রেসিপি :- কক মুরগির মাংস ভুনা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক মুরগির মাংস ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

কিছুদিন আগে আমাদের বাসায় কয়েকজন মেহমানদেরকে দাওয়াত করেছিলাম। সেই উপলক্ষে মূলত এই রেসিপিটা তৈরি করেছিলাম। সেজন্য মূলত তিনটা কক মুরগি নিয়ে এসেছিলাম রান্না করার জন্য। কক মুরগি খেতেও আবার দারুন লাগে। আর আমি বেশিরভাগ সময় ভুনা করতে পছন্দ করি। সেদিন যখন এই রেসিপিটা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল খেতে। যাদেরকে দাওয়াত করেছিলাম তারাও খেয়ে ভীষণ পছন্দ করেছে। আসলে সবাই মিলে কিছু একটা রান্না করে খেলে বেশি মজা লাগে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1692792467719.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
কক মুরগি৩ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202382318137877.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মুরগির মাংস গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে হলুদের গুড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম।

CollageMaker_202382318323464.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম।

CollageMaker_202382318415197.jpg

ধাপ - ৩ :

এভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। যেভাবে সবগুলো একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

CollageMaker_202382318425336.jpg

ধাপ - ৪ :

এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরমধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

CollageMaker_202382318618689.jpg

ধাপ - ৫ :

এরপর এর মধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম। মসলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

CollageMaker_202382318630951.jpg

ধাপ - ৬ :

এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা কিছুক্ষণ কষিয়ে নিব।

CollageMaker_202382318642590.jpg

ধাপ - ৭ :

এরপর এর মধ্যে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করব।

CollageMaker_202382318652142.jpg

ধাপ - ৮ :

এভাবে আরও কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে এরপর চুলা থেকে নামিয়ে নিব।

CollageMaker_20238231872460.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1692792467719.jpg

1692792467698.jpg

1692792467754.jpg

1692792467737.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

এ যেন রিসিপি নয় যেন শিল্প। পোষ্ট পড়ার সমায় মাংসের ঘ্রান পাচ্ছি। মনে হয় পাশের বাসায় কেউ রান্না করছে,হি হি হি। আরেকটি বিষয় হলো মুরগি কক কক করে ডাকে বলে কক মুরগি নাম রাখা হয়েছে না কি...?

 3 years ago 

ভুল করে আবার পাশের বাসায় চলে যাইয়েন না। উনারা ঝাড়ু নিয়ে পিটাবে না হলে। কক মুরগি নাম রাখা হয়েছে কেন এটা আমি নিজেও জানিনা। সবাই বলে তাই আমিও বলি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ এই রেসিপিটি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে৷ একই সাথে এটিকে কক মুরগি দিয়ে ভুনা রেসিপি তৈরি করার জন্য এর স্বাদ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে৷ কারণ কক মুরগি দিয়ে যখন ভুনা রেসিপি তৈরি করা হয় তখন খুবই সুস্বাদু হয়ে থাকে৷

 3 years ago 

আসলে এটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

সত্যিই বাসার মেহমানদের জন্য কক মুরগির বেশ সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছিলেন আপু। অনেকদিন হলো কক মুরগির রেসিপি খাওয়া হয় না, যখন কুষ্টিয়াতে মেসে থাকতাম তখন মাঝেমধ্যেই খাওয়া পড়তো। আর ঢাকাতে আসার পর বয়লার মুরগির রেছিপি সবথেকে বেশি খাওয়া পরে। যাই হোক অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন যা দেখে অনেক লোভনীয় লাগছে। সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

যদি না খাওয়া হয় তাহলে অবশ্যই খেয়ে নেবেন।

 3 years ago 

অবশ্যই আপু খেয়ে দেখবো। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ দারুন তো। এভাবে তো কখনও কক মুরগী রান্না করে খাওয়া হয়নি। তিনটি মুরগী দিয়ে মেহমানদের জন্য এত সুন্দর করে ইয়ামী এই রেসিপিটি কিন্তু দেখতে বেশ দারুন লাগছে। এত সু্ন্দর একটি ইউনিক রেসিপি আপনি এত সহজ করে উপস্থাপন করেছেন যে দেখেই তো খেতে লোভ হচ্ছে। আসবো নাকি একদিন।

 3 years ago 

চলে আসেন আপু আপনাকেও তৈরি করে খাওয়াবো। আসার জন্য তো মানা নেই।

 3 years ago 

মুরগির মাংসের ঝোলের থেকে ভুনা খেতে আমার কাছেও বেশি ভালো লাগে। আপনি মুরগিগুলোকে আগে ভেজে নিয়ে ইউনিক পদ্ধতিতে রান্না করেছেন। এভাবে রোস্ট রান্না করা হয়। মাংস কখনো রান্না করা হয়নি। আপনার রেসিপিটি দেখে ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

মাংস রান্না করে দেখবেন খেতে অনেক মজাদার হয়। হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছিল

 3 years ago 

কক মুরগির মাংস ভুনা করার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কক মুরগির মাংসগুলো দেশি মুরগির মাংসের মত শক্ত হয় তাই এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এইভাবে ভুনা করলে এমনিতেই মুরগির মাংস খেতে ভালো লাগে।

 3 years ago 

আপনার কাছে এই মুরগি খেতে ভালো লাগে জেনে ভালো লাগলো। আমার কাছেও মুরগির মাংস ভুনা করলে ভালো লাগে খেতে।

 3 years ago 

কক মুরগি গুলা এভাবে ভুনা করে খেতে আমার কাছেও খুব ভালো লাগে। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা

 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এরকম মুরগি ভুনা দেখলেই খিদে লেগে যায়।দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।এত সুন্দর ভাবে কক মুরগির মাংস ভুনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

এরকম লোভনীয় এবং সুস্বাদু মুরগি ভুনা দেখলে তো খিদে লাগারই কথা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64774.94
ETH 1764.56
USDT 1.00
SBD 0.42