রেসিপি- চিকেন ঝাল পুলি পিঠা তৈরি।
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?
চিকেন ঝাল পুলি পিঠা তৈরি।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ৩০০ গ্রাম |
| আলু বড় সাইজের | ১টি |
| পেঁয়াজ পেস্ট | ২ টি |
| ধনিয়ার গুঁড়া | ২ চামচ |
| জিরার গুঁড়া | ১ চামচ |
| হলুদ গুঁড়া | ১ চামচ |
| লবণ | স্বাদমত |
| লাল মরিচ গুঁড়া | ২ চামচ |
| আদা বাটা | ২ চামচ |
| রসুন বাটা | ২ চামচ |
| তেল | পরিমাণ মত ভাজি তৈরি করার জন্য |
| মাংসের মসলা | ২ চামচ |
| ময়দা | এক বাটি |
| কর্নফ্লাওয়ার | ২চামচ |
| কালো জিরা, লবণ, এক চামচ চিনি, তেল তিন চামচ ডো মাখার জন্য | সামান্য |
| তেল | পিঠা ভাজার জন্য |
চিকেন ঝাল পিঠা তৈরির ধাপ সমূহ
চিকেন ঝাল পুলি তৈরি করার জন্য প্রথমে আমি মাংসের টুকরো গুলো নিলাম। মাংসের টুকরো গুলোকে একটা পাত্রতে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাতে সামান্য লবণ, তেল ও হলুদ দিয়েছি।
সিদ্ধ হলে মাংস গুলো চুলা থেকে নামায় নিয়ে ঠান্ডা করার দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটি বড় সাইজের আলুকে চামড়া ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি।
এরপরে প্রয়োজনীয় সব উপকরণ সমূহ একত্রে করে নিয়েছি। সাথে মাংসের টুকরো এবং আলু কেটে রাখা সাইজ গুলো এক সাথে দিয়ে পরিমাণ মতো সব উপকরণ সমূহ এক সাথে নিয়েছি। সব উপকরণ নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছে।
এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। গরম হয়ে আসলে তাতে মেখে রাখা মাংসের মাখান টা দিয়ে দিবো। মাংস গুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তাই বেশি সিদ্ধ করতে হবে না। এখন আলু এবং অন্যান্য মসলা গুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে চুলা অফ করে দিবো।
এখন পিঠা তৈরির জন্য ময়দা দিয়ে মাখনটা তৈরি করে নিতে হবে। সেজন্য উল্লেখিত পরিমাণের ময়দা নিয়েছি। তাতে কালো জিরা, চিনি, পরিমাণ মত লবণ, কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ এবং সামান্য পরিমাণ তেল দিয়েছি। সব গুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা শেষ।
এখন যেহেতু ডো তৈরি করা শেষ তাই পিঠা তৈরি করার জন্য ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি যত গুলো প্রয়োজন।
রুটি যেহেতু বেলা শেষ এখন রুটিতে পরিমান মত ভাজা মাংস দিয়ে পিঠা গুলো তৈরি বেধে নিয়েছি। পিঠা তৈরি করা শেষ হয়ে গেলে একটা কড়াইতে পরিমাণ মত তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে তাতে পিঠা গুলো দিয়ে ভেজে নিতে হবে। এভাবে একটা একটা করে সব পিঠা ভালো ভাবে ভেজে নিয়েছি। এভাবে সব পিঠা ভেজে নেওয়া শেষ।
যেহেতু পিঠা তৈরি করা শেষ পরিবেশনের পালা। যেহেতু চিকেন ঝাল ঝাল পিঠা খেতে অনেক ভালো লাগে। তাই তৈরি করে নিয়েছি যেহেতু বাচ্চারাও অনেক পছন্দ করে এই পিঠ। চিকেন ঝাল পুলি পিঠা আমার অনেক প্রিয় একটি পিঠা। কিন্তু তৈরি করতে অনেক ঝামেলার হয় তাই মন চাইলেও তৈরি করা হয় না সব সময়। কারণ আমার কাছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার মনে হয়। তো সেদিন যেহেতু তৈরি করে নিয়েছিলাম খেতে অনেক ভালো লেগেছিল।
যেহেতু প্রথমে মাংসের মিশ্রণটি তৈরি করে নিতে হয়। এরপরে ময়দার ডো তৈরি করে নিতে হয় অনেক সময় লাগে। যদিও সময় লাগে কিন্তু তৈরি করার পর খেতে বেশ মজা হয়েছিল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিলে অনেক ভালো লাগবে।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | রেসিপি |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
