আলু মটরের সবজি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলু মটরের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আমি ইন্ডিয়াতে গিয়ে খেয়েছিলাম সকালে নাস্তার সঙ্গে। খুব ভালো লেগেছিল আমার কাছে। তাই ভাবলাম যে আমিও বাসায় তৈরি করি। কিন্তু কিভাবে তৈরি করে জানা ছিল না। তাই ইউটিউবে সার্চ দিয়ে রেসিপিটি দেখে নিলাম। প্রতিদিন সকাল বেলায় সবজি বা ভাজি দিয়ে নাস্তা করতে ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম ইউনিক রেসিপি হলে খেতে বেশ মজাই লাগে। আর এরকম করে আলু মটর রান্না করলে রুটি এবং পরোটার সঙ্গে একদম জমে যায়। যেকোনো নতুন রেসিপি রান্না করতে আমার কাছে ভালোই লাগে। কিন্তু প্রথমে একটু ভয় লাগে যে কেমন হবে রেসিপিটি। কিন্তু রান্নার পর খুব মজা লেগেছিল খেতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231119213728.jpg



আলু--২ টি
মটর--১ কাপ
টমেটো--১ টি
টক দই-- ১/৩ কাপ
পিঁয়াজ--১টি
চিনি --১চা চামচ
পিঁয়াজ বাটা--৩ টেবিল চামচ
আদা বাটা--১ চা চামচ
রসুন বাটা --১ চা চামচ
হলুদের গুঁড়া---১ চা চামচ
মরিচের গুঁড়া --১ চা চামচ
ধনিয়া গুড়া --১ চা চামচ
জিরা গুঁড়া --১ চা চামচ
পাঁচফোড়ন-- পরিমাণমতো
লবণ-- পরিমাণমতো
তেল --পরিমাণমতো


PhotoCollageMaker_20240224_225540258.jpg



প্রথমে এক চামচ চিনি দিয়ে টকদই ভালোমতো ফেটিয়ে নিয়েছি।


IMG20231119203109.jpg


তারপর আলু গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি।


IMG20231119193114.jpgIMG20231119202309.jpg

এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল দিয়েছি। তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পিঁয়াজ দিয়েছি।


IMG20231119202541.jpgIMG20231119202548.jpg

পিঁয়াজগুলো একটু ভেঁজে নিয়ে বাটা মশলাগুলো দিয়েছি। বাটা মশলাগুলো একটু নেড়েচেড়ে টমেটো দিয়েছি।


IMG20231119202656.jpgIMG20231119202824.jpg

সবকিছু একটু নেড়েচেড়ে নিয়ে গুড়া মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20231119202923.jpgIMG20231119202947.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে টক দই দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20231119203131.jpgIMG20231119203215.jpg

টক দই দিয়ে কিছুক্ষণ রান্না করে প্রথমে আলুগুলো এবং পরে মটরগুলো দিয়ে দিয়েছি।


IMG20231119203323.jpgIMG20231119203408.jpg

এখন সবকিছু ভালোমতো কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20231119203453.jpgIMG20231119203735.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20231119204514.jpgIMG20231119213614.jpg

IMG20231119213738.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আলু মোটরের সবজি আজও আমার খাওয়া হয়নি কিন্তু আপনার সবজি দেখেই তো সকাল সকাল খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে আপনি তুলে ধরেছেন। এবং রেসিপির কালার টি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল ধন্যবাদ।

 2 years ago 

এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কিন্তু ঠিক বলছেন প্রতিদিন সকালে একই ধরনের সবজি দিয়ে নাস্তা করতে ইচ্ছে করে না। সে ক্ষেত্রে যদি এভাবে আলু মটর দিয়ে সবজি করা যায় তাহলে খেতে দারুন লাগবে। আলু মটর খেতে ভালো লাগে আমার। আর যেহেতু ইন্ডিয়াতে খেলেন মজা পেয়েছেন আপনি খেয়ে সেই রেসিপিটি আজকে youtube দেখে শেয়ার করে নিলেন। আপনার রেসিপিটি দেখে অবশ্যই আমিও একদিন তৈরি করে নিব।

 2 years ago 

প্রতিদিন সকালে কি নাস্তা করব তাই নিয়ে চিন্তায় পড়ে যাই। একরকম খেতে ভালো লাগে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ইন্ডিয়া গিয়ে এই আলু মটরের সবজি রেসিপিটি খেয়েছিলেন এবং ভালো লাগা থেকে আজকে রেসিপিটি ইউটিউবের সাহায্য নিয়ে বানিয়েছেন জেনে ভালো লাগলো।আপনার রেসিপি টি ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। রেসিপি তৈরি পদ্ধতি চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন. ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর রেসিপিটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ।

 2 years ago 

জি আপু ইন্ডিয়া গিয়ে যেরকম মজা করে খেয়েছিলাম অতটা মজা করে রান্না করতে পারিনি। তারপরেও ভালোই লেগেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ইন্ডিয়া গিয়ে তো খুবই লোভনীয় রেসিপি শিখে এসেছেন। এভাবে কখনো সবজি রান্না করা হয়নি আর খাওয়াও হয়নি। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ঠিক বলেছেন আপু সবসময় এক ধরনের সবজি দিয়ে সকালের নাস্তা করতে ভালো লাগে না। তারজন্য একটু ভিন্ন কিছু হলে ভালোই হয়। প্রথমবার কিছু রান্না করলে আমারও খুব ভয় হয় কিন্তু যখন খেতে ভালো লাগে তখন সত্যিই নিজের কাছেও ভালো লাগে। যেভাবে যত্ন সহকারে রান্না করেছেন ভালো হয়ে পাড়ে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এই রেসিপিটি খুবই মজাদার এবং লোভনীয় ছিল। সেজন্য বাসায় তৈরি করার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু মটরের সমন্বয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপি উপস্থাপনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব দারুণভাবে সাজানোর চেষ্টা করেছেন এই রেসিপি। রান্নার দক্ষতা টাও ছিল বেশ। সব মিলে অনেক সুন্দর হয়েছে আপনার এই রেসিপি তৈরি করা।

 2 years ago 

আমার রেসিপির উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু মটরের সবজি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আপনার এই রেসিপির পরিবেশে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ইউনিট লেগেছে। আমি দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

জি ভাইয়া এভাবে সবজি রান্না করলে সকালবেলা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু আর মটর দিয়ে মজাদার সবজির রেসিপি তৈরি করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে। তবে টক দই যুক্ত করায় আমার মনে হয় টেস্ট আরো বেড়ে গিয়েছে যাই হোক এই সবজি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

টক দই দেয়ার কারণে স্বাদ কিছুটা বেড়ে যায়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি ইউনিক রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা এর আগে আমি কখনো দেখিনি এবং খাইনি। রেসিপিটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। তবে আপনার রেসিপিটা রন্ধন প্রনালী টা দেখে আমি এই রেসিপিটা তৈরি করবো ইনশাআল্লাহ এবং এর স্বাদ উপভোগ করবো।সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতিদিন সবজি আর ভাজি খেতে লাগে না মাঝে মাঝে ইউনিক কিছু হলে আসলেই বেশ ভালো লাগে।আলু আর মটরের রেসিপি মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু প্রতিদিন সবজি আর ভাজি খেতে ভালো লাগে না। এজন্যই অন্যরকম একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42