সুস্বাদু ও মজাদার দেশি মুরগির ঝোল রেসিপি

" আজ শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-05-18_21-15-40-055.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির সুস্বাদু ও মজাদার রেসিপি। সুস্বাদু ও মজাদার বলছি এই কারণে কেননা দেশি মুরগির মাংসের চেয়ে সুস্বাদু মাংস আর বোধহয় কিছুই নেই। আমার কাছে তো দেশি মুরগির মাংস সবচেয়ে সেরা মাংস মনে হয়। কেননা ব্রয়লার কিংবা পাকিস্তানি অথবা লেয়ার মুরগি হোক না কেন, দেশি মুরগির স্বাদের তুলনা অন্য কোন মুরগির মাংসের সাথে হবে না। দেশি মুরগির মাংসের ঝাল রেসিপি অথবা দেশি মুরগির মাংসের রোস্ট খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে।

আর এই দেশি মুরগির মাংসের রেসিপিতে যদি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেয়া যায়, তাহলে তা খেতে আরো বেশি স্বাদের হয়। তবে দেশী মুরগির মাংসের স্বাদ বেশি হলে কি হবে, দেশি মুরগির মাংস কিনতে গেলে তো মেজাজ বিগড়ে যায়। কেননা দেশি মুরগির মাংসের কেজি ৬০০ টাকা করে। তাই ৭০০ গ্রামের একটি মুরগি কিনতে হলে ৪২০ টাকা গুনতে হয়। আর সেই ৭০০ গ্রামের মুরগি বাসায় কিনে এনে রান্না করলে, পুরো পরিবারসহ খাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়।

তবু কি আর করার, খেতে যখন হবেই, তখন না হয় ভাগাভাগি করে সকলে মিলে খেয়ে নিলাম হাহাহা। যাইহোক বন্ধুরা, আমি কিভাবে সুস্বাদু ও মজাদার দেশি মুরগির মাংস রেসিপি তৈরি করেছি তা আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি সুস্বাদু ও মজাদার দেশি মুরগির মাংসের রেসিপির রন্ধন প্রণালীর ধাপগুলো থেকে ঘুরে আসা যাক।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpd.png
Picsart_24-05-18_21-29-03-296.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
মুরগির মাংস১০০০ গ্রাম
পেঁয়াজ৪-৫ টি
শুকনা মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা২ চা চামচ
রাধুনী মাংসের মসলা১৫ গ্রাম
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFza.png

" ধাপ : ১ "

IMG_20240309_132308.jpg

IMG_20240518_193700.jpg

১।
প্রথমে মুরগির মাংসগুলো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20240309_133054.jpg

IMG_20240309_133236.jpg

২।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ছেড়ে দিয়ে বাদামী রঙ করে ভেঁজে নিতে হবে। বাদামী রঙ করে ভেঁজে নেয়ার পর, এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20240309_133336.jpg

IMG_20240309_133615.jpg

৩।
এবার ঢেলে দেয়া পানি গরম হয়ে আসলে, উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, পরিষ্কার করে নেয়া মুরগির মাংসগুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20240309_133734.jpg

IMG_20240309_133855.jpg

৪।
এবার মুরগির মাংসগুলো কড়াইতে ঢেলে দেয়ার পর, চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং হাল্কা আঁচে কষিয়ে কষিয়ে মসলা পানি একেবারে কমিয়ে নিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20240309_135035.jpg

IMG_20240518_204654.jpg

৫।
এবার মসলা পানি একেবারে কমিয়ে নেয়ার পর, আবারো পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে এবং হাল্কা আঁচে কষিয়ে কষিয়ে আবারো পানি কমিয়ে নিতে হবে। পানি কমিয়ে নেয়ার পর আবারো পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে। এবং হাল্কা আঁচে কষিয়ে নিতে হবে। যখন ঢেলে দেয়া পানিগুলো মাখোমাখো হয়ে ঝোলে পরিণত হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের কাঙ্খিত রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।