পুলি পিঠা সাধারণত আমরা নারিকেল চিনি অথবা গুড় দিয়ে তৈরি করে খেয়ে থাকি। আর সাধারণত এভাবে তৈরি করে খেতে বেশি মজা লাগে আমার মনে হয়। আপু আপনি তো পুরা ব্যতিক্রম ভাবে তৈরি করেছেন চিকেন ঝাল পুলি পিঠা তৈরি করেছেন। তবে এভাবে পিঠা তৈরি করে কখন আমার খাওয়া হয়নি। তবে পুলি পিঠা তৈরি ধাপ গুলো দেখে বুঝতে পারলাম এই পিঠাটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
একটু ঝাল বাড়িয়ে দিয়ে যদি এভাবে তৈরি করা হয় খেতে অসাধারণ হয়। তাছাড়া বাইরের আবরণটা যদি একটু তেলের মধ্যে খরা করে ভেজে তোলা হয় তাহলে বেশ ভালো লাগে।
চিকেন ঝাল পুলি পিঠা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এই মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।পরিবেশেন দেখে অনেক ভালো লেগেছে আমার।
খেতে মন চাইলে বোনের বাসায় চলে আসেন আবার তৈরি করব।
https://steemit.com/hive-129948/@samhunnahar/tfvih
চিকেন ঝাল পুলি পিঠা তৈরি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক সুস্বাদু ভাইয়া একটু সময় দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে খেতে অনেক মচমচে হয় দারুন লাগে।
চিকেন দিয়ে আপনি খুব মজার একটি রেসিপি তৈরি করেছেন। বিকেলবেলার নাস্তায় এই রেসিপিটি সবার পছন্দ হবে। রেসিপিটি দেখেই বুঝা যাচ্ছে কতটা মজার ও মুচমুচে হয়েছে। আমি সাধারণত এই পিঠাগুলোর ভেতরে নারিকেল ব্যবহার করি।
বিকেল বেলায় এই পিঠা খেতে অনেক ভালো লাগে সাথে যদি একটা চা হয় তাহলে আরো জমে ওঠে।
আপু আপনার চিকেন ঝাল পিঠা দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি এভাবে চিকেন দিয়ে তৈরি করলে অনেক ভালো লাগে। তবে অনেক দিন এই পিঠা খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে খেতে অনেক ইচ্ছে করছে
আশাকরি তারাতাড়ি একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য
আপু এত কষ্ট করতে হবেনা আপনি আমার এখানে চলে আসেন আমি তৈরি করে খাওয়াবো।
চিকেন থাকা মানেই দারুন রেসিপি। এগুলো ফ্রিজে রেখেও বহুদিন সংরক্ষণ করে খাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের এগুলো বেশি পছন্দ। রেসিপিটি দেখে খুবই লোভ লেগে গেল।
একদম ঠিক বলছেন আপু চিকেন দিলে চিকেন পুলি খেতে অনেক ভালো লাগে তাছাড়া ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যায়।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিকেন ঝাল পুলি পিঠা তৈরি রেসিপি। আপনার শেয়ার করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এই রেসিপি আমি গত কয়েকদিন আগে খেয়েছিলাম আসলে আমার কাছে বেশ সুস্বাদু লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও প্রায় সময় তৈরি করার চেষ্টা করি কারণ এই পিঠা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে তাই।
গরম গরম বিকালের নাস্তা হিসেবে এই পিঠাগুলো খাওয়ার মজাটাই আলাদা। মিষ্টি নাস্তার থেকে ঝাল নাস্তাগুলো আমার খেতে বেশ ভালো লাগে। এই ফুলি পিঠাগুলো আমরা নারকেল দিয়ে বানিয়ে থাকি চিকেন ঝাল পুলি পিঠা গুলো দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক মজার পিঠা আপু তবে তৈরি করতে একটু কষ্ট হয় কিন্তু ঝাল ঝাল খেতে অসাধারণ লাগে।
আপু আপনি এটা কি দেখালেন দেখেই তো জিভে পানি চলে আসলো। আপনি খুব সুন্দর করে চিকেন পুলি পিঠা তৈরি করেছেন। এভাবে ঝাল ঝাল পিঠা খেতে খুবই মজা লাগে। অনেকদিন হলো পুলিপিঠা খাওয়া হয় না। দেখেই বুঝা যাচ্ছে আপনারা খুব মজা করে খেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলছেন ভাইয়া এই পিঠা মাঝে মাঝে খাওয়ার জন্য ইচ্ছে জাগে এবং তৈরি করে খাওয়া হয়। আপনি চলে আসেন আবার তৈরি করব।