রিভিউ। বাঁশ দিয়ে ঘেরা মুন্সী রেস্টুরেন্ট।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আবারও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে একটি রেস্টুরেন্টের রিভিউ শেয়ার করছি। আপনারা যারা আমার ব্লগ পড়েন তারা জানেন আমি মাঝে মাঝেই খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাই। ওয়ারী এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত নতুন নতুন খাবারের দোকান, কাপড়ের দোকান ব্যবসার উদ্দেশ্যে আসে। আমি যেই রেস্টুরেন্টের রিভিউ লিখছি সেটিও একদম রিসেন্টলি এসেছে। সেই রেস্টুরেন্টের নাম মুন্সী'জ ফুড। এখানে সকালের নাশতা এবং বিকেলের নাশতা বানানো হয়।


GridArt_20230226_104253971.jpg

এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র একটু ভিন্ন কারণ ভিতরে পুরো ডেকোরেশন বাঁশ দিয়ে বানানো জিনিসপত্র দিয়ে সাজানো। টেবিল, সিলিং, , ক্যাশ ডেস্ক সবকিছুর মধ্যে বাঁশের ছোঁয়া আছে। আসলে বাহির থেকে ডেকোরেশন টা দেখে ভাল লেগেছিল তাই এই রেস্টুরেন্টের প্রতি একটি আকর্ষণ ছিল।

IMG20230218182007.jpg

IMG20230218184539.jpg

IMG20230218184556.jpg

ভিতরে কিছু সুন্দর লাইট দিয়ে পরিবেশ আরো সুন্দর করার চেষ্টা করেছে। একজনের সাথে আলাপ করে জানলাম কয়েকজন ভার্সিটি পড়ুয়া বন্ধু মিলে এই রেস্টুরেন্ট দিয়েছে। এটা শুনে আমার খুব ভাল লেগেছে কারণ এত অল্প বয়সেই তারা উদ্যোক্তা হয়েছে দেখে। আমাদের দেশে এরকম উদ্যোক্তার অভাব। আমরা আসলে ইগো বা প্রেস্টিজের জন্য অনেক উদ্যোগী পদক্ষেপ থেকে পিছিয়ে যাচ্ছি।

IMG20230218181954.jpg

IMG20230218181939.jpg

এর মধ্যে খাবারের অর্ডার করে দিয়েছি। অর্ডার প্লে করতেই একজন বাবুর্চিকে বলে দিল এবং বাবুর্চি সাথে সাথে প্রসেস শুরু করে দিয়েছে।

IMG_20230226_095658.jpg

যদিও ভাজার জায়গাটা একদম রাস্তার পাশেই তারপরও পরিষ্কার পরিবেশ থাকায় খাবারের সমস্যা হয়না। কিছুক্ষণ পর খাবার সার্ভ করল।

IMG20230218182650.jpg

IMG20230218182730.jpg

IMG20230218182720.jpg

IMG20230218182711.jpg

IMG20230218182700.jpg

খাবারের মধ্যে তাওয়া চিকেন, টানা পরোটা, পরোটা নিয়েছি। সাথে মজার সালাদ সার্ভ করেছে। খাবার আসতেই খাওয়া শুরু করে দিয়েছি কারণ খাবার সামনে আসলে আমার ক্ষুধা আরো বেড়ে যায়। টানা পরোটার প্যাঁচ ঠিকমত দিতে পারেনি তারপরও ভাল লেগেছে। তবে এদের তাওয়া চিকেন বেস্ট। খুব ভাল লেগেছে খেতে। শুরুতে ভেবেছিলাম তেল মনে হচ্ছে বেশি কিন্তু খাওয়ার সময় খুব মজা লেগেছে। সাথে সালাদটাও ভাল লেগেছে।
সবশেষে অর্ডার করে চা এনে খেয়েছি। এই রেস্টুরেন্টে চা পাওয়া যায় না। এরা অনেক ভদ্র ছিল এবং মালিক নিজেই এসে বললেন স্যার কিছু লাগবে । আমি বললাম আপনাদের এখানে ত চা পাওয়া যায় না। সে বলল স্যার কি চা খাবেন আমি আনিয়ে দিচ্ছি। পরে মালাই চা এনে দিল ।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়মুন্সীর রেষ্টুরেন্টে খাওয়া
what3words locationhttps://what3words.com/disbanded.sour.scary
ক্রেডিট@miratek

আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে । ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ রেস্টুরেন্ট দেখতে তো খুবই সুন্দর। এমন রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা। আমার ইচ্ছে করছে এখনি সেই রেস্টুরেন্টে চলে যাই। হয়তো তাদের খাবার বাহিরে তৈরি করা হয় তবে খাবার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরি করলেই সুস্বাদু হবে তা কিন্তু নয়। প্রথমে রেস্টুরেন্টের সব কিছু বাঁশ দিয়ে ঘেরা আবার বিভিন্ন লাইটিং করার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে।ধন্যবাদ আপনার খাওয়া দাওয়ার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

বাহ খুব সুন্দর একটি জায়গা ভ্রমন করেছেন তো সম্পূর্ণ গ্রামের ছোঁয়ায় প্রস্তুত করা। ফটোগ্রাফি গুলা দেখেই কেমন যেন একটা গ্রাম্য পরিবেশের ভাব উদয় হচ্ছে মনের ভিতরে।।
এরকম পরিবেশে আমারও খুব ভালো লাগে নিশ্চয়ই খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন খাবারগুলো কিন্তু অনেক মজাদার ছিল।।

 3 years ago 

জী ভাই ভাল কিছু সময় অতিবাহিত করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি তো রেস্টুরেন্টটা একদম বাঁশের জিনিসপত্র দিয়ে সাজানো। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে ইট পাথরের দালান থেকে এই ধরনের বাঁশ ঝাড়ের বিষয়টা অন্য রকমের একটা অনুভূতি। আসলেই আমাদের দেশে উদ্যোক্তার অভাব। তিনজন বন্ধু মিলে এই রেস্টুরেন্ট দিয়েছে এটা শুনে ভালো লাগলো। তাছাড়া এখানে চা না থাকা সত্ত্বেও ওরা বাইরে থেকে আনিয়ে দিয়েছে এই বিষয়টা ভীষণ ভালো লাগলো। আসলে কিছু কিছু মানুষের আচরণটাই মুগ্ধ করে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই, বাঁশের তৈরি রেস্টুরেন্টটি দেখতে খুবই ঝকঝকে চকচকে লাগছে। রেস্টুরেন্টের ডেকোরেশন সত্যি ভালো লাগার মত। সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। আর এরকম রেস্টুরেন্টে বসে সুস্বাদু খাবার খাওয়ার মজাটাই আলাদা। তাওয়া চিকেন, টানা পরোটা, ও সালাদ খেয়ে যেহেতু আপনার কাছে মজার মনে হয়েছে সেহেতু বোঝাই যাচ্ছে খাবারের মান অনেক ভালো।বাঁশ দিয়ে ঘেরা মুন্সী রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি রিভিউ শেয়ার করেছেন ভাইয়া ।যেমন সুন্দর পরিবেশ তেমন খাবারের মান। আমার তো ভীষণ ভালো লেগেছে ।এমন বাঁশের তৈরি পার্ক রেস্টুরেন্ট আমার ভীষণ পছন্দ। খাবার গুলো দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার।

 3 years ago 

মুন্সী রেস্টুরেন্টে নামটা বেশ অদ্ভুত তো।যাই হোক ডেকোরেশন টা বেশ সুন্দর। ভালোই লেগেছে আমার কাছে।জানি তো আপনি যে খালি খাবারের সন্ধান এ থাকেন।যাই হোক সব মিলিয়ে বেশ ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া বাঁশ দিয়ে ঘেরা মুন্সী রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর দেখলাম। তা ছাড়া লাইটিংটাও খুব সুন্দর। আপনার বর্ণনা আর খাবারের ভালই মিল রয়েছে। খাবারের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। ঢাকাতে থাকার সুবাদে আপনি অনেক রেষ্টুরেন্টের রিভিউ দিতে পারেন। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39