" শেষ : ধাপ "

IMG_20240518_201411.jpg

শেষ-ধাপ :
এবার আমাদের কাঙ্খিত রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর, পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScM8YPF6pckqVBKhKLz9Sc3MX3fi3VB1g8M8UmMjye4LP3cLU4vBEaZXuYNv2MNRa7tBLMG2teRDKvsTf2woLnZkuc2jvLeJTRJWq4uDF3Dx.png

Sort:  
 2 years ago 

দেশি মুরগির স্বাদ অন্য মুরগি থেকে সব সময় আলাদা। বেশি করে ঝাল দিয়ে রান্না করলে সেই রেসিপিটি আসলে অনেক মজা হয়। দেশি মুরগির সুস্বাদু ঝোল রেসিপি টা দেখেই তো লোভ লেগে গেল।আপনার রেসিপির কালার টি অসাধারণ আসছে।রেসিপিটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপু, আমার তৈরি দেশি মুরগির মাংস রেসিপিটি শুধু দেখতে লোভনীয় নয়, বরং খেতেও খুবই স্বাদের হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন দেশি মুরগির যে টেস্ট তা অন্য মুরগি খেয়ে কখনোই ওই টেস্ট পাওয়া যায় না । বেশি করে ঝাল দিয়ে রান্না করলে আসলেই দেশি মুরগির স্বাদ অন্যরকম হয় । আর ইদানিং সব মুরগির দামই বেড়েছে দেশি মুরগির দাম ৬০০ টাকাতো নিবেই । সবকিছু মিলিয়ে আপনার দেশি মুরগির ঝোলের রেসিপিটি সুস্বাদু হয়েছে সেটা দেখেই বোঝা গেল । আমার তো খেতে ইচ্ছা করছে । মুরগির মাংস আমার কাছে খেতে খুব ভালো লাগে ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, দেশি মুরগির মাংসে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে, তা খেতে খুবই স্বাদের হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

দেশি মুরগির সুস্বাদু ঝোল রেসিপি টা খুবই লোভনীয় ছিল। এর মধ্যে দেখলাম আস্ত রসুন দিয়েছেন। এটা অনেকেই করে থাকে। তাছাড়া লাস্টের ফটোগ্রাফিতা খুবই ভালো লেগেছে। এখানে শুকনো মরিচটা কম দিয়ে যদি কয়েকটা কাঁচামরিচ দেওয়া যেতো তাহলে আরো ভালো লাগতো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু, আমাদের বাসায় মুরগির মাংস রান্না করা হলে সেখানে গোটা রসুন অবশ্যই দেয়া থাকবে। আর সেই গোটা রসুন খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

মিয়া ভাই দারুন একটি রেসিপি শেয়ার করলেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখতে বেশ সুস্বাদু লাগছে। এমন করে মুরগীর ঝোল করলে অনায়াসে অনেক বেশী ভাত খাওয়া যাবে। বেশ সুন্দর করে থাপে ধাপে রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি করলে, অনায়াসে অনেক বেশি ভাত খাওয়া যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

দেশি মুরগি সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। দেশি মুরগি আমার খুবই ভালো লাগে। আসলে মুরগির রেসিপি আমি পছন্দ করি। দেশি মুরগির রেসিপি দেখলে যেন খেতে ইচ্ছে করে। আর এই রেসিপি অনেক বেশি মজাদার হয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার রেসিপিটি দেখে খুব সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মুরগির মাংস সুন্দর ভাবে রান্না করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি বেশ কিছু উপকরণের সমন্বয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি মুরগির মাংস রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনি দেখছি রান্না করতে বেশ ভালোই পারদর্শী।

 2 years ago 

হ্যাঁ ভাই আমার তৈরি মুরগির মাংসের রেসিপিটি খেতে খুবই স্বাদের হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41