রেসিপি :- আলুর ঝাল পুরি রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ঝাল পুরি রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

বিকেলের নাস্তায় এই ধরনের কিছু পেলে অসাধারণ লাগে। কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন আমার কাছে খুব ইচ্ছে করছিল পুরি খেতে। তাই জন্য ভাবলাম তৈরি করে ফেলি। তবে আমার কাছে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তাই জন্য আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে, বেশি ঝাল দিয়ে ভেজে নিলাম। তারপর পুর হিসেবে ব্যবহার করলাম। আসলেই এভাবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বিকেলের নাস্তায় আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম। যদিও এই ধরনের নাস্তা তৈরি করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু ইচ্ছে করছিল তাই জন্য তৈরি করে ফেললাম। আপনাদের মন চাইলে আপনারাও তৈরি করতে পারেন।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1690991511219.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
আলু৩ টা
আটা১/২ কাপ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202382213731417.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম।

CollageMaker_202382213812671.jpg

ধাপ - ২ :

এরপরে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপরে এরমধ্যে পেঁয়াজকুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

CollageMaker_20238221390632.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এর মধ্যে হলুদের গুড়া, মরিচের গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। সবগুলো মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম।

CollageMaker_202382213914817.jpg

ধাপ - ৪ :

এরপরের মধ্যে গ্রেট করা আলু দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নেড়ে ছেড়ে দিলাম।

CollageMaker_202382213925971.jpg

ধাপ - ৫ :

এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। একদম কড়া করে ভাজা হয়ে গেলে চুলে থেকে নামিয়ে নেব।

CollageMaker_20238221394076.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি একটি বাটিতে আটা নিয়ে নিলাম। এরপরের মধ্যে তেল এবং লবণ দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম।

CollageMaker_202382214013795.jpg

ধাপ - ৭ :

এরপরে একটু আটার ডো নিয়ে একটা রুটির মত বেলে নিলাম। এরপরে এরমধ্যে কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে গোল করে নিলাম।

CollageMaker_202382214030113.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিলাম।

CollageMaker_20238221418953.jpg

ধাপ - ৯ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা পুরি দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

CollageMaker_202382214121253.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1690991511258.jpg

1690991511234.jpg

1690991511219.jpg

1690991511198.jpg

1690991511246.jpg

1690991511270.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপনার আলুপুরি বানানো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আসলে বৃষ্টির দিনে এই সব ভাজাপুরা খেতে একটু বেশি ভালো লাগে। আপনার রেসিপি টা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এই রকম একটা রেসিপি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার তৈরি আলুর ঝাল পুরি রেসিপিটি আসলেই অনেক সুন্দর হয়েছে আপু। আমি প্রায় সময় রাস্তা থেকে আলুর চপ কিনে খেয়েছি কিন্তু কখনো আলুর পুরি খাওয়া হয়নি। আজকে এই প্রথমবার আপনার তৈরি আলুর ঝাল পুরি দেখে খেতে খুব ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনি এমন ভাবে আলুর ঝাল পুলি রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন যে যা দেখে আমরা খুব সহজেই এটি বাসায় তৈরি করে নিতে পারব।ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যদি এটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার কাছেও খেতে ভালো লাগবে।

 3 years ago 

আলুর ঝাল পুরি রেসিপি অসাধারণ হয়েছে আপু। আলু পুরি খেয়েছি তবে এভাবে গ্রেট করা আলু দিয়ে পুরি কখনো খাওয়া হয়নি, আপনি খুবই ভিন্ন স্টাইলে আলুর পুরি রেসিপিটি তৈরি করেছেন যা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু আলুর ঝাল পুরি তৈরির অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি কথা বলতে এটা আসলেই অনেক বেশি লোভনীয় হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টির দিন এমন ভাজাপোড়া খাবার ছাড়া আসলে জমে না। আমাদের এদিকে আলুপুড়ি এভাবে বানায় না। তাই ভিন্ন ধরনের আলুপুড়ির রেসিপি শিখতে পারলাম৷স্বাদ যে অনেক ভাল হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু ঝাল আলুপুড়ির রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন বৃষ্টির দিনে এরকম ভাজাপোড়া খাবার ছাড়া যেন জমে না। হ্যাঁ খেতে অনেক ভালো লেগেছিল।

 3 years ago 

বিকেলের রাস্তায় এই ধরনের

আপু এই লাইনটা ঠিক করে নেবেন আশা করি। যাই হোক বৃষ্টির ওয়েদারে এরকম পুরি খেতে আসলেই ভালো লাগে। তারপরে যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই। আপনার আলুপুরির রেসিপি দেখে বোঝা যাচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখে লোভ লেগে যাচ্ছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আমি ঠিক করে নিয়েছি। যদি রেসিপি টা দেখে লোভ লেগে যায় তাহলে অবশ্যই তৈরি করে খেয়ে নেবেন। আপনার কাছে আশা করছি ভালো লাগবে।

 3 years ago 

তেলে ভাজা খাবার গুলো আমি ভীষণ পছন্দ করি কারন খেতে ভীষণ মজা লাগে। আলুর ঝাল পুরি রেসিপি দেখে তো কোন ভাবেই লোভ সামলাতে পারলাম না। ঝাল ঝাল হওয়ার কারনে খেতে ভীষণ মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

তেলে ভাজা খাবার আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। হ্যাঁ ঝাল ঝাল হওয়ার কারণে খেতে অনেক মজার হয়েছিল।

 3 years ago 

আলুর ঝাল পুরি রেসিপি তৈরি করেছেন।খুবই স্পাইসি ও টেস্টি মনে হচ্ছে। জিহ্বে জল এসে পড়লো 🤤।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

জিভে যদি জল চলে আসে তাহলে আবার আমাদের পেটে ব্যথা করতে পারে ।আপনি একটা কাজ করবেন, এটি তৈরি করে খেয়ে নিবেন। তাহলে আমাদের পেট ব্যথা করবে না আর। হি হি হি।

 3 years ago 

আলুর ঝাল পুরি রেসিপি দেখে খুব লোভনীয় লাগছে। খেতে মনে হয় খুব মজাদার হয়েছে। আলুর ঝালপুরি বাসায় কখনো তৈরি করে খাওয়া হয়নি। একদিন তৈরি করে দেখব। নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হবে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে কেউ দেখে এটি সহজভাবে তৈরি করে নিতে পারবে‌। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আলুর ঝালপুরি বাসায় কখনো তৈরি করে না খাওয়া হলে অবশ্যই তৈরি করবেন। হ্যাঁ আপু এটা অনেক সুস্বাদু হবে। আশা করছি যখন তৈরি করবেন খেতে খুব ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42