বৃষ্টির মধ্যে রিক্সা বিলাস!!

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ৫ ই জুন , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000555572.jpg


রিক্সা কে আপনি একটা ঐতিহ্যবাহী যান বলতেই পারেন। আমার মতে এটা একটা ঐতিহ্য ধারণ করে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে রিক্সার একটা আধিপত্য। এই রিক্সায় সাধারণ দুইজন মানুষ একসঙ্গে উঠতে পারে। তবে আমাদের মতো বন্ধু বা শিক্ষার্থীরা একেবারে তিনজন কখনও কখনও চারজনও উঠে। ঢাকাতে আসলে সবচাইতে বেশি যে যান টা আপনার চোখে পড়বে সেটা হলো রিক্সা। তবে এখন রিক্সার পাশাপাশি ইজিবাইকের আনাগোনাও আছে। তবে রিক্সায় ভ্রমণের চেয়ে মজাদার ভ্রমণ আর নেই। আমি আপনাকে একটা উপদেশ দেয় যদি কখনও আপনার মন খারাপ থাকে বাইরে চলে আসবেন একটা রিক্সা নিয়ে শহরটা ঘোরা শুরু করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনি ফ্রী অনূভব করবেন।



বিশেষ করে মেঘলা আকাশ হালকা বাতাস এইরকম ওয়েদারে বেশি ভালো লাগে রিক্সা ভ্রমণ। তবে আপনার যদি পার্টনার অর্থাৎ সঙ্গী থাকে তাহলে আমি বলব রিক্সা টা আপনার জন‍্যই তৈরি করা হা হা। কয়েকদিন আগে আমি গুলিস্থান গিয়েছিলাম একটা কাজে। তারপরই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এমন বৃষ্টি যে বলার বাইরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোন বাস পেলাম না। পরবর্তীতে ঠিক করলাম না আর দাঁড়িয়ে থাকব না। একটা রিক্সা ঠিক করলাম এবং উঠে পড়লাম। বাইরে বৃষ্টি হচ্ছে হুডতোলা রিক্সার মধ্যে আমি বসে মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা এসে আমার শরীরে লাগছে সত্যি এর মতো সুন্দর অনূভুতি পৃথিবীতে আর নেই।

বৃষ্টির মধ্যে রিক্সাওয়ালা মামার একটু কষ্টও হচ্ছিল মনে হয় কিন্তু কিছু করার ছিল না। এটা তার পেশা। তো ঐসময় আমি রাস্তার দিকে তাকিয়ে চারিদিকের মানুষের কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকি। হঠাৎ ফোনটা বের করে ভিডিওগ্রাফি শুরু করি আমি। রিক্সাওয়ালা মামা কে নিয়ে চলন্ত রিক্সায় বসে চারিদিকের একটা ভিডিওধারণ করি। সবমিলিয়ে দারুণ ছিল অনূভুতি টা। যদিও ভিডিও টা করতে গিয়ে আমার ফোনে বৃষ্টির ঝাপটা লেগে ফোনটা পুরো ভিজে গিয়েছিল। আজ আমি ঐ ভিডিও ঐ ভিডিওগ্রাফি টাই আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।



ভিডিওগ্রাফি




------------
ভিডিও ধারক@emon42
ডিভাইসRedmi 12
সময়মে,২০২৪
ব‍্যাকগ্রাউন্ড মিউজিকআমি যে রিক্সাওয়ালা


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিডিওটি বেশ চমৎকার। বৃষ্টির মধ্য আজ পর্যন্ত কখনো রিকশাতে ওঠা হয়নি তবে অনেক নাটক সিনেমায় দেখেছি এমনটা। এটা ঠিক বলেছেন বৃষ্টির মধ্যে হয়তোবা রিক্সা ওয়ালা মামার একটু কষ্ট হচ্ছিল রিক্সা চালাতে তবে কিছু করার নেই এটাই তার পেশা। আপনার সুন্দর মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বৃষ্টির মধ্যে রিকশা চড়তে ভীষণ ভালো লাগবে। আপনার এমন অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার ভিডিওগ্রাফি টাও সত্যি দারুন হয়েছে।

 2 years ago 

আর ভাই পোষ্টের মধ্যে কি পার্টনারের কথা না বললে হতো না?? তবে আসলেই এরকম বুড়িগুড়ি বৃষ্টি আর রিকশায় একজন পার্টনারের সাথে যদি ঘুরে বেড়ানো যায় তাহলে সেটা মন্দ হয় না হা হা হা।

 2 years ago 

জী ভাইয়া ঠিক বলেছেন,রিকশা আমাদের ঐতিহাসিক বাহন। বিপদে কোন বাহন না পেলেও রিকশা পাবেন। তারা জড় বৃষ্টি সবসময় যাত্রি টানে। বৃষ্টির সময় রিকশা ভ্রমন করে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন। আর বিডিটাও দারুন ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64140.89
ETH 1732.59
USDT 1.00
SBD 0.42