে গিয়েছে। এমনিতেই যে গরম পড়েছে, তাতে বাবুর বড় চুল নিয়ে বেশ ভালোই কষ্ট হচ্ছিল। কদিন থেকেই ভাবছিলাম বাবুর চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো,তবে সেভাবে সময় পাচ্ছিলাম না।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছিলাম যে, আমাদের এলাকায় খুবই সাম্প্রতিক সময়ে দারুণ সাজানো গোছানো শীতাতপ নিয়ন্ত্রিত জেন্টস পার্লার হয়েছে। অবশেষে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং সময় বুকিং দিয়ে রাখলাম ।

বিকেল বেলার দিকে বাবুকে নিয়ে সোজা চলে গেলাম সেই ঠিকানায়। বাহিরে তখনো প্রচুর গরম,তবে সেলুনের ভিতরে ঢোকার পরেই অন্যরকম একটা অভ্যর্থনা পেলাম। হিম শীতল ঠান্ডা বাতাসে মুহূর্তেই যেন ক্লান্ত শরীরটা সতেজ হয়ে উঠলো।

প্রথমত বাবুকে বসানোর চেষ্টা করলাম, বাবু ভিতরে ঢুকে বেশ মজা পেয়েছিল, সে অনেকটা নিজের মতো করে এদিক সেদিক ছোটাছুটি করছিল। অবশেষে সেখানকার নরসুন্দর ভাইয়েরা বাবুর চুল কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করল। বাবু প্রথম দিকে কিছুটা অস্থির হয়েছিল, পরে বেশ ভালই উপভোগ করছিল তাদের কাজগুলো।

বাবুর কাজ শেষ হওয়ার পরে, এবার মূলত আমার পালা। যদিও প্রথমে আমি কিছুই করতে চেয়েছিলাম না, তবে তাদের কার্যক্রম দীর্ঘ সময় থেকে দেখে, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম।

আমি ক্লিন সেভ করে নিয়েছিলাম এবং তাদের অনুরোধে গোল্ড ফেসিয়াল। যখন আমার মুখের উপর বিভিন্ন রকম ক্রিম এবং অন্যান্য উপাদান ব্যবহার করছিল, সত্যি কথা বলতে গেলে কি তখন বেশ ভালই লাগছিল। মনে হচ্ছিল পুরো মুখটা প্রচুর হালকা হয়ে গিয়েছিল এবং মুখের ত্বক অনেকটা পাতলা লাগছিল।

এভাবে দীর্ঘ সময় চলেছিল তাদের কার্যক্রম আমার মুখের উপর। অবশেষে আমাকে একদম চকচকা করে তারপরে তারা ছেড়ে দিয়েছিল। যাইহোক মূলত আমাদের বাপ-বেটার আপাতত রূপের গোপন রহস্য হচ্ছে এটাই, যা আপনাদের সামনে ফাঁস করে দিলাম।

জেন্টস পার্লারে আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালই লাগবে।

ধন্যবাদ সবাইকে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জেন্টস পার্লারে গিয়ে বাপ ছেলে রুপ চর্চা করে আসলেন। বাবুর চুলের কাটিংটা ভালোই লাগছে। আর আপনাকে তো অনেক সময় ধরে সেবা দিয়েছে। গোল্ড ফেসিয়ালটা কখনো করা হয়নি। এই বিষয়ে ধারনা নেই। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার আর শায়ানের রূপের গোপন রহস্য ফাঁস করে দিলেন তাহলে 😂। যাইহোক জেন্টস পার্লারটি আসলেই খুব সুন্দর। তাদের সার্ভিসও যেহেতু ভালো, আশা করা যায় তাদের ব্যবসায়ের ধীরে ধীরে উন্নতি হবে। আমাদের সবারই উচিত মাঝেমধ্যে ফেসিয়াল করা। এতে করে মুখের চামড়া খুব ভালো থাকে,পাশাপাশি মুখের ময়লাও কেটে যায়। আমিও মাঝেমধ্যে ফেসিয়াল করিয়ে থাকি। গোল্ড ফেসিয়াল করার পর আপনার চেহারার লাবণ্যতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ ভিডিওগ্রাফিটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি বরাবরের মতোই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আপনার মন্তব্য আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।

