রেসিপি :- ডিম পাউরুটির সহজ নাস্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

1702530653545.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পাউরুটির সহজ নাস্তা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

ডিম পাউরুটির নাস্তা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। বিশেষ করে বাচ্চাদেরকে ঝটপট এই নাস্তা টা তৈরি করে দিলে বেশি ভালো লাগে। আমার নিজের কাছেও এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। যদিও ব্যস্ততার জন্য সব সময় তৈরি করতে পারিনা। কিছুদিন আগে বিকেলের নাস্তায় এই রেসিপিটা তৈরি করেছিলাম। আমরা সবাই মিলে বেশ মজা করেই খেয়েছি। যদিও এ রেসিপিটা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1702530653530.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম২ টা
পাউরুটি১০ পিচ
সেদ্ধ আলু১ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_20231214111455206.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সেদ্ধ আলু গুলোকে কেটে একদম কুচি করে নিয়েছি।

CollageMaker_20231214111521261.jpg

ধাপ - ২ :

এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আলু সেদ্ধ, এবং লবণ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম।

CollageMaker_20231214111541947.jpg

ধাপ - ৩ :

এরপর একটা বাটিতে ডিম নিয়ে, এরপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম।

CollageMaker_2023121411163202.jpg

ধাপ - ৪ :

এরপরে ফেটানো ডিমটাকে আলুর মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

CollageMaker_20231214111623289.jpg

ধাপ - ৫ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম। এরপরে এরমধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণ টা দিয়ে দিলাম।

CollageMaker_20231214111634488.jpg

ধাপ - ৬ :

এরপরে উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

CollageMaker_20231214111651294.jpg

ধাপ - ৭ :

এরপরে ছুরি দিয়ে কেটে পিচ করে নিলাম।

CollageMaker_2023121411176330.jpg

ধাপ - ৮ :

এরপরে চুলায় আবারও ফ্রাইপ্যানে দিয়ে দিলাম । এর মধ্যে পাউরুটি গুলো দিয়ে উল্টে পাল্টে সেকে নিলাম।

CollageMaker_20231214111719338.jpg

ধাপ - ৯ :

এরপর নিচে একটা পা রুটি দিয়ে এর মাঝখানে ডিম ভাজার একটা পিস দিয়ে দিলাম। এরপর এর উপরে আরো একটা পাউরুটি দিয়ে দিলাম।

CollageMaker_20231214111737140.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702530653480.jpg

1702530653496.jpg

1702530653530.jpg

1702530653545.jpg

1702530653516.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ডিম পাউরুটির নাস্তা মাঝে মাঝেই বিকিলে খাওয়া হয়।
আমার কাছেও খেতে খুবই সুস্বাদু লাগে।
বিশেষ করে আমার ম্যাডামের আবার এই খাবারটা খুবই প্রিয়।
আপনার প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখেই লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হয়েছিল খেতে।

 3 years ago 

আসলে এগুলো খুবই সুস্বাদু লাগে খেতে। আপনার ম্যাডামের এটা খুবই প্রিয় জেনেই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ডিম পাউরুটির সহজ নাস্তা তৈরি করার পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের নাস্তা গুলো বিকেল বেলায় খেতে খুবই ভালো লাগে। যেহেতু বানাতে সময় কম লাগে তাই সকলেই অল্প সময়ে এগুলো তৈরি করতে পারবে।

 3 years ago 

আসলে এই ধরনের নাস্তাগুলো বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

ডিম পাউরুটির এই নাস্তা গুলো সকাল অথবা বিকালের জন্য বেশ ভালো হয়। অনেক সুন্দর ও সহজ একটি রেসিপি আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন সকাল অথবা বিকেলে খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

আমার কাছে না আপনার আজকের রেসিপিটি বেশ ইউনিক একটি রেসপি মনে হচ্ছে। দারুন করে উপস্থাপনার মাধ্যমে আপনি আপনার আনকমন রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এমন রেসিপি গুলো যদি বিকেলের নাস্তায় তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই বেশ তৃপ্তি করেও খেতে পারে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে তৃপ্তি সহ খেতে পারে। আর আমি মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি বিভিন্ন রকমের নাস্তা।

 3 years ago 

ডিম পাউরুটির একটি মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আপনি।এই মজাদার ডিম পাউরুটির গুলো খেতে খুব ভালো লাগে বিকেলের নাস্তায়।ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন রেসিপিটি। সব মিলিয়ে চমৎকার রেসিপি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ

 3 years ago 

বিকেলের নাস্তা হিসেবে আসলেই খেতে ভালো লাগে। তাই তো তৈরি করার চেষ্টা করলাম এটা।

 3 years ago 

ডিম ও পাউরুটির খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। বিকালের রাস্তায় হিসেবে এই রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু খেতে অনেক বেশি মজাদার হয়েছিল।

 3 years ago 

ডিম পাউরুটির সহজ নাস্তা রেসিপি বাহ্ দারুন। এভাবে তৈরি করে আমি মাঝে মধ্যে খাই খেতে ভীষণ মজাদার। অনেক সুন্দর করে রেসিপি পরিবেশন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও মাঝে মাঝে খেয়ে থাকেন জেনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38