অনেকদিন পর কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

অনেকদিন পর কেনাকাটা করার মূহুর্ত

1000015173.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কেনাকাটা পোস্ট নিয়ে। অনেক হলো তেমন কেনাকাটা করা হয় না। আসলে অনেক ছোট প্রয়োজনীয় জিনিস কেনা হয় না। বেশির ভাগ সময় দেখা যায় বড় বড় জিনিস কিনতে গেলে আর ছোট কোন জিনিস কেনা হয় না। তাই এবার ছোটখাটো প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্য গিয়েছিলাম। আসলে সবকিছু দাম আগের থেকে কোন অংশে কম নয়। তবে কিছু জিনিস আছে দাম হলেও আমাদের কিনতে হবে।তবে এবার অনেক আরামে কেনাকাটা করেছি। আসলে এখন মার্কেটে তেমন ভীর নেই বলেই চলে। তাই কিছু সময়ের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000015482.jpg

1000015178.jpg

1000015170.jpg

আসলে অনেক দিন ধরে ভাবছি বাড়িতে পড়ার স্যান্ডেল কেনার জন্য। সত্যি বলতে স্যান্ডেল প্রতি নিয়ত কেনা হয় তবে এবার গিয়েছিলাম মেয়েদের স্কুল পড়ে যাওয়ার জন্য স্যান্ডেল কিনতে। তারপর কয়েকটি দোকান ঘুরে দেখলাম যদিও স্যান্ডেল গুলো দেখতে অনেক ভালো ছিল। তারপর দুই মেয়ের জন্য বার্মিজ জাতীয় দুজোড়া স্যান্ডেল কিনলাম ৪০০ টাকা দিয়ে। কিছু সময় ঘুরে আমার নিজের জন্য ও আপনাদের ভাইয়ের জন্য বাড়িতে পড়ার স্যান্ডেল কিনলাম। তবে দাম যাইহোক অনেক নিরাপদে কিনতে পেরেছি।

1000015173.jpg

1000015172.jpg

1000015183.jpg

আসলে চুলের জিনিস গুলো কিনতে অনেক সময়ের প্রয়োজন। যদিও সব সময় টুকিটাকি ক্লিপ, রাবার কিনা হয়। তারপর মেয়ের জন্য বেশ কিছু জিনিস কিনলাম। আর আমার সংসারের প্রয়োজন কিছু জিনিস কিনলাম। সত্যি বলতে এবার অনেক আরামে কেনাকাটা করেছি। আসলে সব গুলোর দাম মোটামুটি হলেও জিনিস গুলো অনেক ভালো। আবার লোকজনের তেমন ভীর ছিল না। এমন ফাঁকা মার্কেটে পছন্দ মতো জিনিস কিনতে পারা যায়।

1000012982.jpg

1000013320.jpg

1000013320.jpg

তারপর গেলাম বাচ্চাদের জন্য পায়জামা কিনতে। আসলে বাচ্চাদের পায়জামা গেঞ্জি গুলো এক রেট করে দিয়েছে। প্লাজু গুলো কমপক্ষে আড়াইশো থেকে ৩০০ টাকার কিনতে হয়। কি আর করা কয়েকটি পায়জামা বাচ্চাদের জন্য কিনতে হবে।আসলে বানানো থেকে বাচ্চারা রেডিমেড জিনিস পড়তে বেশি পছন্দ করে। যদিও ছোট মেয়ের তেমন লাগে না তবে বড় মেয়ের জন্য কিনলে ছোটটার জন্য কিনতে হয় আরকি। তারপর দুই মেয়ের জন্য পাঁচটা প্লাজু কিনলাম। আর প্লাজুর সাথে তো গেঞ্জি ও কিনতে হয়।

1000012990.jpg

1000012988.jpg

1000012989.jpg

আসলে অনেক দিন হলো টেবিল ক্লথ রেক্সিন কেনা হয় না। তারপর জন্য ভাবলাম টেবিলের জন্য রেক্সিন কিনবো।তারপর গিয়ে দেখি বিভিন্ন ধরনের রেক্সিন রয়েছে।যদিও আমি আগে কখনো রেক্সিন কিনিনি।তারপর দাম জিজ্ঞাসা করাতে দোকানদার বলল ২০০ টাকা করে গর্জ কিনতে পারেন । আমি তো দাম ভালো দাম জানি না। তারপর ১৮০ টাকা করে পাঁচ গর্জ টেবিল ক্লথ কিনলাম।

1000012870.jpg

তারপর বাচ্চাদের জন্য কিছু নুডুলস, জুস, চিপস আরো অনেক কিছু কিনলাম। সত্যি বলতে এবার তো শান্তিতে কেনাকাটা করেছি। আর নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো এভাবে আগে কখনো কিনিনি।এবার শুধু ছোটখাটো জিনিস কেনার জন্য গিয়েছি। তারপর পছন্দ ও দাম সব কিছু ভালো ভাবে কিনতে পেরেছি। সত্যি বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাজারে মার্কেটে ভীড় কম থাকলে কেনাকাটা করতে অনেক সুবিধা হয়। ভিড় কম থাকায় এবং জিনিসগুলো অনেক সুন্দর ছিল তাই আপনি অনেকগুলো জিনিস কিনেছেন। তাছাড়াও আপনার সংসারের জিনিস পাতি টুকিটাকি কেনাকাটা করেছেন। যাইহোক অনেকদিন পর কেনাকাটা করার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

অনেক দিন পর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে গিয়ে সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন যা পড়ে ভীষণ ভালো লাগলো।বড় বড় জিনিসের সাথে সাথে ছোট ছোট জিনিস গুলো ও আমাদের কেনাকাটা করতে মার্কেটে যেতে হয়।তবে এখন ভীড় কম থাকাতে কেনাকাটা করে আরাম পাওয়া যায়। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু ভীর কম থাকলে কেনাকাটা করতে ও অনেক আরাম পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কেনাকাটার মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর কেনাকাটা করেছেন আপনি। আসে কেনাকাটার চিত্রগুলো দারুণ বর্ণনা সাথে তুলে ধরেছেন। আমিও কালকে কেনাকাটা করেছি। তবে গ্রাম থেকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করছেন জেনে খুশি হলাম। আপনার কেনাকাটার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনি প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে গেছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার কেনাকাটার মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো। আপনি অনেকগুলো জিনিস কেনাকাটা করলেন দেখে ভালো লাগলো। আপনার কেনাকাটার অনুভূতিটা পড়ে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39