টেলিপ্যাথি নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20231219_105322_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

টেলিপ্যাথি নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামটেলিপ্যাথি
পরিচালকইশতিয়াক আহমেদ
অভিনয়তৌসিফ মাহমুদ, তানজিন তিশা
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৩ নভেম্বর ২০২৩

Screenshot_20231202-090750_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়ক এর সাথে নায়িকা সবসময় ঝগড়া করতে থাকে৷ তারা প্রতিদিনই কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া করে৷ আবার সেই বিষয়ে আবার তারা একে অপরের সাথে মিলেও যায়৷ একদিন তারা রাস্তার মধ্যে ঝগড়া করছিল। তখন নায়িকা সেখান থেকে চলে যাচ্ছিল৷ তারপর নায়ক রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল কারণ সে জানে যে নায়িকা তার জন্য আবার ফিরে চলে আসবে৷ সেই ঘটনাটি এখানে ঘটে গেল৷

Screenshot_20231202-090839_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার নায়িকা প্রথম দিকে যেভাবে নায়কের সাথে দেখা হয়েছিল সেই বিষয়টি নাটকের মধ্যে তুলে ধরা হয়েছিল৷ নায়ক একটি রেস্টুরেন্টে গিয়ে বসেছিল নায়িকার সাথে দেখা করার জন্য৷ নায়িকাও নায়কের সাথে দেখা করার জন্য একই রেস্টুরেন্টে বসে ছিল৷ তবে তারা দুজন দুজনকে চিনতো না৷ তারা দুজনে দুটি টেবিলে বসেছিল এবং দুজনে দুজনকে কল দিয়েছিল৷ তবে তারা ঠিকমতো বুঝতে পারেনি যে তারা দুজনে দুজনের সাথে দেখা করতে এসেছে৷ তারা ভেবেছে যে অন্য একজনের সাথে৷

Screenshot_20231202-090907_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার তারা দুজনে পরদিন একটি স্থানে মাছ ধরার জন্য গিয়েছিল এবং নায়িকার সাথে যেখানে গল্প করতে থাকে। তারা একসাথে মাছ ধরতে থাকে৷ তারপর তারা দুজনে সেখান থেকে মাছ নিয়ে চলে যায়৷

Screenshot_20231202-091003_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার তারা দুজনে একটি স্থানে দেখা করে এবং সেখানে তারা অনেকক্ষণ সময় ভালোভাবে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়৷

Screenshot_20231202-095748_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়িকার মা-বাবা তার জন্য পাত্র দেখতে থাকে৷ সেখানে নায়িকাদের বাড়িতে পাত্রসহ তাদের মা বাবা এসেছিল৷ তখন নায়িকা তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছিল৷ যাতে করে বিয়ে ভেঙে যায়৷ তারপরও কাজ হলো না৷ পরদিন নায়িকার বিয়ে ঠিক হয়ে গেল৷

Screenshot_20231202-095809_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার নায়কের অসুস্থতাও বেড়ে যেতে থাকে। সে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তার কি হয়েছে৷ নায়ক শুধু সব সময় রেগে থাকে৷ তখন ডাক্তার তাকে বলে তার ক্যান্সার হয়েছে৷ এই কারণেই তার এরকম হয়েছে৷ আর এই পৃথিবীতে তার বেশি দিন বাঁচা হবে না৷ নায়ক এই কথাটি শুনে অনেক কষ্ট পেতে থাকে এবং নায়িকার কথা ভাবতে থাকে৷

Screenshot_20231202-095838_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়িকাও নায়কের কথা ভাবতে থাকে৷ একদিন নায়িকা জানতে পারে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে খুবই হতাশ হয়ে যায়৷ নায়িকা তখন সিদ্ধান্ত নেয় সে তার জীবন শেষ করে দিবে৷ তখন নায়িকা বিষ খেয়ে ফেলে এবং নায়কের কথা মনে করতে করতে নায়ককে কল করে৷ তার সাথে কথা বলতে থাকে৷ অনেকদিন পরেই তাদের কথা হলো৷ নায়কও মৃত্যুশয্যায় ছিল৷ তারা দুজনে কথা বলতে বলতে এভাবে নায়িকাও মারা গেল এবং নায়কও মারা গেল৷

Screenshot_20231202-100052_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তারা দুজনেই একইদিন মারা গেল এবং তাদের দুজনের মরদেহকেই একই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনকে একই সাথে পাশাপাশি রাখা হয়েছিল৷ তারা একসময় কথা দিয়েছিল যে তারা বাঁচলে একসাথে বাঁচবে আর মরলেও একসাথে মরবে৷ মরার পরেও তারা একসাথে এখানে একই সাথে পাশাপাশি রইল৷

