আর্ট পোস্টঃ- একটি প্রাকৃতিক দৃশ্যের সিম্পল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ বিকেল,

বন্ধুরা সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করি যার যার অবস্থান থেকে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যস্ততম সময় পার করতেছি। যেহেতু বাচ্চাদের স্কুল খোলা এখন ভালোভাবে ক্লাস হচ্ছে। আপনারা তো জানেন নভেম্বরে সব স্কুলে বর্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন কিন্তু বাচ্চাদেরকে বেশ ভালোভাবে সময় দিতে হবে ঠিকমতো ক্লাস করাতে হবে বার্ষিক পরীক্ষা সামনে। সেজন্য একটু বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছি। সারাদিন ব্যস্ত ছিলাম বাচ্চাদের নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে পোস্ট শেয়ার করে নেওয়া যাক। যেহেতু শত ব্যস্ততার মাঝে এ কাজটি অসম্পূর্ণ থেকে যায়। যতই কাজ করি না কেন যদি পোস্ট করতে না পারি মনে হয় যে সব কাজ অসম্পূর্ণ থেকে গেছে।

r14.jpg

শত ব্যস্ততার মাঝে কমিউনিটিতে সময় দিতে পারলে অনেক ভালো লাগে। তাই চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে উপস্থিত হয়ে যেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল আর্ট। মাঝেমধ্যে চেষ্টা করি কিছু আর্ট করার। যদিও এত বেশি সময় পাইনা। যখন সময় পাই তখন চেষ্টা করি। মাঝেমধ্যে পেন্সিল দিয়ে আর্ট করার চেষ্টা করি। আবার সময় সুযোগ পেলেই কালার নিয়ে বসে পড়ি কালারিং আর্ট করার জন্য। চেষ্টা করি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকে বন্ধুরা আমি চক কালার এবং এ্যাক্রেলিক কালার দুটি কালার ইউজ করে একটি সিম্পল আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাঝে মধ্যে এ ধরনের সিম্পল আর্ট গুলো করতে বেশ ভালোই লাগে। যেহেতু প্রকৃতি নিয়ে আমাদের জীবন। আমাদের প্রকৃতির মাঝেই আমরা নানান ধরনের দৃশ্য দেখতে পাই।

r12.jpg

সেই দৃশ্যগুলো যখন মনের মত করে পেইন্টিং-এর মাধ্যমে আর্টের মাধ্যমে সবার সাথে উপস্থাপন করতে পারি তাহলে ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করে। বন্ধুরা সেই সুযোগে আমি আজকে একটি সিম্পল আর্ট শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের সিম্পল আর্ট আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করে নিব। তাহলে আর দেরি না করে শুরু করে নেওয়া যাক—-

r13.jpg

পেইন্টিং এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • এক্রেলিক কালার।

  • কালার করার জন্য ব্রাশ।

  • পানি।

  • টেপ।

  • চক কালার।

  • পেন্সিল।

r.jpg

r1.jpg

পেইন্টিং এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

আমি প্রথমে সাদা কাগজে টেপ দিয়ে মুড়িয়ে নিলাম। এরপরে চক কালার দিয়ে ভালোভাবে কালার করে নিয়েছি পুরো পেজে। এরপরে পেন্সিল দিয়ে আর্ট করে নিলাম।

r2.jpg

r3.jpg

r4.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন পেন্সিল দিয়ে আর্ট করা অংশে কালো কালার দিয়ে পেইন্টিং করে নিলাম কিছুটা অংশ।

r5.jpg

r6.jpg


তৃতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কালো কালার দিয়ে আরো কিছুটা অংশ পেইন্টিং করে নিলাম। এরপরে উপরের অংশে গাছ এবং পাতা পেইন্টিং করে নিয়েছি।

r7.jpg

r8.jpg


চতুর্থ ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ধাপে ধাপে পুরো পেইন্টিং এর কাজ শেষ করলাম।

r9.jpg

r10.jpg

r11.jpg


উপস্থাপনা

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যখন পুরো পেইন্টিং এর কাজ সম্পন্ন হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। মাঝেমধ্যে সিম্পল আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। মাঝেমধ্যে গর্জিয়াস আর্ট গুলো করতে ভালো লাগে। তবে সব সময় একই ধরনের আর্ট কিংবা পেইন্টিং করতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না। তাই আজকে ভিন্ন ধরনের একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করি প্রতিটি ধাপ আপনাদের দেখেই ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r12.jpg

r13.jpg

r14.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি সিম্পল পেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

সাধারণের মাঝে দারুণ কিছু করেছেন, বেশ দারুণ লাগছে দেখতে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রশংসা শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই পেইন্টিং অনেক ভালো লেগেছে। এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মধ্যে দেখতেও খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আপু আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি আপু সময় সুযোগ পেলে পেইন্টিং করতে বসে পড়ি।

 2 years ago 

চমৎকার একটি আর্ট করেছেন আপু। আপনার আর্ট বেশ দারুণ হয়েছে। দেখে অনেক অনেক ভালো লাগলো আমার এত সুন্দর ভাবে আর্ট করা। আশা করবো খুব সুন্দর সুন্দর আর্ট নিয়ে আবারো আমাদের মাঝে উপস্থিত হবেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার আজকের শেয়ার করা পেইন্টিং আপনার দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ল্যাম্পপোস্ট এর দৃশ্যটা দেখতে বেশি সুন্দর হয়েছে আপু। আপনি অনেক ভালো পেইন্টিং করেন। দেখতে সত্যি অসাধারণ হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু প্রশংসা শুনে ভালো লাগলো।

 2 years ago 

সিম্পল আর্টটি বেশ সুন্দর লাগছে দেখতে। দুটো রং এর মিশ্রনে আঁকা প্রাকৃতিক দৃশ্যটি বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনো বেশ সুন্দর হয়েছে। সাথে ল্যাম্প পোস্টটি আঁকার জন্য দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু নিজের সাদ্যমত সুন্দর করে তৈরি করার। তবে আপনার ভালো লাগলো জানতে পেরে খুশি হয়েছি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যতই কাজ করি যদি পোস্ট করতে না পারি মনে হয় যেন সব কাজ অসম্পূর্ণ থেকে গেছে।সিম্পল এর মাঝেও আপনার আজকের আর্টটি কিন্তু চমৎকার হয়েছে আপু। আর এই ধরনের আর্টগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে।আপনার সিম্পল আর্টের মধ্যে কালার আর প্রতিটি দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

সময় দিয়ে আমার তৈরি করা সিম্পল আর্ট দেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে সবসময় অনেক সুন্দর হয় । সূর্যাস্তের মুহূর্তটি আমার কাছে খুবই প্রিয় । যেটা আপনি নিজের অংকনের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানাই।

 2 years ago 

আপনার যে সূর্যাস্তের দৃশ্য খুব পছন্দ সেটা আপনার ফটোগ্রাফি গুলো দেখলে বোঝা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রেইন্টিং অসাধারণ হয়েছে। সত্যি আপু শত ব্যস্ত থাকলেও পোস্ট না করতে পারলে ভালো লাগে না। আসলে আপু বাচ্চাদের নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। আপনার প্রেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম আপু সময় না থাকলেও চেষ্টা করি সময় করে পোস্ট শেয়ার করে নিতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38