রেসিপিঃলাউ বুটের ডালের ঘন্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৭ই মাঘ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
শীতকাল মানেই সব্জির সমারোহ। সব্জিতে ভরে গেছে বাজার। আর দামও সহনীয়। শীতকালের যত ধরনের সব্জি পাওয়া যায় , গরম কালে তা পাওয়া যায় না। আর শীতকালের সব্জি খেতেও বেশ ভালো লাগে। সব্জিতে রয়েছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শীতকাল আসবে আর লাউ বুটের ডালের ঘন্ট খাবো না তা কি হয় ।তাই আজ সেই রেসিপিটি তৈরি করলাম। আমার বেশ ভালো লাগে এই ঘন্ট। আর শরীরের জন্যও বেশ উপকারী। লাউ নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে। ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লাউ যথেষ্ট উপকারী।এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের লাউ খাওয়া দরকার। তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক ,লাউ বুটের ডালের ঘন্টীর উপকরণ সমূহ ও সেই সাথে বানানোর ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| লাউ মাঝারী সাইজের | ১টি | |
|---|---|---|
| বুটের ডাল | দের কাপ | |
| কাঁচা মরিচ | ৪-৫টি | |
| পিঁয়াজ কলি কুচি | ৫ টেঃ চামচ | |
| পিঁয়াজ কুচি | ৪টেঃ চামচ | |
| ধনে পাতা কুচি | ২ টেঃ চামচ | |
| লবন | প্রয়োজন মতো | |
| আদা | আধা ইঞ্চি পরিমাণ | |
| রসুন এর কোয়া | ৩টি | |
| হলুদ গুড়া | ১চাঃ চামচ | |
| ধনে গুড়া | ১ চাঃ চামচ | |
| জিরা গুড়া | আধা চাঃ চামচ | |
| গরম মশলা গুড়া | আধা চা চামচ | |
| সরিষার তেল | ২ টেঃ চামচ |
রন্ধন প্রনালী
ধাপ - ১
প্রথমে বুটের ডাল ১ ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
ধাপ - ২
পিঁয়াজ,রসুন,আদা ও কাঁচা মরিচ বেটে নিয়েছি।
ধাপ - ৩
লাউ ছিলে টুকরো করে নিয়েছি।
ধাপ - ৪
এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে পিয়াজ কুচি দিয়ে দিয়েছি। পিঁয়াজ ভাঁজা ভাঁজা হয়ে এলে তাতে বেটে নেয়া মশলা আধা চামচ দিয়ে দিয়ে দিয়েছি। এরপর তাতে হলুদ,ধনে গুড়া ওলবন দিয়ে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে বুটের ডাল দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ - ৫
পুনরায় চুলেয় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে ।তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরা ফোড়ন দিয়েছি। এরপর তাতে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পিঁয়াজ ভাঁজা ভাঁজা হয়ে এলে তাতে বাটা মশলা দিয়ে দিয়েছি। এবং পিঁয়াজ কলি দিয়ে দিয়েছি।
ধাপ - ৬
এবার সকল গুড়া মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। যখন মশলা তেল ছেড়ে আসবে তখন তাতে লাউ এর টুকরো গুলো দিয়ে দিয়েছি। এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে দিয়ে লাউ সিদ্ধ হওয়ার জন্য
ধাপ - ৭
লউ সিদ্ধ হয়ে এলে তাতে পূর্বে সিদ্ধ করা বুটের ডাল দিয়ে দিয়েছি। এবং আরও ৫-৭ মিঃ জ্বাল দিয়েছি।
ধাপ-৮
যখন লাউ সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসবে তখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি।ব্যস তৈরি আমার শীতকালের মাজাদার লাউ বুটের ডালের ঘন্ট।
পরিবেশন
এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য।
আশাকরি, আজকের লাউ বুটের ডালের ঘন্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২১শে জানুয়ারি, ২০২৪ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
লাউ এবং বুটের ডালের ঘন্ট রেসিপি শেয়ার করেছেন দেখে খেতে ইচ্ছে করছে আমার। যদিও আমি লাউ খাই না কিন্তু আপনার রেসিপিটি দেখে লোভ হচ্ছে আমার। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করেছেন দেখে আমিও শিখে ফেললাম ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Task
https://x.com/selina_akh/status/1881686197363495405
বুটের ডাল মানে কাবলিচানা যা এতদিন পর আপনার পোস্টে ছবি দেখে আমি বুঝলাম। মহারাষ্ট্রে যারা ভেজিটেরিয়ান তাদের কাছে বুটের তাল কিন্তু খুবই ফেমাস একটি খাবার। বাড়িতে আত্মীয়-স্বজন কেউ এলে ওরা এটা রান্না করবেই। তবে আপনার মত সবজি দিয়ে ঘন্ট কখনো হয়নি।আমি কখনো করিনি। আশা করি খেতে ভালই লাগবে কারণ বুটের ডাল এমনিতেই খেতে খুব সুন্দর।
লাউয়ের নতুন একটি ইউনিক রেসিপি শিখলাম। কখনো বুটের ডাল দিয়ে এভাবে লাউ রান্না করা হয়নি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক মজাদার ছিল। ধন্যবাদ আপু বুটের ডাল দিয়ে লাউ এর মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে লাউ বুটের ডালের ঘন্ট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। আসলে এ ধরনের রেসিপি গুলো খেতে অনেক মজা লাগে।
শীতের সময়ে সবজির অভাব নেই আর খেতেও ভালো লাগে। সবজি খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। তাইতো শীতের সময়ে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করি। যাই হোক আপনি আজ খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। বুটের ডাল দিয়ে এভাবে লাউ রান্না করলে খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় মায়ের হাতের এই রেসিপি খেতে খুব ভালো লাগতো। কিন্তু অনেক দিন হয়েছে এভাবে লাউ খাওয়া হয়না। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
অনেক সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এমন ভাবে রেসিপি তৈরি করলে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে যদি টাকা টমেটো থাকত তাহলে কিন্তু আরও স্বাদ হতো।