আমার ব্যক্তিগত মতামত।

মনের মধ্যে নাড়া দেওয়ার মতো একটি নাটক ছিল এটি৷ খুবই সুন্দর লাগলো এই নাটকটি প্রথম দেখে। যখন এই নাটকটি দেখতে পারলাম তখন খুবই সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপস্থাপন করা হয়েছে৷ যখন তাদের মধ্যে ঝগড়া হতো এবং তারা আবার মিলে যেত তখন সেই অনুভূতিটা খুবই ভালো ছিল৷ যখন তারা শেষ পর্যন্ত দুজন দুজনকে না পাওয়ার কারনে নিজেদের জীবনকে শেষ করে দিল এর মাধ্যমে এই নাটকের নামের পূর্ণতা পেয়ে গেল৷ এই নাটকের নামের সাথে নাটক এর শেষ দিকে নায়ক এবং নায়িকার মরণের পরে তাদের মিল হলো তা এই নাটকের মূল বিষয়কে ফুটিয়ে উঠেছে

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৫/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏🙏📸❣

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤🦄❣

 3 years ago 

আপনি চমৎকার একটা নাটকের রিভিউ উপস্থাপন করেছেন। আপনার পুরো নাটকটি পড়ে খুবই ভালো লাগলো তবে শেষে তারা দুইজনে মারা গেলো এটা খুবই খারাপ লাগলো। যাইহোক এতো সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দুইজনে মারা গেলো এটা আমারও খুবই খারাপ লাগলো।

 3 years ago 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন ভাইজান। আমি এমনিতে নতুন প্রজন্মের এই সমস্ত নাটক গুলো বেশি পছন্দ করি। তবে যে নাটকের মধ্যে একটু হাস্যরস থাকে সেগুলো বেশি ভালো লাগে আমার। যাইহোক সুন্দর ছিল আপনার আজকের এই নাটক রিভিউ। চেষ্টা করব যে কোন মুহূর্তে সুযোগ করে দেখার জন্য।

 3 years ago 

জি ভাই যে নাটকের মধ্যে একটু হাস্যরস থাকে সেগুলো আমারও বেশি ভালো লাগে।

 3 years ago 

খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ এই নাটকের রিভিউ আমি অনেক আগেও দেখেছি৷ তবে সময়ের কারণে নাটকটি দেখা হয়নি৷ তবে আজকে যেভাবে আপনি এই নাটকের রিভিউ তুলে ধরেছেন এই নাটকটি অনেক সুন্দর এবং কষ্টদায়ক হয়েছে৷ অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 years ago 

ঠিক নাটকটি অনেক সুন্দর এবং কষ্টদায়ক হয়েছে।

 3 years ago 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও নাটকটি এখনো দেখা হয়নি তবে পুরো নাটকের রিভিউ পড়ে নাটকটি আমার বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ওকে আপু দেখে নিয়েন।

 3 years ago 

বাস্তব জগতেও এমন দৃশ্য দেখতে পাওয়া যায় যদি ভালোবাসার মানুষকে না পাওয়া যায় তাহলে পরকালে পাবে বলে দু'জন দু'জনকে শেষ করে দেয়। কিন্তু আমার কথা হলো আদও তারা কি পরকালে একসাথে মিলিত হবে? এমন কিছু শুধু নাটকেই সম্ভব বাস্তবে নয়। এই ধরনের নাটক দেখে আমরা ক্ষনিকের জন্য আনন্দ নিতে পারি কিন্তু সেটা মানুষ বাস্তবে কেন প্রমাণ করতে যায় বুঝি না। যাই হোক খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। যদিও দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

জি আপু এমন কিছু শুধু নাটকেই সম্ভব বাস্তবে নয়।

 3 years ago 

এই নাটকটি আমি দেখেছিলাম এবং কিছুদিন আগে এই নাটকের রিভিউ শেয়ার করেছিলাম। নাটকের শুরুর দিকে ঝগড়াঝাটি হলেও,শেষের দিকটা বেশ কষ্টের ছিলো। তবে নাটকের দৃশ্যপটের সাথে নামকরণ একেবারে পারফেক্ট ছিলো। টেলিপ্যাথি নাটকের রিভিউ পড়ে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। (ভাই নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মধ্যে, নায়কের নাম তৌফিক মাহমুদ লিখেছেন। এটা তৌসিফ মাহবুব হবে। আশা করি ঠিক করে নিবেন।)

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই ঠিক করে দিয়েছি।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38