মজাদার বাঁধাকপি ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি শেয়ার করবো শীতকালে আমার সব থেকে পছন্দের একটা রেসিপি। শুধু আমার না আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের খাবার এটি।আমি আজ শেয়ার করছি বাঁধাকপি ভাজির রেসিপি।বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে।যেমন বাঁধাকপির ঘন্ট,বাঁধাকপির পাকোরা,বাঁধাকপির মিক্স সবজি ইত্যাদি। তবে আজ বাঁধাকপির মধ্যে কিছু নতুন আলু দিয়েছি তাই খেতেও বেশ সুস্বাদু হয়েছিলো। তো বন্ধুরা চলুন রেসিপিতে চলে যাই।

20231231_194712-01.jpeg

20231231_194715-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
বাঁধাকপি
আলু
কাঁচামরিচ ফালি
পেঁয়াজ কুচি
পাঁচফোড়ন
হলুদ গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1704082192652-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আলুও টুকরো করে নিয়েছি।

20231231_191338-01.jpeg

20231231_191345-01.jpeg

ধাপ-২

এবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে নিয়েছি।

20231231_191635-01.jpeg

ধাপ-৩

পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিয়েছি।

20231231_191749-01.jpeg

ধাপ-৪

বাঁধাকপি দিয়ে নেড়েচেড়ে নিয়ে টুকরো করে কাটা আলুগুলো দিয়েছি মিশিয়ে নিয়েছি।

20231231_192252-01.jpeg

20231231_192311-01.jpeg

ধাপ-৫

কিছুক্ষন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি,হলুদ গুঁড়া, লবণ।

20231231_192338-01.jpeg

20231231_192400-01.jpeg

ধাপ-৬

এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে।

20231231_192512-01.jpeg

20231231_193202-01.jpeg

ধাপ-৭

মিডিয়াম লো আঁচে অনেকক্ষণ ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন আমি এই ভাজি টা নামিয়ে নিয়েছি।

20231231_193221-01.jpeg

20231231_193829-01.jpeg

20231231_194712-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকে রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা কে কে এইভাবে বাঁধাকপি ভেজে রান্না করেন আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তি সময়ে অন্য কোনো বিষয় নিয়ে।

রেসিপির ভিডিও টি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাঁধ কপি নানান ভাবে রান্না করে খাওয়া যায় এবং খেতে ভালো লাগে।আজ আপনি আলু দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপি ভাজা করেছেন যা খুব লোভনীয় লাগছে।রান্না পদ্ধতি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধাপে ধাপে। ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও বাঁধাকপির বিভিন্ন রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগে। আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপিটাও খেতে খুবই ভালো ছিলো।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন আপু আজ আপনি ৷ আসলে বাঁধাকপির ভাজি আমার অনেক পছন্দের একটি খাবার ৷ গরম ভাতের সাথে বাঁধাকপি ভাজ আমার অনেক ভালো লাগে ৷ আপনি বাঁধাকপি সাথে আলু দিয়ে চমৎকার একটি ভাজির রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বি ভাইয়া বাঁধাকপি ভাজি গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাঁধাকপি ভাজি করার দারুণ একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাঁচফোড়ন ব্যবহার করার ফলে আপনার তৈরি করা এই রেসিপিটা খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি ভাইয়া পাঁচফোড়ন ব্যবহার করাতে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাঁধাকপি অনেক রকম ভাবেই রান্না করে খাওয়া যায় তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বাঁধাকপি ঘন্ট অনেক বেশি সুস্বাদু লাগে। যাইহোক আপনি বাঁধাকপি ভাজি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার এই বাঁধাকপি ভাঁজির রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। এ ধরনের রেসিপি অনেকেই অনেক বেশি পছন্দ করে, মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাঁধাকপি ঘন্ট খেতে আমারও খুব ভালো লাগে। তবে এভাবে ভাজি করে খেতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতকালীন সবজি বাঁধাকপির মজাদার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন আপু।বাঁধাকপি ভজির রেসিপি দেখে মনে হচ্ছে আসলেই অনেক মজার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু বাঁধাকপি ভাজি রেসিপিটা খেতে খুবই মজার ছিল। সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37