আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন পরে আজকে আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব । নতুন রেসিপি বানাতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে । আর ছোট মাছ মজা করে চচ্চড়ি করে খেতে খুবই ভালো লাগে । আর আলু আমার অনেক পছন্দের একটি সবজি এ জন্য আমি যে কোন মাছ আলু দিয়ে চচ্চড়ি করার চেষ্টা করি । আর আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি যাতে মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং খাওয়ার সময় ভালো লাগে । আর এভাবে করলে কিন্তু ভালোই লাগে খেতে । আগের দিন আলু বেগুন দিয়ে হাতে মেখে চচ্চড়ি করেছিলাম সেটা খেতে অন্যরকম মজা আর আজকে শুধুমাত্র আলু গ্রেট করে চচ্চড়ি করেছি । আর মলা মাছ আমার বাসায় অনেকগুলো রয়েছে এজন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে করে আপনাদের সাথে শেয়ার করছি । আ পনারা চাইলে মলা মাছ এভাবে আলু দিয়ে চচ্চড়ি করে খেতে পারেন ।
প্রয়োজনীয় উপকরণ
মলা মাছ
আলু
পেঁয়াজ
মরিচ
হলুদের গুড়া
লবণ
তেল
ধনিয়ার পাতা
কার্যপ্রণালী
প্রথমে আলু ও মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । দেখতে পাচ্ছেন আলুগুলো গ্রেট করে নিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি । এরপর চুলায় একটি করাই বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি । এরপর পেঁয়াজ একটু নরম হলে তার ভিতরে আলু গুলো দিয়ে দিয়েছি ।
আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে তার ভেতরে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি । তারপর হলুদ লবণ দিয়ে আরো কিছু সময় রান্না করে নিয়েছি । তারপরে মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়েছি ।
এরপর অল্প পরিমাণে পানি দিয়ে চুলার জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । তারপর বেশ কিছু সময় পর ঢাকনা খুলে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে এসে মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । তারপর ঢাকনা খুলে করাই এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেশ খানিক সময় রান্না করে নিয়েছি । নিচ দিয়ে যখন পুরা লেগে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি । কারণ নিচে পুরা লাগল বেশি ভালো লাগে । এরপর একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আলু দিয়ে যে কোন ধরনের ছোট মাছ রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। আপনি খুবই সুস্বাদু ভাবে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। রেসিপির প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গরম ভাতের সাথে এই মাছের চচ্চড়ি রেসিপি বেশ মজা লাগে। মলা মাছ আর আলুর কম্বিনেশন টাই যেন চচ্চড়ি রেসিপির প্রধান আকর্ষণ। অনেক লোভনীয় লাগছে আপু মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মলা মাছ অর্থাৎ আমরা যেটাকে মৌরালা মাছ বলি তাইতো? মাছটা আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আপনার প্রসেসে কখনো রান্না করিনি, আমরা এতে সামান্য কিছু সরষে বাটা দিই। বাকি সমস্ত উপকরণ একই পড়ে। আর খেতেও খুব মজাদার হয়।
আসলে ছোট মাছ কম বেশি সকলেরই কাছে অনেক বেশি প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি সম্পন্ন করেছেন।
আলুর সমন্বয়ে ছোট মাছের এমন রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। বেশি দারুণভাবে আপনিও তৈরি করেছেন মলা মাছের রেসিপি। রেসিপি তৈরির প্রাথমিক ধাপ থেকে শেষ পর্যন্ত বেশি দারুণভাবে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি তৈরি করা অনেক সুন্দর ছিল। আশা করি বেশ সুস্বাদু হয়েছে এই রেসিপি।
আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি জাস্ট অসাধারণ।আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি খেতে আমি খুব পছন্দ করি। আজকে আপনার তৈরি মলা মাছের চচ্চড়ি দেখে খিদে লেগে গেল।দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার অনেক পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। শুধু মলা মাছ না আলু দিয়ে যেকোনো ছোট মাছ এভাবে চচ্চড়ি করে খেতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু
আপনার মোয়া মাছের চচ্চড়ি রেসিপিটি দেখে লোভ লেগে গেলো।অসাধারণ সুন্দর রেসিপি করেছেন আপু।এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে দারুণ লাগে।এরকম চচ্চড়ি থাকলে আর কিছু দরকার নাই। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আলু গ্রেড করে এরকম চচ্চড়ি বানালে আসলেই খেতে বেজায় স্বাদ লাগে। যেমন আপনার তৈরি করা মলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি রেসিপিটি দেখে মনে হচ্ছে ভীষণ মজা হয়েছিল খেতে। সেই সাথে রেসিপিটি তৈরি করার পুরো প্রসেস আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে নিজেও বাসায় একদিন তৈরি করে খেয়ে নেব ।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য রেসিপিটি।