আনসার (রা.) দের দ্বীনের নুসরাত বা সাহায্যের সূচনা
আনসার (রা.) দের দ্বীনের নুসরাত বা সাহায্যের সূচনা
হযরত আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর নিজেকে আরব গোত্রসমূহের সামনে পেশ করিতেন এবং তাহাকে আপন কাওমের নিকট লইয়া যাইয়া আশ্রয় দিবার কথা বলিতেন, যেন তিনি আল্লাহর কালাম ও তাহার পয়গাম পৌছাইতে পারেন। বিনিময়ে তাহাদের জন্য বেহেশতের ওয়াদা করিতেন। কিন্তু আরবের কোন গোত্রই ইহাতে রাজী হইত না। অবশেষে আল্লাহ তায়ালা যখন তাহার দ্বীনকে প্রকাশ করিতে ইচ্ছা করিলেন এবং আপন নবীকে সাহায্য করিতে ও আপন ওয়াদাকে পূরণ করিতে চাহিলেন তখন তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারদের এই গোত্রের নিকট লইয়া আসিলেন। তাহারা তাহার দাওয়াত গ্রহণ করিলেন এবং আল্লাহ তায়ালা তাহাদের দেশকে আপন নবীর জন্য হিজরতের স্থান করিয়া দিলেন।
Masjid All kuba ,before entering in Madina it is found ,first Mosque in Madinah made by Prophet (peace be upon him )
হযরত ওমর (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ্জের মৌসুমে আরবের এক একটি গোত্রের নিকট নিজেকে পেশ করিতেন, কিন্তু কেহই তাহাকে গ্রহণ করিতে সম্মত হইত না। অবশেষে আল্লাহ তায়ালা আনসারদের এই গোত্রকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে) লইয়া আসিলেন। আল্লাহ তায়ালা এই সৌভাগ্য ও সন্মান তাহাদেরকে দান করিতে চাহিলেন। অতএব তাহারা আশ্রয় দিল এবং সাহায্য করিল। আল্লাহ তায়ালা তাহাদের নবীর পক্ষ হইতে তাহাদিগকে উত্তম পুরষ্কার দান করুন।
জামউল ফাওয়ায়েদ গ্রন্থে হযরত ওমর (রা.) এর এই হাদীসে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, (হযরত ওমর (রা.) বলিয়াছেন,) আল্লাহর কসম, আমরা আনসারদের সহিত যে ওয়াদা করিয়াছিলাম তাহা পালন করি নাই। আমরা বলিয়াছিলাম যে, আমরা আমীর হইব, আর তোমরা উজির হইবে। আমি যদি এই বৎসরের শেষ পর্যন্ত জীবিত থাকি তবে আনসারী ব্যাতীত আর কেহ আমার গভর্নর হইবে না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, হজ্জের মৌসূমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে লোকদের সামনে পেশ করিতেন। তিনি লোকদেরকে বলিতেন, কেহ আছে কি? আমাকে তাহার কাওমের মধ্যে লইয়া যাইবে? কেননা কোরাইশগণ আমাকে আমার রব্বের কালাম পৌছাইতে বাধা দিয়াছে। একবার হামদান গোত্রের কোন এক ব্যক্তি তাহার নিকট আসিলে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোন গোত্রের? সে বলিল, আমি হামদান গোত্রের। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার গোত্রের নিকট হেফাজতের ব্যাবস্থা আছে কি? সে বলিল, জ্বী হাঁ, আছে। কিন্তু তাহার আশংকা হইল যে, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যাওয়ার পর এবং তাহার হেফাজতের অঙ্গীকার করিবার পর) যদি তাহার কাওম এই অঙ্গীকার পালনে সম্মত না হয়। অতএব সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি এইবার যাইয়া আমার কাওমকে বলিব এবং আগামী বৎসর পুনরায় আপনার নিকট আসিব (এবং সিদ্ধান্ত জানাইব।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা। সে চলিয়া যাওয়ার পর রজব মাসে আনসার প্রতিনিধিদল উপস্থিত হইল।
