কম্প্রোমাইজ নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| কম্প্রোমাইজ নাটকের রিভিউ। |
|---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | কম্প্রোমাইজ । |
|---|---|
| পরিচালক | সাজ্জাদ হোসাইন বাপ্পি |
| অভিনয় | তোওসিফ মাহবুব, সাদিয়া আয়মান |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ২৫ অক্টোবর ২০২৩ |
প্রথমেই নায়কের বন্ধু আসে নায়কের বাড়িতে। নায়কের সাথে কোথাও বের হওয়ার জন্য৷ তখন নায়ক ঘুমিয়ে ছিল৷ নায়ক ঘুম থেকে উঠতে চাচ্ছিল না৷ তবুও তার বন্ধু তাকে সেখান থেকে জোর করে উঠিয়ে নিল এবং পরে এসে জানতে পারল যে বন্ধুর প্রেমিকার সাথে দেখা করতে যেতে হবে ৷ তখন নায়ক না বলে দিলো৷ তবুও নায়কের বন্ধু তাকে জোর করে সেখানে নিয়ে গেল এবং তারা দুজনে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে দেখা যায় রাস্তার উপরে৷
এভাবেই নায়ক এবং নায়িকার ভাব হয়ে যায়। তারা একদিন ফুচকা দোকানে যায় ফুচকা খাওয়ার জন্য৷ সেখানে নায়কের অনেক ঝাল লাগতে থাকে৷ কারণ সে ঝাল খেতে পারেনা৷ তাই সে ফুচকার ঝালে একদমই পাগল হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়৷ কি করবে সে বুঝতে পারছিল না৷ তাই সে পানি খুঁজতে থাকে৷ তারপর নায়িকা তাকে আইসক্রিম এনে দেয়৷
এবার নায়ক বাড়িতেও নায়িকার সাথে কথা বলতে থাকে৷ তখনই নায়কের মা-বাবা তার কাছে এসে একটু ভালোভাবেই জিজ্ঞাসা করতে থাকে কোন মেয়েকে তার ভালো লাগে৷ তখন প্রথমে সে বলতে না চাইলেও পরে বলে দেয় এবং তাদের মা বাবা বলে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য।
নায়ক একদিন তাকে বাড়িতে নিয়ে আসে এবং তাদের সাথে দুপুরের খাবার খায়৷ তখন নায়িকার সাথে নায়কের মা-বাবার অনেকক্ষণ কথাবার্তা চলতে থাকে। তারা অনেকটা ইমোশনাল হয়ে যায়৷ কারণ নায়িকার বাব নেই৷ সে বাবার আদর কখনোই পায়নি৷ তাই আজকের নায়িকের বাবার আদর পেয়ে তার বাবার কথা মনে পড়ে গেল এবং অনেকটাই খুশি হয়ে গেল৷
নায়িকা এবং তার মা তাদের মামার বাসায় থাকে৷ তখন তার মামা একদিন একটি শর্ত দেয় যে নায়িকাকে তার মামাতো ভাইকে বিয়ে করতে হবে৷ তখন নায়িকা প্রথমে এই কথাটি শুনে একদম হতভাগ হয়ে যায় এবং নায়িকার মাকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য৷ তখন নায়িকার মা বলে আমরা এতদিন ধরে এখানে আছি আমরা তার এই কথা ভাঙতে পারবো না৷ তাহলে আমরা বেইমান হয়ে যাব৷
এর ফলে নায়িকের সাথে নায়কের অনেকদিন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে নায়ক অনেকটাই পাগলের মত হয়ে যায়৷ সে ভাবতে থাকে কেন নায়িকা তার সাথে কথা বলছে না৷ তখন তার মা বাবাও তাকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে৷ তখন সে বলে দেয় যে নায়িকার সাথে তারা অনেক দিন দেখা ও কথা হয়না৷
তাই নায়ক এবং নায়েকের বন্ধু তাদের বাড়িতে যায়৷ তখন দেখতে পায় নায়িকার বিয়ে হয়ে গিয়েছে৷ কিন্তু নায়ক সেই ব্যাপারে কিছুই জানতো না৷ যখন সে এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তখন খুবই দুঃখিত হয়ে যায়৷ নায়িকার উপরে অনেক রাগ দেখাতে থাকে। সে বলে আমাকে একবার বললে হতো আমি হাসিমুখে সবকিছু মেনে নিতাম৷ তখন নায়িকা তার সকল বিষয়গুলো নায়কের কাছে তুলে ধরে৷ তখন নায়ক সেখান থেকে চলে যায়৷ নায়িকাকে তার জীবনের ভালো কিছু সময় উপভোগ করার জন্য বলে৷
আমার ব্যক্তিগত মতামত।
