রেসিপি ।। খাসির চর্বি দিয়ে কলাইয়ের ডাল এর খিচুড়ি
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি । |
|---|
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| চাউল | তিন কাপ |
| কলায়ের ডাল | এক কাপ |
| খাসির চর্বি | ২৫০ গ্রাম |
| লবণ | পরিমাণ মত |
| কাচা মরিচ | পরিমাণ মত |
| হলুদ গুড়া | ২ টেবিল চামচ |
| পেঁয়াজ | ৫টি |
| রসুন | ৬টি |
| তেজপাতা | পাঁচটি |
| দার চিনি | পরিমাণ মত |
| এলাচ | দুটি |
| সয়াবিন তেল | পরিমাণ মত |
খাসির চর্বি টুকু আমি আগে থেকেই অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম । এখন ফ্রিজ থেকে বের করে শক্ত থাকতে থাকতেই ছোট ছোট টুকরা করে কেটে নিলাম । সেই সাথে কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন গুলাও কেটে নিয়েছি ।
এখন আমি একটা পাত্র চুলার উপর বসিয়ে নিলাম । অল্প পরিমাণে তেল দিয়ে দেব । তেল গরম হয়ে এলেই তার মাঝে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলায়ের ডাউল গুলো দিয়ে দিলাম ।
ডাল অল্প সময়ে ভেজে নিয়ে এর মাঝে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউল গুলা দিয়ে দেব । মাঝারি আঁচে ১০ মিনিট ভেজে নিলাম ।
এরপর আমি একে একে সব মসলা গুলো দিয়ে দেব । খেয়াল রাখবো যেন পাত্রের তলায় না লেগে যায় । সর্বশেষে হলুদ দিয়ে মেখে নেব।
মসলা দেওইয়ার পর বেশিক্ষণ ভাজা যাবেনা । তাই এর মাঝে আমি পরিমাণ মত পানি দিয়ে দিলাম ।
*** পানি ফুটে ওঠার আগেই কেটে রাখা ছাগলের চর্বি গুলো দিয়ে দিলাম । এখন ঢেকে রেখে ফুল ভলিউমে চুলাটি রেখে দিলাম ।***
আমি এর মাঝে ঢাকনা উঠিয়ে নেইনি । ২০ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম । অল্প পানির উপস্থিতি ছিল তাই অল্প আঁচে রেখে দিলাম ।
৫ মিনিট পরে পাত্রটি চুলা থেকে নামিয়ে নিলাম । এবং একটি প্লেটে করে পরিবেশন করলাম , কাচা মরিচ, পেঁয়াজ এবং লেবুর সাথে ।
প্রিয় বন্ধুরা উপকরণ গুলো ভেজে নেওয়ার কারণে খিচুড়ির স্বাদ যেমন বৃদ্ধি পায় । তেমনি হয়ে যায় অনেকটা ঝরঝরে । তাই এভাবে রান্না করলাম আজকে । আশা করি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে । দেখা হবে আগামী কোন একদিন । ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ।
| ধন্যবাদান্তে | @maruffhh |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
| মোবাইল নেমঃ | redmi 6a |
| ক্যামেরাঃ | 8mp |

কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি খেয়েছি সেই ছোটবেলায়। আজকে আপনার খাসির চর্বি দিয়ে কলাইয়ের ডালের খিচুড়ি দেখে সেই কথা মনে পড়ে গেল। তবে আপনার রেসিপিটি দেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খেতে খুব মজা হয়েছিল। এছাড়াও খিচুড়ি আমার খুবই পছন্দের খাবার।
এত দিনে আর কলাইয়ের খিচুড়ি না খাওয়ার কোন কারণ আছে নাকি ভাইয়া? এত স্বাদের একটা খাবার থেকে দূরে যে।
খাসির চর্বি দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে খিচুড়ি রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে আর ব্যক্তিগতভাবে খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। আপনার জন্য শুভকামনা রইল।
খিচুড়ি আমার ও বরাবর পছন্দের খাবার । শুধু যে কয় বছর মেসে ছিলাম তখন খিচুড়ি খেতে বিরক্ত হয়ে গেছিলাম । যেমন স্বাদ হীন তেমনি প্রতিদিন ।
