রেসিপি :- ইলিশ মাছ ভুনা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আমরা সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছের কথা শুনলেই জিভে জল চলে আসে। আর আমার কাছেও কিন্তু ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে। আর আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভুনা করলে বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমার বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল। তখনই আমি এই রেসিপিটা তৈরি করি। তবে সত্যি বলতে রান্না করার পর খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। তাছাড়া পরিবারের সবাই মিলে কিন্তু খুবই মজা করে খেয়েছি। আর আপনাদের মাঝে শেয়ার করে ভীষণ ভালো লাগলো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1691680884129.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ইলিশ মাছ৪ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202381019341341.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মাছের টুকরোগুলো নিয়ে নিলাম। এরপরের মধ্যে পরিমান মত লবণ এবং হলুদের গুড়া দিয়ে মাখিয়ে নিলাম।

CollageMaker_2023810193446323.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মত তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা করে মাছের পিস দিয়ে দিব।

CollageMaker_2023810193519903.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি সবগুলো উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

CollageMaker_202381019361600.jpg

ধাপ - ৪ :

এর পরে আমি আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

CollageMaker_2023810193626377.jpg

ধাপ - ৫ :

এরপরে এরমধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম ‌ মশাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো।

CollageMaker_2023810193642509.jpg

ধাপ - ৬ :

আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে কষিয়ে নিব।

CollageMaker_2023810193711808.jpg

ধাপ - ৭ :

এরপরে কিছুটা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম।

CollageMaker_2023810193735941.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি কিছুক্ষণ রান্না করবো।

CollageMaker_202381019380661.jpg

ধাপ - ৯ :

এভাবে কিছুক্ষণ রান্না করার পর রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

CollageMaker_2023810193819634.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1691680884160.jpg

1691680884174.jpg

1691680884145.jpg

1691680884129.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আমার কাছে ইলিশ মাছ এত ভালো লাগে মনে হয় বছরের পর বছর খেতে পারবো। কারন আমার একঘেয়েমি আসবে না ইলিশ মাছের প্রতি হা হা হা। ফ্রাই করে রাখলেন দেখে অনেক লোভ লেগে গেল মাছ গুলো। বেশ মজার করে ভুনা করলেন এই ঠান্ডা ঠান্ডা আবাহাওয়াতে খেতে অনেক ভালো লাগবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ইলিশ মাছ আমার কাছে খুবই পছন্দের তা যেভাবেই রান্না হোক না কেন। আপনি অনেকগুলো ইলিশ মাছ রান্না করেছেন। তাছাড়া যেভাবে মাছগুলো ভেজে রেখেছেন দেখে মনে হচ্ছে যে নিয়ে খাওয়া শুরু করে দেই। সবশেষে রেসিপিটা দেখতেই বেশ লোভনীয় লাগছে।

 3 years ago 

ইলিশ মাছ আপনার পছন্দের এটা জেনে ভালো লাগলো। সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে ইলিশ মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ।আমি সাধারণত অন্য কোন মাছ খাই না তবে ইলিশ মাছের মাথাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনি ইলিশ মাছ ভুনা রেসিপি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছের মাথাটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে জেনে ভালো লাগলো

 3 years ago 

এত ইলিশ মাছ এক সাথে রান্না করলেন,দুই এক পিস কুরিয়ার করে পাঠালে নিষেধ করতাম না,হি হি হি। যেমন জাতীয় মাছ তেমন জাতীয় কালার হয়েছে। খুবই লোভনীয় রেসিপি। ধন্যবাদ।

 3 years ago 

ঠিকানা দিয়ে দিতেন তাহলে পাঠিয়ে দিতাম। তবে এখন তো আর পাঠাতে পারবোনা অন্য এক সময় রান্না করলে পাঠিয়ে দেবো তাহলে।

 3 years ago 

ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যেভাবে ইলিশ মাছ রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রান্নার পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদুও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ খেতে আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ইলিশ মাছ ভুনা রেসিপি। আসলে ইলিশ মাছ খেতে বেশ মজাই লাগে। তবে এই ইলিশ মাছ অনেক দিন খাওয়া হয়নি আপনি তো দেখছি একাই খেয়ে ফেলেছেন আমাদের একটু দাওয়াত দিতে পারতেন আপু। আসলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ইলিশ মাছের রেসিপির প্রতিটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে একা তো আর সবগুলো খাওয়া সম্ভব না সবাই মিলে ভাগ করে খেয়েছি। একদিন চলে আসেন তাহলে রান্না করে খাওয়াবো।

 3 years ago 

ইলিশ মাছের রেসিপি দেখে তো খেতে খুব ইচ্ছা করতেছে আপু। এত মজা করে রান্না করছেন যে লোভ সামলাতে পারতেছি না। যত্নসহকারে সুন্দর করে রেসিপি তৈরি করেছেন। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

যদি খেতে ইচ্ছে করে তাহলে ইচ্ছাটাকে মর্যাদা দেওয়া উচিত। তাই কিনে নিয়ে এসে মজা করে রান্না করে খেয়ে ফেলুন।

 3 years ago 

ইলিশ মাছ ভুনা রেসিপি দেখেই জিভে পানি চলে আসছে। বিশেষ করে তরকারির কালার টা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই লোভনীয় হয়েছে। তাছাড়া এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক লোভনীয় হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42