রেসিপি :- ডিম দিয়ে বেগুন ভাজা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে বেগুন ভাজা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

বেগুন ভাজা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। কিন্তু আমি কখনো ডিম দিয়ে বেগুন ভাজা রেসিপি তৈরি করিনি। কিছুদিন আগে আমি ডিম দিয়ে বেগুন ভাজা তৈরি করার কথাটা শুনেছিলাম । তখন আমি ভাবলাম ডিম এবং বেগুন ভাজা দুটাই যেহেতু আমার পছন্দের তাহলে দুটো একসাথে তৈরি করি। সত্যি বলতে রেসিপিটা তৈরি করার পর খেতে অসাধারণ লেগেছিল। বেগুন ভাজা কিংবা ডিম ভাজা দুটোই খেতে ভালো লাগে। আর বেগুনের সাথে ডিম দিয়ে ভাজা করার মজাই আলাদা হয়েছে। রেসিপিটা কিছুদিন আগেই তৈরি করেছিলাম। সবাই খেয়ে ভীষণ মজা পেল। তাই ভাবলাম রেসিপিটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আপনারাও চাইলে এরকম ভাবে তৈরি করতে পারে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1690451909345.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
বেগুন৬ টা
ডিম২ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

GridArt_20230727_141957408.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর বেগুনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে বেগুনের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম।

GridArt_20230727_150703142.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরে এরমধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম।

GridArt_20230727_150837751.jpg

ধাপ - ৩ :

এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

GridArt_20230727_150914443.jpg

ধাপ - ৪ :

এরপর আমি আবারো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরের ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে তারপর উঠিয়ে নিব।

GridArt_20230727_151045698.jpg

ধাপ - ৫ :

এরপরে আবার ো কড়াই এর মধ্যে একটু দিয়ে দিলাম। তারপরের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং রসুন বাটা লবণ দিয়ে দিলাম।

GridArt_20230727_151103425.jpg

ধাপ - ৬ :

এরপরে হলুদের গুঁড়া , মরিচের গুড়া এই সকল উপকরণগুলো দিয়ে দিলাম।

GridArt_20230727_151137749.jpg

ধাপ - ৭ :

এরপরের মধ্যে ভাজা বেগুন গুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব।

GridArt_20230727_151242107.jpg

ধাপ - ৮ :

এরপরে এর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিলাম। এভাবে একটু নেড়েছেড়ে ভালোভাবে বেজে নিব।

GridArt_20230727_153149673.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1690451909345.jpg

1690451909333.jpg

1690451909321.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিম দিয়ে বেগুন ভাজির মজাদার রেসিপি। সত্যি বলতে আপু আপনি আজকে আমাদের মাঝে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। এই রেসিপি আমি আগে কখনো দেখিনি বা খাইনি। তবে চেষ্টা করব আপনার রেসিপি মত রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। দেখে বোঝা যাচ্ছে রেসিপি খেতে বেশ সুস্বাদু ছিল।

 3 years ago 

না খেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আমি কখনো এভাবে বেগুন দিয়ে ডিম দিয়ে ভাজি করিনি। এটা খেতে কেমন কোন ধারনা নেই। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে ডিম দিয়ে বেগুন ভাজা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। মনে হয় রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে অথবা গরম গরম ভাতের সাথে। ধন্যবাদ আপু আপনার কাছ থেকে একটি রেসিপি শিখে নিলাম।

 3 years ago 

ঠিক বলেছেন, রুটি দিয়ে অনেক মজা লেগেছিল খেতে। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার ডিম দিয়ে বেগুন ভাজা তৈরির রেসিপি দেখে আমিও অবাক হলাম। ডিম দিয়ে বেগুন ভাজা আমিও কখনো তৈরি করিনি। কিন্তু আইডিয়াটি ভালো লেগেছে আমার কাছে। রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে এভাবে রান্না করাতে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেও লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই অনেক লোভণীয় লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আমিও আপনার মতো আমিও বেগুন ভাজি খেতে খুবই পছন্দ করি। আসলে গরম ভাতে বেগুন ভাজি খেতে খুবই ভালো লাগে। এই সময় বেগুন ভাজের একটা সুন্দর স্মেল নাকি আসে যেটা খুবই চমৎকার। আপনার মত বেশ কিছুদিন আগে আমিও বেগুন দিয়ে ডিম ভাজি করেছিলাম খেতে খুবই দারুণ লাগছিল। আপনার রান্না দেখে বসে আছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলে তো ভালোই হয়েছে আপনিও এই খাবারের স্বাদ গ্রহণ করতে পেরেছেন।

 3 years ago 

বেগুন ভাজি বরাবরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আপনার মত করে এরকম ভাবে ডিম দিয়ে একত্রে ভাজি করে খাওয়া হয়নি। আপনিও দেখছি এই রেসিপিটি নতুন ভাবে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। যদি কখনো সময় হয় অবশ্যই বাসায় এ ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

ডিম ভাজি এবং বেগুন ভাজি দুটোই আমার খুবই পছন্দের। তবে বেগুন দিয়ে ডিম এভাবে ভাজি করে কখনো খাওয়া। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন অনেক বেশি সুস্বাদু হয়েছে।

 3 years ago 

আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আপু বেগুন ও ডিম আলাদা ভাবে ভেজে অনেক খেয়েছি তবে কখনো এক সাথে এভাবে ভাজি করে খায়নি। যাইহোক আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। এভাবে একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে একসাথে ভেজে খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36