নুসরাতের উপর বাইআত গ্রহণের বর্ণনায় হযরত জাবের (রা.) এর হাদীস পূর্বে উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দশ বৎসর কাল এইভাবে অতিবাহিত করিয়াছেন যে, তিনি হজ্বের মৌসুমে ওকায ও মাজান্নার বাজারে লোকদের অবস্থানস্থলে যাইতেন এবং বলিতেন, কে আছে আমাকে আশ্রয় দিবে, আমাকে সাহায্য করিবে, যেন আমি আমার পরওয়ারদিগারের পায়গাম পৌছাইতে পারি, বিনিময়ে সে বেহশত লাভ করিবে। কিন্তু তিনি এমন কাহাকেও পাইতেন না, যে তাহাকে আশ্রয় দিবে বা সাহায্য করিবে। এমন কি সে সময় ইয়ামান অথবা মুযার গোত্র হইতে কেহ মক্কায় আসিতে চাহিলে তাহার আত্মীয়-স্বজন ও কাওমের লোকেরা আসিয়া তাহাকে বলিত, কোরাইশের সেই যুবক হইতে সাবধান থাকিও, সে যেন তোমাকে ফেৎনায় ফেলিয়া (অর্থাৎ ধর্মচ্যুত করিয়া) না দেয়। অবশেষে আল্লাহ তায়ালা ইয়াসরাব হইতে আমাদিগকে তাহার নিকট প্রেরণ করিলেন। আমরা তাহাকে আশ্রয় দিতে প্রস্তুত হইলাম এবং আমরা তাহাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলাম। আমাদের মধ্যকার এক একজন তাহার নিকট গমন করিত, তাহার প্রতি ঈমান আনিত এবং তিনি তাহাকে কোরআন শিক্ষা দিতেন। তারপর সে যখন সেখান হইতে মুসলমান হইয়া ঘরে ফিরিয়া আসিত তখন তাহার ইসলামের কারণে পরিবারের সকলেই মুসলমান হইয়া যাইত। এইভাবে আনসারদের প্রত্যেক মহল্লায় মুসলমানদের এমন এক জামাত তৈয়ার হইয়া গেল যাহারা প্রকাশ্যে ইসলামের উপর চলিত। তারপর একদিন আনসারদের সকলেই পরামর্শের জন্য সমাবেত হইলেন। আমরা বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এইভাবে আর কতকাল ফেলিয়া রাখিব যে, তিনি মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরিয়া বেড়াইবেন, আর বিতাড়িত হইবেন, হুমকির সম্মুখীন হইবেন? অতএব আমাদের মধ্য হইতে সত্তরজন হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আমরা আকাবা ঘাঁটিতে তাহার সহিত সাক্ষাতের সিদ্ধান্ত করিলাম। তারপর আমরা একজন দুইজন করিয়া নির্দিষ্টস্থানে সমবেত হইলাম এবং বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা কিসের উপর বাইআত হইব? অত:পর বর্ণনাকারী হাদীসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন।
হযরত ওরওয়া (রহ.) বলেন, হজ্জের সময় হইলে বনু মযিন ইবনে নাজ্জারের একদল আনসার হজ্জের জন্য গেলেন। তাহাদের মধ্যে ছিলেন হযরত মুআয ইবনে আফরা, হযরত আসআদ ইবনে যুররা (রা.) বনু যুরাইকের হযরত রা'ফে ইবনে মালেক, যাকওয়ান ইবনে আব্দে কায়েস (রা.), বনু আব্দুল আশহালের হযরত আবুল হাইসাম ইবনে তাইয়েহান (রা.), বনু আমর ইবনে আওফের হযরত উয়াইম ইবনে সায়েদা (রা.)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট আসিলেন এবং তাহাদিগকে এই ব্যাপারে অবহিত করিলেন যে, আল্লাহ তায়ালা তাহাকে নবুওয়াত ও সন্মানের জন্য নির্বাচন করিয়াছেন। তিনি তাহাদিগকে কোরআন পড়িয়া শুনাইলেন। তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া নিশ্চুপ হইয়া গেলেন এবং তাহাদের অন্তর তাহার দাওয়াতের উপর নিশ্চিন্ত হইয়া গেল। তাহারা যেহেতু আহলে কিতাবদের নিকট তাহার অনুপম গুনাবলী ও তাহার দাওয়াত সম্পর্কে পূর্ব হইতেই শুনিয়া আসিতেছিলেন, সেহেতু (কথা শুনামাত্রই) তাহাকে চিনিতে পারিলেন। সুতরাং তাহাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলেন এবং তাহার প্রতি ঈমান আনিলেন, আর তাহারা কল্যাণ প্রসারের মাধ্যম হইলেন।
তারপর তাহারা আরজ করিলেন, আপনার তো জানা আছে যে, আমাদের সেখানে আউস ও খাযরাজ গোত্রদ্বয়ের মধ্যে খুন খারাবি চলিতেছে। আমরা এমন ব্যাবস্থা করিতে চাই যাহা দ্বারা আল্লাহ তায়ালা আপনার কাজকে সঠিক পথে পরিচালনা করিবেন। (অর্থাৎ আমরা আপনাকে আমাদের দেশে লইয়া গিয়া আপনার সাহায্য করিতে চাই।) আমরা আল্লাহর জন্য ও আপনার জন্য সর্বপ্রকার পরিশ্রম ও কষ্ট স্বীকার করিতে প্রস্তুত আছি। আপনার যাহা রায় হইতে আমরাও আপনাকে তাহারই পরামর্শ দিব। তবে বর্তমানে আপনি আল্লাহর উপর ভরসা করিয়া (মক্কায়) থাকুন। ইতিমধ্যে