সিমের বিচি দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করবো। শিং মাছ আমার কাছে খেতে ভালোই লাগে। তাছাড়া শিং মাছ প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। যাদের শরীরে রক্তের কমতি আছে তাদের জন্য শিং মাছ খুব উপকারী। আজকে আমি শিং মাছ সিমের বিচি দিয়ে রান্না করেছি। সিমের বিচি দিয়ে যে কোন তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে। যখন সিমের বিচির সিজন আসে তখন আমি বেশ কিছু সিমের বিচি কিনে ফ্রিজে রেখে দেই। যাতে সারা বছর খাওয়া যায়। সিমের বিচি শিং মাছ অথবা বাইম মাছের সঙ্গে এভাবে রান্না করলে খুব মজা লাগে খেতে। আজকের রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20240118125607.jpg




শিং মাছ
সিমের বিচি
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুড়া
জিরা গুড়া
ধনিয়া পাতা
লবণ
সরিষার তেল


PhotoCollageMaker_20240416_224600934.jpg



প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ কাঁচামরিচ গুলো একটু ভেজে নিয়ে বাটা মশলা গুলো দিয়েছি।


IMG20240118120640.jpgIMG20240118120854.jpg

সব মসলা ভালোমতো কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি।


IMG20240118121007.jpgIMG20240118121200.jpg

মাছগুলো মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর সিমের বিচিগুলো দিয়েছি।


IMG20240118121238.jpgIMG20240118121412.jpg

সিমের বিচি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর জিরা গুড়া দিয়েছি।


IMG20240118121938.jpgIMG20240118122016.jpg

এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20240118122436.jpgIMG20240118123311.jpg

বেশ কিছুক্ষণ রান্নার পর রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়েছি। তারপর আরো কিছুক্ষণ রান্না করে ঝোল কমে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240118123324.jpgIMG20240118123800.jpg

IMG20240118125603.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

শিমের বিচি ভিষণ চমৎকার সুন্দর ও পুষ্টি কর।আপনি শিমের বিচি দিয়ে শিং মাছের লোভনীয় রেসিপি ভাগ করে নিয়েছেন। এভাবে কখনো রেসিপি করে খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে লোভ লোগে গেলো।ধাপে ধাপে শিমের বিচি দিয়ে শিং মাছের রেসিপিটি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই সিমের বিচিতে অনেক পুষ্টিগুণ থাকে। এগুলো শরীরের জন্য ভালো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শিং মাছ সত্যি অনেক বেশি উপকারী। শিং মাছ খেতে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তবে আমি কখনো এরকম ভাবে শিং মাছের রেসিপি তৈরি করিনি। আপনার কাছ থেকে মজাদার ভাবে শিং মাছের রেসিপি তৈরি করার পদ্ধতি যেহেতু এখন শিখে নিলাম, ভাবছি পরবর্তীতে তৈরি করবো। নিশ্চয়ই এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

শিং মাছ খেতে আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিমের বিচি দিয়ে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সিমের বিচি দিয়ে শিং মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি একদম ইউনিক একটি রেসিপি মনে হয়েছে আমার কাছে। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

সিমের বিচি আমার কাছেও খুবই ভালো লাগে। এগুলো দিয়ে যে মাছই রান্না করা হোক না কেন ভালোই লাগে খেতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিমের বিচি দিয়ে ডাল খেয়েছি আর খেতে খুবই সুস্বাদু লাগে। কিন্তু শিং মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও খাওয়া হয়নি। আমিও শিমের বিচি খেতে খুব পছন্দ করি। তাছাড়া শিং মাছ খেলে রক্তের ঘাড়তি পূরণ হয়। আমার কাছেও শিং মাছ খেতে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সিমের বিচির ডাল আমিও খেয়েছি খুব মজা লাগে খেতে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সিমের বিচি দিয়ে শিং মাছের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সিমের বিচি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলেই সেটা খেতে অনেক সুস্বাদু লাগে আর আপনি যদি একটু শিং মাছ ব্যবহার করেছেন । শিং মাছের সাথে এই রেসিপিটা খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু হয়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয় যা রান্না করা হোক না কেন ভালোই হয় খেতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন সিমের বিচি দিয়ে কিছু রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজকে আপনি সিমের বিচি দিয়ে শিং মাছের রেসিপি করেছেন। তবে সিমের বিচি আমার খুব প্রিয়। আর সিমের বিচি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। খুব মজার রেসিপিটি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সিমের বিচি আপনারও খুব প্রিয় জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিমের বিচি দিয়ে এই ধরনের রেসিপি আমি প্রথম দেখলাম খুবই মজাদার হয়েছিলো মনে হচ্ছে আপনার করা রেসিপি টা। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

এভাবে সিমের বিচি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া খুব মজা লাগে খেতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিং মাছ আসলেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর কাটা একটু কম থাকার কারণে আমার কাছে এই মাছ টা ভালো লাগে খেতে। শিমের বিচি দিয়ে এভাবে কখনো শিং মাছ ভুনা করে খাওয়া হয়নি। ভালো লাগলো আপনার পুরো রেসিপিটা দেখে। খেতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে মজার রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শিং মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যাদের শরীরে রক্তের কমতি আছে তাদের জন্য শিং মাছ খুবই উপকারী।এটি খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ একটি মাছ। এই মাছটি খেতে আমারও খুবই ভালো লাগে।আজ আপনি সিমের বিচি দিয়ে খুব সুন্দরভাবে এই শিং মাছের রেসিপিটি উপস্থাপন করেছেন। আপনার তৈরি রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দর একটি কালারও হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রক্তের কমতি দূর করা ছাড়াও শিং মাছের অন্যান্য অনেক উপকারিতা আছে আমাদের জন্য। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37