মজাদার জাম্বুরা মাখা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9300.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার জাম্বুরা মাখার রেসিপি নিয়ে। এই জাম্বুরার অনেক নাম রয়েছে।কমন নাম হচ্ছে বাতাবি লেবু যা আমরা সকলেই চিনি এক নামে, সিলেট অঞ্চলে বলে মাততু। এটা আমার অনেক পছন্দের একটি ফল ছিল। বাংলাদেশে থাকতে প্রায়ই খাওয়া হত। কিন্তু এদেশে আসার পর তেমন বেশি খাওয়া হয় না। যদিও এ দেশে পাওয়া যায় কিন্তু তার স্বাদ বাংলাদেশের মত নয়। বাংলাদেশের লেবুগুলোর ভেতরের কোয়া গুলো থাকে অনেক বড় বড়। কিন্তু এ দেশের গুলো থাকে অনেক ছোট ছোট।আর ভেতরের কালার ও থাকে গোলাপি, কিন্তু এ দেশের গুলো থাকে সাদা।বাংলাদেশের গুলো মিষ্টি ও টক দুটোই হয়ে থাকে।কিন্তু এদেশের গুলো মিষ্টি থাকে কিন্তু টক একটু কম থাকে। তবে কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে মাখিয়ে খেলে স্বাদ একটু কম হলেও কিন্তু সেই স্বাদ পাওয়া যায়। তবে এই সুদূর প্রবাসে বসেও যে জাম্বুরা খেতে পারছি সেটাই বড় কথা। প্রথম যেদিন বাসায় এনেছিল সেদিন আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম।কারণ আমি কখনো কল্পনাও করিনি যে এখানে জাম্বুরা পাওয়া যায়। যাইহোক চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
জাম্বুরা১ টি
কাঁচা মরিচছোট সাইজের ৮/৯ টি
ধনেপাতা কুচি৪ টেবিল চামচ
লবনস্বাদমত

কার্যপদ্ধতিঃ

IMG_9286.jpeg

IMG_9288.jpeg

প্রথমেই ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি।

IMG_9289.jpeg

IMG_9290.jpeg

এরপর দুই সাইড এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি।

IMG_9291.jpeg

এরপর মাছ বরাবর কেটে কয়েকটি অংশে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।

IMG_9292.jpeg

এরপর ভেতরের সাদা খোসা গুলো ফেলে দিয়ে নরম অংশ গুলো বের করে নিয়েছি, যা বের করতে অনেক সময় লেগেছে কারণ লেবুর সাইজ অনেক বড় ছিল।

IMG_9294.jpeg

এরপর লবণ ও ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময় শক্ত শক্ত যে দলাগুলো ছিল ওগুলো ছাড়িয়ে নিয়েছি।

IMG_9295.jpeg

হয়ে গেল আমার মজাদার জাম্বুরা মাখা। দুই বাটি হয়েছিল।এক বাটি আমার,আর এক বাটি আমার হাসবেন্ডের।

IMG_9298.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আমরা এই ফলটাকে জাম্বুরা নামেই চিনি।তবে সিলেটে এটাকে মাততু বলে এটা আজ প্রথমই শুনলাম।সব দেশেই আজকাল সবকিছু পাওয়া যায়। শুধু স্বাদের তফাৎটা থাকে।আপনি ওদেশে জাম্বুরা পেয়েছেন কিন্তু দেখা বা স্বাদ কিচুটা ভিন্ন। তারপরেও আপু নাই মামার চেয়ে কানা মামা ও ভালো কি বলেন? জাম্বুরা মাখা দেখে জিভে জল চলে এলো।আমাদের এখানেও এখন অনেক জাম্বুরা পাওয়া যাচ্ছে।খাওয়া হয় মাঝে মাঝে।এটা ঠিক মিষ্টির সাথে টক হলে একটু বেশীই মজার হয় খেতে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যদি ভুল না বলি তাহলে বাংলাদেশের জাম্বুরা গুলোর টেস্ট বেশি যদিও সেখানকার গুলো একটু সাদা টাইপের হয় তবে যেহেতু ধনেপাতা সহ মাখিয়েছেন তাই খেতে মনে হয় বেশ ভালোই লাগবে যেটা আপনার বিবরণ পড়ে বুঝতে পারলাম। বাংলাদেশে আসলে আমাকে জানাবেন অনেকগুলো জাম্বুরা দিতে পারব কারণ আমাদের বেশ কয়েকটি গাছ আছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু যদিও এটা নাম জাম্বুরা কিন্তু আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি বাদাম। এই ধরনের বাদামগুলো এভাবে সুন্দর করে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যখন আমরা বন্ধুরা এক জায়গায় থাকতাম তখন প্রচুর খেয়েছে এখন সেভাবে খাওয়া হয়না বা সুযোগ হয়ে ওঠে না। এভাবে খেতে সত্যি অনেক সুস্থ লাগে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জাম্বুরা ফলটি আপনার অনেক প্রিয় জেনে ভালো লাগলো। আসলে আপু নিজের দেশের খাবারের মত স্বাদ মনে হয় আর কোথাও নেই।
তারপরও আপনার জাম্বুরা মাখা দেখে অনেক লোভ লেগে গেল। মনে হচ্ছে অনেক মজা হয়েছিল।
সঙ্গে ধনেপাতা এড করেছেন সাদ আরো দিগুণ বেড়ে গেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত দেখছি বাংলাদেশের জাম্বুরার সাথে ওখানকার জাম্বুরার বিশাল ব্যবধান। যেমন রং তেমনি করে টেস্টও আলাদা। তবে জাম্বুরা কিন্তু দারুন করে ভর্তা করেছেন আপু। এত সুন্দর আর লোভনীয় করে জাম্বুরা ভর্তা করে কখনও খাওয়া হয়নি। দেখেই মনে হচেছ বেশ ‍সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