আমরা আমাদের কাওমের নিকট ফিরিয়া যাইয়া তাহাদিগকে আপনার কথা বলিব এবং তাহাদিগকে আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াত দিব। হইতে পারে আল্লাহ তায়ালা আমাদের পরষ্পরের মধ্যে সন্ধি করিয়া দিবেন এবং আমাদিগকে এক করিয়া দিবেন। বর্তমানে যেহেতু আমাদের মধ্যে দুরত্ব ও শত্রুতা বিরাজ করিতেছে সেহেতু আপনি যদি এখন আমাদের নিকট আগমন করেন তবে আমরা আপনার ব্যাপারে একমত হইতে পারিব না এবং একজোট হইতে পারিব না। অতএব আমরা আগামী বৎসর হজ্জের (সময় আপনার সহিত সাক্ষাতের) অঙ্গীকার করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের এই কথায় সন্তুষ্ট হইলেন।অত:পর তাহারা আপন কাওমের নিকট ফিরিয়া গেলেন এবং তাহাদিগকে গোপনে দাওয়াত দিলেন। তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং আল্লাহ তায়ালা তাহাকে যে পায়গাম দিয়া প্রেরণ করিয়াছেন এবং কোরআন পড়িয়া তিনি যে বিষয়ের প্রতি দাওয়াত দিয়াছেন, এই সমস্ত ব্যাপারে কাওমের লোকদেরকে অবহিত করিলেন। (তাহাদের এই দাওয়াতের) ফলে আনসারদের প্রত্যেক মহল্লায় কিছু না কিছু লোক অবশ্যই মুসলমান হইয়া গেল।
.
ভাই খুব সুন্দর কাজ করছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন । দোয়া করবেন আমারা ও যেন দীনের কাজ করতে পারি। আমিন । resteemited
Hi @mizan570!
Your post has been upvoted by @bdcommunity.
You can support us by following our curation trail or by delegating SP to us.
20 SP, 50 SP, 100 SP, 300 SP, 500 SP, 1000 SP.
If you are not actively voting for Steem Witnesses, please set us as your voting proxy.
Feel free to join BDCommunity Discord Server.
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!
Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by mizan570 from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.
Photo source diben.
I went for Hajj this year , and photo is snapped by me .So i think source not necessary , tx for comments .
MaShaAllah you went for Haj. But it's good to mention that pics are captured by you.
Yes madam i came last month , since next post which ones are my photo i will mention it to follow your suggestion .
We Steem Tuners are Happy to find this post as our Random Upvote Quest. A few upvotes from the community have done already. Hope, this content will encourage/impress/motivate/learn a lot to the Steemians...
There is more to Steem Tuner. check here for some more tips on being a community member. You can also join our discord here to get to know the rest of the community! We Steemtuner Community Supports good posts. We believe being in a community helps to grow. You can join Us.
Feel free to join the SteemTuner community and participate contests to win the exciting prize. Check out the discord server of SteemTuner for more details.
Please note that SteemTuner welcomes delegation from the supporters of this community in voluntary basis. Check out following links to show your support towards the community: 10, 20, 50, 100, 200, 300, 500, 1000.
আলহামদুলিল্লাহ। অনেক ভাল লাগল ইসলামের প্রাথমিক অবস্থার বিষয় গুলো পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা জন্য। আর আমরা কোথায় আছি!!
Posted using Partiko Android