এই নাটকটি প্রথম থেকেই অনেক সুন্দর হয়েছে৷ শেষ দিকে আরো বেশি সুন্দর হয়ে গেল৷ এই নাটকের নাম দেখে কিছুটা বুঝা যাচ্ছিল যে নাটকটি শেষের দিকে কিছুটা কষ্টকর হবে৷ যখন প্রথম দিকে তাদের এই মেলামেশা খুবই সুন্দর লাগতে লাগলো তখন শেষ দিকে এরকম ভাবে নাটকের মধ্যে যে নায়িকার সাথে বিয়ে হয়ে যাবে এবং নায়ককে সে পাবে না তা কেউই বুঝতে পারেনি৷ শেষের দিকে নায়ক যেভাবে নায়িকার জন্য কম্প্রোমাইজ করলো তা নাটকের নামের সাথে একদমই ভালোভাবে মানিয়েছে৷ আর এরকম সুন্দর একটি নাটক আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমিও ধন্য
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৫/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
💐💥ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🙏💐💥💐💐
https://x.com/Nevlu123/status/1732218770075320475?s=20
কম্প্রোমাইজ নাটকের খুবই সুন্দর রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটি রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি দেখে অত্যন্ত মানসিক তৃপ্তি পাওয়া যাবে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে নায়ককে সে পাবে না তা কেউই বুঝতে পারেনি৷
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকটি আমি কিছুদিন আগেই দেখে নিয়েছি। আজকে আবার আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷
আসলে শেষের দিকে নায়ক যেভাবে নায়িকার জন্য কম্প্রোমাইজ করলো তা নাটকের নামের সাথে একদমই ভালোভাবে মানিয়েছে৷
ভাই খুবি সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আসলে এই নাটকটাও আমি দেখেছি, আসলে নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। সিনেমা দেখতে আমার বিরক্ত লাগে কারণ অনেক বেশি টাইম ধরে দেখতে হয়। কিন্তু নাটক দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাংলা নাটক গুলো। আর এই নাটকটি আমার দারুন লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করলেন আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।
ধন্যবাদ ভাইজান,💐🙏
কম্প্রোমাইজ নাটকের রিভিউটা অনেক সুন্দর হয়েছে। তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান এর নাটকটা অনেক সুন্দর ছিল। এই নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে নাটকটার পুরো কাহিনী আমার কাছে খুব ভালো লেগেছে। নাটক নাটকের শেষের নাটকের নামের সাথে ভালোই মিলেছে এই বিষয়টা দারুন লেগেছে। অনেক সুন্দর করে আপনি পুরো নাটকের রিভিউটা লিখেছেন যেটা অনেক সুন্দর ছিল।
দেখে নিতে পারো।।
বাংলা নাটক গুলো দেখতে বেশ ভালোই লাগে।আপনার করা রিভিউ পোস্টটি পড়ে নাটকটির কাহিনী বেশ উপভোগ করলাম।দেখে নিব নাটকটি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু ভালো থাকুন।💐💥❤
গতকালকে আমি এই নাটকটা দেখেছিলাম। আর আপনি আজকে অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ করেছেন দেখে, আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়া। যারা এই নাটকটা দেখেনি তারা কিন্তু আপনার পুরো রিভিউটা পড়ে এই নাটকটার পুরো কাহিনী সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা নিতে পারবে। কম্প্রোমাইজ নাটকটার রিভিউ সুন্দর করে করেছেন দেখে আমার কাছে নতুন করে পড়ে খুব ভালো লেগেছে।
আসলে এই নাটকের নাম দেখে কিছুটা বুঝা যাচ্ছিল যে নাটকটি শেষের দিকে কিছুটা কষ্টকর হবে৷
ভাইয়া এই নাটকটি আমি কয়েকবার দেখেছি। আবার কয়েকবার রিভিউ করতে চেয়েছি। কিন্তু আর করতে পারলাম কই। আজ তো দেখছি আপনি নিজেই এই নাটকটি রিভিউ করেছেন। তবে নাটকটি কিন্তু দারুন ছিল। কি করে একটি মেয়ের স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায় দারিদ্রতার কাছে তাই আমরা দেখেছি নাটকটির মধ্যে। দারুন ছিল কিন্তু আপনার রিভিউ।
এই নাটকটি প্রথম থেকেই অনেক সুন্দর হয়েছে৷ শেষ দিকে আরো বেশি সুন্দর হয়ে গেল৷