ডিজিটাল আর্ট || " চাঁদনী রাতের মনোমুগ্ধকর দৃশ্য "

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো আর্ট পোস্ট৷ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। তার মধ্যে এই আর্ট পোস্ট অন্যতম ৷ সবসময়ই ভিন্ন ভিন্ন কিছু আর্ট আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি৷ বিশেষ করে প্রাকৃতিক যেসকল আর্টগুলো রয়েছে সেগুলো করতে আমার একটু বেশিই ভালো লাগে৷ আজকের যে আর্টটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সে আর্টের মধ্যে সবগুলো ডিজাইন খুব নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করলাম। একইসাথে এখানে যে রঙগুলো রয়েছে সেগুলোর সংমিশ্রণ ভালোভাবে দিয়ে দিলাম। আমি প্রত্যেকটি আর্টের এর পিছনে এতটা সময়ে দিতে থাকি যা আগে কখনোই দিতাম না৷ প্রতিনিয়তই কিছু ভিন্ন ধরনের আর্ট করতে করতে অনেক কিছুই চিন্তায় আসে এবং অনেকগুলো ডিজাইন দিয়ে আবার সেগুলো ডিলিট করে দিতে হয়৷ এর ফলে রঙের সংমিশ্রণ মেলাতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়৷ তাই এই আর্টগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং অনেকটাই কষ্ট হয়। তবে শেষ পর্যন্ত আর্ট করার পরে যখন আপনাদের সকলের ভালো লাগে তখন সেই কষ্ট একেবারে নিমেষেই শেষ হয়ে যায়



চাঁদনী রাতের মনোমুগ্ধকর দৃশ্য

IMG-20240423-WA0010.jpg



প্রয়োজনীয় উপকরণ

  • ডেস্কটপ
  • এডোবি ফটোশপ ২০২৩

অংকন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


IMG-20240423-WA0009.jpg

IMG-20240423-WA0008.jpg

প্রথমে একটি পেজ নিয়ে নিলাম। প্রথমে পেজের সাইজ নিয়ে একটু গরমিল হয়ে গিয়েছিল তাই তখন যা কাজ করেছিলাম তা ডিলিট করে নতুন আরো একটি পেজ নিয়ে নিলাম।



দ্বিতীয় ধাপ


IMG-20240423-WA0000.jpg

IMG-20240423-WA0007.jpg

এরপর এর মধ্যে একটি বড় বক্স উপরের দিকে নিয়ে এর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এরপর নিচের দিকেও একটি ছোট বক্স নিয়ে এর মধ্যেও ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম।



তৃতীয় ধাপ


IMG-20240423-WA0006.jpg

IMG-20240423-WA0005.jpg

এবার এর নিচের দিকে যে ছোট বক্স ছিল সে বক্সের উপরে একটি মাটি এঁকে নিলাম।একইসাথে একটি গাছ এঁকে নিলাম।



চতুর্থ ধাপ


IMG-20240423-WA0004.jpg

IMG-20240423-WA0003.jpg

এরপর এর মধ্যে গাছটিকে ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে এর মধ্যে রঙ করে দিলাম৷ এরপর গাছটিকে ঠিকভাবে বসিয়ে দিলাম।



পঞ্চম ধাপ


IMG-20240423-WA0002.jpg

IMG-20240423-WA0010.jpg

এবার একটি বৃত্ত নিয়ে নিলাম। এই বৃত্তকে একটি ব্রাশ দিয়ে চাঁদের মতো করে দিলাম। একইসাথে এই চাঁদের পিছনে একটি সাদা গ্লো দিয়ে দিলাম। এভাবেই আমার আর্ট করা শেষ হয়ে গেল।



সর্বশেষ আউটলুক


IMG-20240423-WA0010.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৫.০৪.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

1000050430.gif

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ডিজিটাল আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর ভাবে চাঁদনী রাতের মনোমুগ্ধকর দৃশ্য আর্ট করেছেন। দৃশ্যটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে এই আর্ট ফুটিয়ে তোলার৷ আপনাদের পছন্দ হয়েছে এটিই যথেষ্ট।

 2 years ago 

চাঁদনী রাতের এরকম দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগে,আর সেগুলো যদি ডিজিটাল আর্ট হয় তাহলে কিন্তু আরো দারুন দেখায় ভাইয়া।আর আপনার করা প্রতিটা ডিজিটাল আর্ট তো একদম অসাধারণ হয় ভাইয়া।আজকের আর্ট টিও কিন্তু মনোমুগ্ধকর হয়েছে।পেজ এর সমস্যাটা শুরুতেই হওয়া ভালো হয়েছে ভাইয়া পরে হলেতো আর্ট টাও নষ্ট হয়ে যেতো।যাইহোক ভাইয়া আপনার থেকে এরকম আরো নতুন নতুন আর্ট দেখার অপেক্ষায় রইলাম আগামীতে।শুভ কামনা রইলো আপনার জন্যে।

 2 years ago 

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। একেবারে ঠিক বলেছেন, প্রথমে যদি পেজটা ভুল নিতাম তাহলে আর্টের মধ্যে সমস্যা হয়ে যেতো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়। তবে আপনি কিন্ত সময় দিয়ে বেশ সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের ডিজিটাল আর্টটি বেশ অসাধারণ হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা বেশ চোখে পড়ার মত ছিল।

 2 years ago 

এই আর্টটি করতে আমি একেবারে বেশি সময় দিয়েছি৷ কারণ এই আর্ট ছাড়া অন্যান্য আর্ট গুলোতে আমি তেমন একটা সময় দিইনি। এই আর্ট করতে আমি আমার সর্বোচ্চ সময় দিয়েছি।

 2 years ago 

চাদনি রাত আমরা সবাই অনেক বেশি পছন্দ করি।খুব দারুন একেছেন ভাই ডিজিটাল আর্ট দেখতে খুবই সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে৷ আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷

 2 years ago 

আপনার ডিজিটাল চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। খুবই দক্ষতার সাথে এই সুন্দরময় চিত্রগুলো অঙ্কন করেন, চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যময় মুহূর্তের ডিজিটাল চিত্রাংকন দেখতে পেলাম। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ ছিল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার খুব সুন্দর ও গোছালো একটি মন্তব্য আমার এই পোস্টে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা এমন সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি নিজেও শিখেছিলাম গ্রাফিক্স ডিজাইন। তবে আজকে আপনার করা চাঁদনী রাতের ডিজিটাল আর্ট কিন্তু সত্যি দারুন হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনিও গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখেছেন শুনে খুব খুশি হলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডিজিটাল আর্ট দেখতে সত্যি আমার অনেক ভালো লাগে। তবে ডিজিটাল আর্ট করতে আমি পারিনা। আপনি চাঁদনী রাতের চমৎকার একটি ডিজিটাল আর্ট করেছে।ন কালার গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

 2 years ago 

আমিও আগে রকখনো ডিজিটাল আর্ট করতে পারতাম না৷ তবে করতে করতে একটি অভ্যাস হয়ে গিয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা অবিরাম সব সময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে চাঁদনী রাতের মনোমুগ্ধকর দৃশ্যের ডিজিটাল আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে । ডিজিটাল আর্ট এর মধ্যে গাছের দৃশ্য তৈরি সব থেকে বেশি অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ডিজিটাল আর্টের মধ্যে গাছের দৃশ্য আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37