 2 years ago 

বাহ অবশেষে তাহলে গোল্ড ফেসিয়াল করে নিলেন। আসলে সবার উচিত শরীরের যত্ন নেওয়ার। আমাদের উচিত শরীরের প্রতিটি বিষয়ের দিকে নজর দেওয়া। বেশ সুন্দর একটি পার্লার হয়ে গেল তাহলে। ভালোই উপভোগ করলেন বাবা ছেলে দুইজনে। অনেক ভালো লাগলো বাবা ছেলে দুজনে পার্লারে যেয়ে রুপের গোপন রহস্য ফাসঁ করে দিলেন হা হা হা।

 2 years ago 

সবাই সবার শরীরের প্রতি যত্নশীল হোক, এমনটাই তো চাওয়া। শরীর সতেজ থাকলেই, সবকিছু ঠিকঠাক থাকে।

 2 years ago 

গি ভাই গোল্ড ফেসিয়ালে রুপের রহস্য ফাস করে দিলেন! তবে মাঝে মধ্যে ফিসিয়াল কিন্ত মন্ধ নয়! ঠিক বলেছেন ভাই ভিষণ গরম পড়েছে। ঢাকাতেও ভিষণ গরম। এই গরমে বাবুর চুল কেটে দিয়ে ঠিক করেছেন। পার্লারের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

গোল্ড ফেসিয়াল করে নিলাম এটা সত্য , তবে এই অভিজ্ঞতা প্রথম ছিল।

 2 years ago 

বাপ-ব্যাটা দুজন মিলে তাহলে ভাইয়া কাজের কাজ করে ফেলেছেন দেখছি। নতুন জেন্টস পার্লারটাও দেখছি গোছানো। আর তাদের অফারগুলোও লিস্টেট করা। কেউ চুল বা ক্লিন সেইভ করতে এস দাম নিয়ে দ্বিধায় পরতে হবে না। এটা আমার কাছে ভালো লেগেছে। তবে শায়ান যে ধৈর্য নিয়ে বসে চুল কাটতে দিল এটাই অনেক। কারণ বাচ্চারা চুল কাটতে অনেকটা ডিস্টার্ব ফিল করে। যাক, ভালো লাগলো ভাইয়া আপনাদের সেলুনে কাটানো মুহূর্তটা।

 2 years ago 

এটা সত্য, শায়ান ঝামেলা ছাড়াই তাদের চুল কাটতে দিয়েছে।

বাহ ভাই আপনি তো দেখছি দারুণ রূপ সচেতন। হা হা হা। এই গরমের ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত জেন্টস পার্লারে বসে ফেসিয়াল করতে নিশ্চয়ই ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে নিজের জন্যও কিছু করা দরকার। নিজের প্রতি যত্ন নেয়া দরকার। বেশ ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে।

 2 years ago 

এটাই প্রথমবার ভাই, হয়তো আর কখনো হবে কিনা তা জানি না।

 2 years ago 

রুপের গোপন রহস‍্য টাইটেল টা দেখে ভেবেছিলাম আপনি হয়তো নিয়মিত ফেসিয়াল করেন। কিন্তু দেখি ব‍্যাপার টা পুরো ভিন্ন। মাঝে মাঝে নিজের ত্বকের যত্ম নেওয়া উচিত। ফেসিয়াল করার পরে আপনার অনূভুতি টা শুনে ভালো লাগল। আর সেলুধ টা দেখছি বেশ সুন্দর গোছানো পরিপাটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যাইহোক, শেষ পর্যন্ত তাহলে বাপ বেটার রূপের গোপন রহস্য পাওয়া গেল দাদা! হা হা হা... 🤭আসলে বর্তমানে যে গরম পড়েছে তাতে নরমাল সেলুনে গিয়ে চুল কাটতে অনেক বেশি কষ্ট হয়। তাছাড়া যেহেতু সেলুনে গায়ে কাপড় জড়িয়ে দেয়, সেক্ষেত্রে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন যাওয়া ভালো একটু টাকা বেশি নিলেও। যাইহোক, ভালই করেছেন দাদা এই ঈদের সময় গোল্ড ফেসিয়াল করে। এই সময় এইসবের একটু দরকার আছে।

 2 years ago 

আরে বাহ! এই তাহলে রূপের রহস্য! আসলে স্কিন কেয়ার কিন্তু ব্যাসিক একটা বিষয় যেটা ছেলে মেয়ে সকলের জন্যই প্রয়োজন। আর মাঝে মধ্যে এমন ভাবে নিজের পরিচর্চাও করতে হয়। এতে আসলেই বেশ ফুরফুরে লাগে৷ ছেলেরা তো অনেকে লজ্জায় প্রকাশ করে না। আপনি প্রকাশ করলেন, বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39