আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপি

" আজ মঙ্গলবার - ০১ লা কার্তিক - ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই,অক্টোবর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-10-17_02-56-53-550.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপি। গতা মাছ নামটি শুনেই যেনো কেমন কেমন লাগে। তবে আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছগুলোকে গতা মাছ হিসেবে সকলে চিনে থাকে। মাছের নাম যাই হোক না কেন স্বাদ নিয়ে হচ্ছে কথা। আর এই মাছগুলো যদি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঝাল ঝাল ভুনা করা হয়, তাহলে তা খেতে খুবই মজা লাগে। আর তাই আমিও গতা মাছগুলো আলু সহকারে ঝাল ঝাল করে রেসিপি তৈরি করেছিলাম।

আর হ্যাঁ, এই মাছগুলো কিন্তু নদীর মাছ ছিল। আর নদীর মাছের স্বাদ নিয়ে কোন কথাই হবে না। এখন তো বাজারে গেলে কোনটি চাষের গতা মাছ, আর কোনটি নদীর গতা মাছ তা বোঝার কোন উপায় থাকে না। তবে আমি কিন্তু একদম ধরলা নদী থেকে মাঝিদের কাছ থেকে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। তাই নিঃসন্দেহে এই মাছ নদীর মাছ। আর এই গতা মাছের রেসিপি খেয়ে যতটা তৃপ্তি পেয়েছিলাম, তা হয়তো বলে বোঝাতে পারবো না।

যাই হোক আমি কিভাবে আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপি তৈরি করেছি, তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার রন্ধন প্রণালী অনুসরণ করে আপনারাও তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপির রন্ধন প্রণালীর ধাপ গুলো দেখে নেয়া যাক।

Picsart_22-07-13_04-27-14-411.png

Picsart_23-10-17_03-01-34-590.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
গতা মাছ৫০০ গ্রাম
আলু২৫০ গ্রাম
পেঁয়াজ৩-৪ টি
শুকনা মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
জিরা বাটা২ চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো

Picsart_22-07-13_04-28-39-285.png

" ধাপ : ১ "

IMG_20231017_030209.png

১।
প্রথমে মাছগুলো কেটে বেছে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20231017_030938.png

IMG_20231017_030922.png

২।
এবার পেঁয়াজ গুলোর ছাল ছাড়িয়ে কুচি করে কেটে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20231017_030333.png

IMG_20231017_030313.png

৩।
এবার আলু গুলোর ছাল ছাড়িয়ে, টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৪ "

IMG_20231017_030822.png

IMG_20231017_030801.png

৪।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20231017_030857.png

IMG_20231017_030836.png

৫।
এবার পেঁয়াজ কুচি ছেড়ে দেয়ার পর, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে, পরিমাণমতো সয়াবিন তেল ঢেলে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি গুলো বাদামী রঙ করে ভেজে নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20231017_030426.png

IMG_20231017_030253.png

৬।
এবার পেঁয়াজ কুচি বাদামী রঙ করে ভেজে নেয়ার পর, এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেয়া পানি গরম হয়ে আসলে, উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ছেড়ে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ধাপ : ৭ "

IMG_20231017_030744.pngIMG_20231017_030232.png

IMG_20231017_030351.png

৭।
এবার মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, পরিষ্কার করে নেয়া মাছগুলো কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে মসলা পানি একেবারে কমিয়ে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG_20231017_030516.png

IMG_20231017_030501.png

৮।
এবার মসলা পানি একেবারে কমিয়ে আসার পর, কেটে নেয়া আলুর টুকরো কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর মাছ ও আলু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৯ "

IMG_20231017_030409.png

IMG_20231017_030655.png

৯।
এবার পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দেয়ার পর, ঢাকনা দিয়ে ঢেকে হাল্কা আঁচে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে ঢেলে দেয়া পানি গুলো যখন মাখোমাখো হয়ে ঝোলে পরিনত হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের কাঙ্ক্ষিত রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।

" শেষ-ধাপ "

Picsart_23-10-17_02-48-55-210.jpg

Picsart_23-10-17_02-49-57-959.jpg

শেষ-ধাপ :
এবার আমাদের কাঙ্ক্ষিত রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর, পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-05_20-41-43-208.png

Sort:  
 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটিকে বাইম মাছ বলে থাকি। ঝাল ঝাল করে আলু দিয়ে ভুনা করলে খেতে বেশ ভালো লাগে ‌। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু বাইম মাছ হোক, আর গতা মাছ হোক স্বাদ কিন্তু একই। আর তাই আমার তৈরি রেসিপিটি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা মাছের রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই মাছের রেসিপি এর আগে আমি কোনদিন দেখিনি তাই রেসিপিটা আমার কাছে ইউনিক রেসিপি বলে মনে হয়েছে।

 3 years ago 

ভাই, আমার গতা মাছের রেসিপি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে গতা মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে প্রথমে কষানো মশলাগুলোর সাথে গতা মাছগুলো ঢেলে দিয়ে তারপরে কষিয়ে পানি কমিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয় আপনার এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাই আমার তৈরি গতা মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে গতা মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আমাদের অঞ্চলে এই মাছকে ছোট বাইম মাছ বলে।
অঞ্চল বেঁধে নাম আলাদা হলেও এই মাছ কিন্তু খেতে খুবই মজাদার আমার খুব প্রিয়।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে ।আমার তো দেখে লোভ হচ্ছে খুব।

 3 years ago 

ভাই বাইম মাছগুলো দেখতে একটু ভিন্ন রকমের হয়। তাই আমাদের এদিকে ছোট ছোট ওই মাছগুলোকে সকলেই গতা মাছ বলেই চিনে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া মাত্র আলু দিয়ে গতা মাছ রান্না করে বসলাম আর আপনার এই পোস্টটি দেখতে পেলাম। আমার শ্বশুরবাড়ি এলাকায় এই মাছকে গতা মাছ বলে। আলু দিয়ে গতা মাছ রান্না করলে খুবই মজা লাগে। এজন্য এভাবে রান্না করেছি। আপনার রেসিপি দেখেও মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। ভালোই হলো আজকে আর লোভ লাগলো না আপনার মত রেসিপি আমিও খেতে পারবো।

 3 years ago 

আপু, আপনার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী জেলায় আমার বাড়ি। যার কারণে গতা মাছের নামটি আপনার জানা হয়ে গেছে। আর আমার ও আপনার রেসিপির ধরণ একই হয়ে গেছে। আমাদের দুই ভাই বোনের রেসিপি একই হয়ে গিয়েছিল, কথাটি জেনে খুবই খুশি হয়েছি। যাইহোক আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে আপনার গতা মাছের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। তবে গতা মাছ টিকে দেখে মনে হচ্ছে ছোট বাইম মাছ যাইহোক নদীর মাছ গুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আপনি দারুন করে রান্না করেছেন দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন, নদীর মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তাই আমার তৈরি রেসিপিটি খেতে খুব খুব মজা হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38