কি শেয়ার করলেন আপু মুখে তো পানি চলে আসলো। আসলে এই জাম্বুরা একসময় মাখিয়ে খেতাম সবাই মিলে কি যে ভালো লাগতো। এখন একা আর তেমন একটা খাওয়া হয় না। আসলেই দেখছি আপনাদের গুলোর কালার একেবারেই ভিন্ন। টক কম হলেই তো সুবিধা। খেতে ভালো লাগে। দেখে মনে হচ্ছে বেশ মজা করে খেয়েছেন।

 3 years ago 

মাততু নাম আজকেই প্রথম শুনলাম আপু। তবে আমাদের অঞ্চলে জাম্বুরা নামেই পরিচিত। আর এই জাম্বুরা একটু টকটক হলে খেতে যেমন ভালো লাগে তেমনি হালকা মিষ্টি থাকলেও খেতে অনেক ভালো লাগে। তবে বাংলাদেশে যেই জাম্বুরা পাওয়া যায় সেগুলো দেখতে একটু আলাদা রকমের হয়। বিশেষ করে ভিতরে হালকা একটু লাল লাল থাকে। আর বিদেশেও জাম্বুরা পাওয়া যায় জেনে সত্যি ভালো লাগলো আপু। তবে দেশি খাবারের টেস্ট সব সময় অনেক বেশি হয়।

 3 years ago 

এটাতো আমরা বাদাম নামে চিনি। সিলেট অঞ্চলে যে মাততু বলে। এটা জানতাম না এবং অনেক ভালো লাগে এটা খেতে। বাংলাদেশের তা একটু স্বাদ মেলা এটা আসলেই সত্য। এটাই যে সুদূর প্রবাসে বসে হতে জাম্বুরা খেতে পারছেন৷ এটা অনেক আনন্দের। আপনি প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় দিয়েছেন। যা ইচ্ছা করলে আমরা বাসায় বানিয়ে নিতে পারবো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং বেশ ভালো লাগছে। ছবিগুলো খুবই স্পষ্ট ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

বাংলাদেশী জাম্বুরা গুলোর কালার একটু বেশি সুন্দর হয়। ভিতরে গোলাপি ও খেতে মিষ্টি টক জাতীয়। এবং কোষগুলোও বড় থাকে। প্রবাসে গিয়ে এদেশের জিনিস মিস করছেন। যাইহোক এভাবে কখনো জাম্বুরা মাখা খাওয়া হয়নি একবার টেস্ট করব।

 3 years ago 

ওখানকার জাম্বুরার কোয়া গুলো আসলেই খুব ছোট। সত্যিই অনেক পার্থক্য রয়েছে আমাদের দেশীয় জিনিসগুলোর সাথে। জাম্বুরা মাখা আমার খুবই পছন্দের। আপনার জাম্বুরা মাখা দেখে খেতে ইচ্ছে করছে। তবে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে এভাবে মেখে কখনো খাওয়া হয়নি। বিশেষ করে জাম্বুরা মাখায় আমরা ভাজা শুকনো মরিচ ব্যবহার করে থাকি। তবে আপনার ছবিটি দেখেই লোভনীয় লাগছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38