রেসিপি :- ফুলঝুরি পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240126-WA0005.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলঝুরি পিঠা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

পিঠা খেতে কমবেশি আমরা সবাই খুবই পছন্দ করি। আর বিশেষ করে এরকম ফুলের ডিজাইন করা পিঠা তো দেখতেই ভালো লাগে। এগুলো খেতে আরো বেশি মজা লাগে। আসলে গত কয়েকদিন ধরেই ভাবছিলাম পিঠা তৈরি করব। তবে কোন পিঠাটা তৈরি করি এটাই খুজে পাচ্ছিলাম না। সত্যি বলতে এই পিঠাগুলো নিজের হাতে আমি কখনোই তৈরি করিনি। তাই জন্য ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক। এজন্য আমি ফুলঝুরি পিঠা তৈরি করলাম। পিঠাগুলো প্রথমবার তৈরি করলেও আমার কাছে দারুন লেগেছে। পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেয়েছে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240126-WA0000.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম২ টা
আটা১ কাপ
চালের গুড়া২ কাপ
চিনি১ কাপ
পাউডার দুধ৪ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20240126_101416.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাড়িতে আটা এবং চালের গুড়া দুইটা একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20240126_100817.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর মধ্যে চিনি , পাউডার দুধ, লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20240126_100842.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা ডিম ভেঙ্গে দিয়ে দিলাম। এরপর এখানে অল্প পরিমানে পানি মিশিয়ে একটু একটু করে মিশানো শুরু করি।

IMG_20240126_100855.jpg

ধাপ - ৪ :

এরপরে আরও একটা ডিম ভেঙ্গে দিয়ে দিলাম। তারপর আবারো কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম।

IMG_20240126_100920.jpg

ধাপ - ৫ :

এরপর আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে একটা ছাঁচ তেলের মধ্যে গরম হতে দিয়ে দিলাম ‌

IMG_20240126_100959.jpg

ধাপ - ৬ :

পিঠার ছাঁচ গরম হয়ে গেলে এটাকে পিঠার মিশ্রণের মধ্যে ডুবিয়ে এরপর আবারো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হয়ে আসলে পিঠার ছাঁচ থেকে পিঠাটাকে আলাদা করে নিলাম।

IMG_20240126_101024.jpg

ধাপ - ৭ :

এরপরে উল্টাপাল্টা পিঠাটাকে ভেজে নিলাম। একই রকম ভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিলাম।

IMG_20240126_101134.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240126-WA0006.jpg

IMG-20240126-WA0003.jpg

IMG-20240126-WA0004.jpg

IMG-20240126-WA0000.jpg

IMG-20240126-WA0001.jpg

IMG-20240126-WA0005.jpg

IMG-20240126-WA0002.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

সত্যি আপু ডিজাইন করা পিঠাগুলো সবাই পছন্দ করে। আর দেখতেও ভালো লাগে। যদিও খুব একটা পিঠা তৈরি করা হয় না। তবে পিঠা খেতে আমরা সবাই পছন্দ করি। ফুলঝুরি পিঠা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ ডিজাইন করা পিঠা সবাই পছন্দ করে। হ্যাঁ খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এত সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন যা দেখে এখনই উঠিয়ে নিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে।এত সুন্দর একটি মুখরোচক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই রেসিপিটা আপনারা অনেক পছন্দের এটা শুনে ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর একটা পিঠা তৈরি করার পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সম্ভবত এই পিঠাটাকে আমাদের এলাকাতে জামাই পিঠা বলা হয়ে থাকে। এই পিঠা অনেক মচমচে হয় তাই খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আমরাও জামাই পিঠা বলি আবার মাঝে মাঝে ফুলঝুরি পিঠা বলি।

 2 years ago 

এই ফুলঝুরি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আমার অবশ্য কখনো বানানো হয়নি। পিঠা এমনিতে আমি কম বানাতে পারি। আপনার ফুলঝুরি পিঠা বানানোর রেসিপি দেখে শিখে নিলাম। এই পিঠা গুলো অনেকে আবার চিনির সিরাতে ভিজায়। আমার কাছে সিরাতে ভিজানোর থেকে এমনি খেতেই ভালো লাগে। আপনার পিঠাটি দেখে মনে হচ্ছে এক পিস নিয়ে খেয়ে ফেলি।

 2 years ago 

ঠিক বলেছেন দেখতে যেমন সুন্দর তেমনি অনেক সুস্বাদু।

 2 years ago 

ফুলঝুরি পিঠাগুলো কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমার তো একেবারেই মনে হয়নি তুমি প্রথমবার এই ফুলঝুরি পিঠাগুলো তৈরি করেছ। আর এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছিল। যার কারণে অনেকদিন পর্যন্ত ছিল। আর খুব মজা করে খেয়েছিলাম সবাই। আমার কিন্তু এখনো খুবই ইচ্ছে করতেছে এই পিঠা গুলো খাওয়ার জন্য। আর এই পিঠাগুলো নাশিয়াও অনেক বেশি মজা করে খেয়েছিল। আজকে সবার মাঝে ফুলঝুরি পিঠা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছ দেখে আরো ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছ, নাশিয়াও খুব মজা করে খেয়েছিল। আমিও ভাবতেছি আবারও একবার এই পিঠা তৈরি করব।

 2 years ago 

ফুলঝুরি পিঠা আমার খুবই পছন্দের । খেতে আমার কাছে খুবই ভালো লাগে ।তবে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না । একদিন বাসায় তৈরি করব। আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও অনেক দেরি হয়েছিল এই ফুলঝুরি পিঠাগুলো খেয়েছি। তৈরি করার পর খেয়ে খুব ভালোই লেগেছিল।

 2 years ago 

আপনি আজকে আমাদের শেয়ার করেছেন ফুলঝুরি পিঠার রেসিপি। ফুলঝুরি পিঠা গুলো দেখতেই লোভনীয় লাগছে। পিঠা গুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। মচমচে পিঠা খাওয়ার স্বাদ অন্যরকম। ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন মচমচে পিঠাগুলো খাওয়ার স্বাদ একেবারে অন্যরকম হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38