আপনি খাসির চর্বি দিয়ে কলাইয়ের ডাল এর খিচুড়ি বানিয়েছেন। দেখে মন চাইতেছে আমার খেয়ে ফেলতে । খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু । আমার কাছে মনে হয় চর্বি রান্না করার এটায় হচ্ছে উত্তম পন্থা । তাই মাঝে মাঝে এভাবেই রান্না করে থাকি ।
খাসির চর্বি আর কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না।করেছেন বাহ্ বাহ্ দারুন তো দেখতে তো অসাধারণ হয়েছে লোভ সামলাতে পারছিনা ।কারন খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার আপনার খিচুড়ি রান্না করা দেখে তো খিদে পেয়ে গেলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
আমার ও খিচুড়ি খেতে অনেক্ল ভাল লাগে । কলাইয়ের ডালের খিচুড়ি যেখানে অনেক স্বাদের তার পরেও দিলাম একটু চর্বি । স্বাদটাও বেড়ে গেছিলো কয়েকগুণ ।
ঠিক বলেছেন উপকরণগুলো ভেজে নিলে খিচুড়ি রান্নার স্বাদ বৃদ্ধি পায় ।আপনার কিছু রান্নার রেসিপি দেখে বোঝা আছে অনেক সুস্বাদু হয়েছিল। শুভকামনা রইল আপনার জন্য
ভেজে নিলে সময় একটু বেশি লাগে । তবে এর স্বাদের টা এত বৃদ্ধি পায় যে । এমন তিন গুণ সময় ও যে কেউ ব্যয় করতে চাইবে ।
এটা ঠিক কথা বলেছেন উপকরণগুলো যদি নেয়া যায় তাহলে খিচুড়ি অনেক ঝরঝরে এবং সুস্বাদু হয়ে যায়।
আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে কলা এর ডাল এর সাথে খাসির চর্বি দিয়ে খিচুড়ি রান্নার একটা চমৎকার পদ্ধতি শেয়ার করলেন। খিচুড়ি শব্দটি শুনলেই আমার জিভে জল চলে আসে তাই আপনার তৈরি করা এই খিচুড়িটি দেখে আমার অনেক লোক হচ্ছিল।
ভেজে রান্না করলে দুইটি উপকারিতা পাওয়া যায় একটি হলো বেশী স্বাদ । আরেকটি হলো একটির সাথে আরেকটি লেগে না থাকা ।
খাসির চর্বি দিয়ে খিচুড়ি আহাহাহা শুনেই জিভে জল চলে আসলো এমন খাবার আমারও খুব ফেভারেট দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল
জি ভাইয়া। খেতে খুব ভাল লাগছিল। বিশেষ করে গরম গরম স্বাদটা একটু বেশিই লাগে।
খাসির চর্বি দিয়ে কালাই ডাউলের খিচুড়ি রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে ।এই রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।আশা করি খেতে অনেক সুস্বাদু হবে ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাইয়া খুবই স্বাদের হয়েছিল। সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া।
খাসির চর্বি দিয়ে কিভাবে মজাদার খিচুড়ি তৈরি করা যায় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন আর এই রেসিপিটা ঈদের পরে কয়েকবার খাওয়া হয়েছিল সেই লোভনীয় টেস্ট আপনার রেসিপি দেখে আবার মনে পড়ে গেল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ঈদের পরে মাংস এবং অন্য আনুসাঙ্গিক খাবার গুলো একটু বেশিই খাওয়া হয়। আমি অবশ্য একটু দেরি করে শুরু করেছি।
বাহ ভাইয়া আপনার রান্না করা খিচুড়ি দেখে তো অনেক লোভ লাগছে। মনে হচ্ছে যে অনেক বেশি মজাদার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার। অবশ্য আমি কখনো কোনো চর্বি দিয়ে এ ধরনের খিচুড়ি খেয়ে দেখিনি। তবে দেখে মনে হচ্ছে এটিও বেশ মজাদার হবে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
কখনো না খেলে তো অনেক মজাদার একটা খাবার থেকে দুরেই রয়ে গেছেন। এবার খাওয়ার চেষ্টা করে দেখেন এত স্বাদ পাবেন যে পর পর কয়েক বার এমনিই খেতে মন চাইবে।