বৃষ্টির রাতে মজাদার খাবার খিচুড়ি, চিকেন ফ্রাই এবং চিকেন কষা

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। বৃষ্টির দিনে আমার খিচুড়ি ছাড়া একদম চলে না। আকাশ একটু মেঘলা হলেই আমার খিচুড়ি রান্না করতে হয়। কারণ আমি যেমন খিচুড়ি খেতে পছন্দ করি তেমনি আমার বাসার সবাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। তবে বাবার বাসার আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। কেননা আমার বাবা খিচুড়ি বা পোলাও খেতে একদমই পছন্দ করেন না। তারপরও গত দুদিন আগে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল মাকে বলেছিলাম ভুনা খিচুড়ি রান্না করতে।আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভাল লাগবে।

20240527_220233.jpg

20240527_220203.jpg

20240527_220208.jpg

আমার মা খিচুড়িটা রান্না করেছিলেন দুই তিন প্রকার ডাল, পোলাওয়ের চাল এবং ভাতের চাল দিয়ে। আরো একটা কথা শুনে অনেকে হয়তো অবাক হবেন আমার মা প্রেসার কুকারে করে অনেক মজা করে খিচুড়ি রান্না করে। সব উপকরণ একবারে দিয়ে হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তিনটের মতো শিস দিলেই খিচুড়ি রান্না সম্পন্ন হয়ে যায় এতে করে বারবার নেড়েচেড়ে দেওয়ার দরকার পরেনা।

যেহেতু আমার মায়ের জামাই মানে আপনাদের ভাইয়া আছে তাইতো আমার মা শুধু শুধু খিচুড়ি রান্না করেন নি। খিচুড়ির সাথে আরও কিছু রান্না করেছিলেন।প্রথমে মা ভেবেছিল চিকেন কষা করবে। তবে আপনাদের ভাইয়া আবার বায়না করেছিল চিকেন ফ্রাই খাবে খিচুড়ির সাথে। তো আমার মা তার জামাইয়ের জন্য চিকেন ফ্রাই বানিয়ে ছিলেন এবং আমাদের সবার জন্য চিকেন কষা রান্না করেছিলেন। এত মজার মজার খাবার থাকবে খিচুড়ি থাকবে আর খিচুড়ির সঙ্গে আচার থাকবে না সেটা তো হতেই পারে না। আমার মা ঘরে বরইয়ের আচার বানিয়ে ছিলেন। খিচুড়ি দিয়ে খাওয়ার পরও আমি অনেকগুলো এমনি এমনি খেয়ে ফেলেছিলাম। এত মজা হয়েছিল আচারগুলো।

আমার মা আমার জন্য আলাদা করে কিছু আচার রেখেছেন শহরে যাওয়ার সময় নিয়ে যাব। যাই হোক এত মজার মজার খাবার আমরা বেশ আনন্দ করে সবাই মিলে খেয়েছিলাম। প্রত্যেকটা রান্না খুবই মজাদার হয়েছিল। আর মায়ের হাতের রান্নার কথা নতুন করে কিছু বলার নেই। আমার মা বরাবরই অনেক ভাল রান্না করেন। তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের সেদিন বৃষ্টি রাতে মজাদার কিছু খাবার খাওয়ার অনুভূতি।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

বৃষ্টির মতো ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তার সাথে চিকেন থাকলে তো কথাই নেই। বৃষ্টির দিন আমরাও দুপুর বেলা ভুনা খিচুড়ি করেছিলাম। খিচুড়ির সাথে এরকম চিকেন ফ্রাই এবং চিকেন কষা করতে সত্যিই দারুন লাগে। সবাই মিলে বেশ মজা করেই খেয়েছেন তাহলে। ‌

