রেসিপি :- ডিমের পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পিঠা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

ডিমের পিঠা কিন্তু আমাদের এদিকে অনেক ঐতিহ্যবাহী পিঠা। বিশেষ করে যখন কোন অনুষ্ঠান কিংবা মেহমানরা আশা থাকে তখনই আমরা এই পিঠাগুলো তৈরি করে থাকি। আবার এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় ‌‌। অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর এটাই হচ্ছে মূলত এই পিঠার সুবিধা। আমরা যদি অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে রেখে দেই তাহলে নিজেরাও খেতে পারি, আবার মেহমান আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারি। মূলত আমাদের বাড়িতে মেহমান আসার কথা তাই জন্য আমি ভাবলাম তাদের জন্য এই পিঠাটা তৈরি করি। কারণ খেতে ভালই লাগবে। তাছাড়া আমাদের পরিবারের সবাইও খেতে খুবই পছন্দ করে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1700797955890.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম২ টা
আটা২ কাপ
চিনিহাফ কাপ
দুধ১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_20231123204343749.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাটিতে ডিম ভেঙে নিলাম।

CollageMaker_20231123204432425.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি লবণ এবং দুধ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম।

CollageMaker_20231123204451220.jpg

ধাপ - ৩ :

এরপরে এরমধ্যে অল্প অল্প পরিমাণে আটা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম।

CollageMaker_2023112320457277.jpg

ধাপ - ৪ :

এরপরে কিছুটা পরিমাণে আটার ডো নিয়ে একটা রুটির মত করে বেলে নিলাম।

CollageMaker_2023112320461787.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি রুটি টাকে কেটে একটা ফুলের মত ডিজাইন তৈরি করে নিলাম।

CollageMaker_20231123204630847.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি সবগুলো দিয়ে অনেকগুলো বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিলাম।

CollageMaker_2023112320464038.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে ডুবো তেল দিয়ে দিলাম।

CollageMaker_2023112320494183.jpg

ধাপ - ৮ :

এরপর তেল গরম হলে এর মধ্যে পিঠাগুলোকে আমি দিয়ে দিলাম।

CollageMaker_2023112320491882.jpg

ধাপ - ৯ :

এরপরে পিঠাগুলোকে উল্টেপাল্টে মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

CollageMaker_20231123204933581.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1700797955844.jpg

1700797955875.jpg

1700797955890.jpg

1700797955859.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আমরা ডিম পিঠা খুব একটা খাই না,তার কারন আমাদের এলাকায় এর প্রচলন খুব একটা নেই তাই খাওয়া হয় না।আপু ডিম পিঠা যে আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা জেনে খুবই ভালো লাগলো।পিঠা গুলো দেখতে খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে।আশাকরি খেতেও খুব চমৎকার হয়েছে!আপনার রেসিপি টি দেখে শিখে নিলাম খুব শীঘ্রই বাসায় তৈরি করে খাবো।সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আমাদের এদিকে অনেক বেশি খাওয়া হয় এই পিঠা। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যাক মেহমান আসার উসিলায় আমার প্রিয় একটি নাস্তার রেসিপি দেখতে পেলাম। ডিমের পিঠা আমাদের বাসায় তৈরি করা হয় এবং নাস্তা হিসেবে মাঝে মাঝেই খাওয়া হয়। আপনি বেশ গুছিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন পোস্টটি। আর পরিবেশন বেশ সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন মেহমানদের জন্য আমরাও খেতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিমের এই পিঠা গুলো খেতে বেশ ভালোই লাগে। আগে অনেক খেয়েছি এখন তেমন একটা খাওয়া হয়না। ঠিকই বলেছেন এগুলো সংরক্ষণ করে রাখা যায় জন্য সুবিধা। কেউ আসলে সহজে নাস্তা হিসেবে দেওয়া যায়। আপনার পিঠাগুলো বিভিন্ন সেপের তৈরি করার কারণে দেখতে ভালো লাগছে। খেতেও মনে হয় মজাদার হয়েছিল।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই পিঠাগুলো খেতে খুবই মজাদার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিমের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আসলে তেলেভাজা যেকোন রেসিপি খেতে অনেক সুস্বাদু হয় আর আপনার এই পিঠা রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই। ভিন্ন ধরনের পিঠা রেসিপি প্রস্তুত প্রণালী তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই তেলভাজা পিঠা খেতে খুবই ভালো লাগে, আবার শরীরের জন্য ক্ষতিও করে হা হা 🥰

 3 years ago 

এটা শুনে ভালো লাগলো যে এই পিঠাটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় । কারণ এ ধরনের পিঠা বানালে একসাথে অনেকগুলো বানানো হয় কিন্তু শেষ হয় না তখন সংরক্ষণ করে রাখলে বিভিন্ন সময় মেহমান আসলে ব্যবহার করা যায় অথবা নিজেরাও খাওয়া যায় । নতুন একটি ভিন্ন ধরনের পিঠা রেসিপি আপনার থেকে শিখে নিলাম আপু । মনে হচ্ছে পিঠাটি ভালই লাগবে খেতে ।

 3 years ago 

জি আপু চাইলে তৈরি করতে পারেন , পিঠাটা খেতে ভালোই লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ডিমের পিঠা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের বাসায় মাঝেমধ্যে এ পিঠা তৈরি করা হয় এবং বিভিন্ন রকম ডিজাইন দিয়ে তৈরি করে। আপনার তৈরি করা পিঠাগুলো দেখে খেতে ইচ্ছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

জি আপু অনেকগুলো ডিজাইনের তৈরি করা হয় বলে দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীত মানে ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। এ ধরনের পিঠা অনেক টেস্ট লাগে খেতে। দিন পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় যা হালকা ক্ষুধা নিবারণের জন্য অনেক ভালো। রেসিপির প্রস্তুত প্রণালী সুন্দরভাবে দেখিয়েছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন হালকা নাস্তার জন্য বেশি ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিমের এই পিঠাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই পিঠা সংরক্ষণ করে রাখা যায় বলে আরো বেশি ভালো লাগে। আপনি মেহমানদের জন্য করলেন।আশাকরি সবাই খুব মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপু মজার এই পিঠার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী আপু অনেক মজা করে খেয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63618.85
ETH 1675.97
USDT 1.00
SBD 0.41