 2 years ago 

জ্বী আপু সব মিলিয়ে বেশ মজা করে খেয়েছিলাম সবাই। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে আমার চলেই না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে খেতে একটু বেশি মজা লাগে। তাছাড়া আমার মা ও বৃষ্টি হলে বিভিন্ন ধরনের ডাল দিয়ে একসাথে খিচুড়ি রান্না করে। তবে খিচুড়ির সঙ্গে মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনার মা তার জামাইয়ের জন্য চিকেন ফ্রাইও করেছিল। আপু আপনার পোস্ট করে তো এখন আমার এই সবকিছু খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। আর খিচুড়ি দিয়ে মাংসের কম্বিনেশন তো অসাধারণ। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

তাহলে শুভ ভাই শ্বশুর বাড়ি গিয়ে বেশ ভালোই বায়না ধরে হা হা হা, শুভ ভাইয়ের ইচ্ছামত খিচুড়ির সাথে আপনার মা চিকেন ফ্রাই তৈরি করেছিল সেটাই তুলে ধরেছেন। আসলে আপু বৃষ্টির দিনে খিচুড়িটা আমার কাছেও বেশ মজা লাগে আর সাথে যদি চিকেন থাকে তাহলে তো আর দ্বিতীয় কোন কথাই হয় না।

 2 years ago 

আমার বাবার বাসায় আসলে সব সময় আপনার ভাইয়ার পছন্দের রান্না করা হয়। ও যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করেন আমার মা। আপনার সুন্দর মন্তব্যেটি অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

খিচুড়ির সাথে চিকেন কষা খাওয়ার মজাই আলাদা। আপনার মায়ের রান্নার হাত খুব ভালো, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তবে আমাদের শুভ দাদার আবদারে তৈরি করা চিকেন ফ্রাইটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। আসলে ঝড় বৃষ্টির দিনে এত সুন্দর খাবার দেখলে লোভ সামলানো অনেকটাই মুশকিল হয়ে যায়।

 2 years ago 

মায়ের হাতে সবগুলোই রান্নাই খুবই মজার হয়েছিল ভাইয়া। সত্যিই চিকেন কষা দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

একটু ঠান্ডা ওয়েদারে চিকেন কষার সাথে খিচুড়ি খাওয়ার আলাদাই মজা রয়েছে।

 2 years ago 

আপু আমি তো তাহলে আপনার বাবার দলের লোক। পোলাও, খিচুড়ি কোন কিছুই আমি খেতে পারি না। তবে বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে সবাই অনেক পছন্দ করে। আপু আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর খাওয়া দাওয়া করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

যাক আমার বাবার সঙ্গে তাহলে আপনার মিলে গেল। আমার বাবা পোলাও এবং খিচুড়ি জাতীয় খাবার একদমই পছন্দ করেন না। ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

বর্ষার দিনে খিচুড়ি রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজকে আপনি ঠিক তেমনি একটা দারুন অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন যেখানে খিচুড়ি রয়েছে এবং চিকেন রয়েছে। আশা করি বেশ সুস্বাদু ছিল আর পরিবারের সদস্যদের সাথে মজা করে খেয়েছেন। খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো।

 2 years ago 

জ্বি আপু সবগুলো খাবার খুবই সুস্বাদু ছিল এবং পরিবারের সবাই মিলে খুবই মজা করে খেয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খিচুড়ি আমার অনেক পছন্দের। আমি বাড়ি থাকলে খিচুড়ি এবং মাংস সপ্তাহে একাধিক বার হয়। খিচুড়ি এবং চিকেন ফ্রাই সঙ্গে চিকেন কষা তার উপর বৃষ্টি সবমিলিয়ে যাকে বলে জমে ক্ষীর হা হা। খিচুড়ি টা দেখেই মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। দেখেই লোভ লেগে যাচ্ছে। দারুণ ছিল আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে বৃষ্টি এবং ঠান্ডা দিনে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া খিচুড়ির সাথে চিকেন ফ্রাই এবং চিকেন কষা হলেতো খেতে আরো বেশি মজা লাগে। নিশ্চয় সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলেন। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া সবাই মিলে খুবই মজা করে খেয়েছিলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38