সুস্বাদু লইট্টা শুটকি ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লইট্টা শুটকি ভুনা রেসিপি। যে কোনো শুটকি মাছের রেসিপি আমার পছন্দের। তবে লইট্টা শুটকি আমার বেশি পছন্দের। এই প্রচন্ড গরমে খাবারের রুচি নেই। শুধু মনে হচ্ছিল কি খাবার হলে একটু পেট ভরে ভাত খাওয়া যাবে।ফ্রিজে দেখলাম বেশ কিছু লইট্টা শুটকি। ভাবলাম মজা করে শুটকি রান্না করি।যেই ভাবা সেই কাজ।বানিয়ে ফেললাম মজাদার লইট্টা শুটকি ভুনা। খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। তো চলুন বন্ধুরা রেসিপিতে চলে যাই।

20240427_121319-01.jpeg

20240427_121330-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
লইট্টা শুটকি
পেঁয়াজ কুচি
রসুন কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
সাদা এলাচ, দারচিনি
লবণ
তেল

PhotoCollage_1714390898689-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে শুটকি গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে শুটকিগুলো হালকা আঁচে ভেজে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিয়েছি। এতে করে শুটকির ময়লা গুলো বের হয়ে যাবে। এবার শুটকি গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

PhotoCollage_1714390951070-01.jpeg

ধাপ-২

এবার চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে সাদা এলাচ দারচিনি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1714391036677-01.jpeg

ধাপ-৩

এবার গুঁড়া এবং বাটা মসলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1714391101980-01.jpeg

ধাপ-৪

এবার সামান্য পানি দিয়ে মসলা টা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1714391128680-01.jpeg

ধাপ-৫

এবার শুটকি গুলো দিয়ে মসলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1714391190567-01.jpeg

ধাপ-৬

এবার কিছুটা পানি দিয়ে ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি।

PhotoCollage_1714391236247-01.jpeg

ধাপ-৭

একবার পানি দিয়ে রান্না করার পর আবারো কিছুটা পানি দিয়ে রান্না করে নিয়েছি। একদম যখন গায়ে মাখা হয়ে গেছে তখন আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1714391265975-01.jpeg

20240427_121330-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে বেশ অনেকদিন পর শুটকি মাছের এই রেসিপি দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

আপু আপনার মতো আমার কাছেও লইট্টা শুটকি ভুনা ভীষণ পছন্দের। যদিও আমার ফ্যামিলির তেমন কেউ শুটকি মাছ খায় না শুধুমাত্র আমি বাদে। আপনি অনেক সুন্দর ভাবে লইট্টা শুটকির ভুনা তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। এরকম সুন্দর শুটকি মাছের ভুনা হলে ভাতের সাথে আর কোন তরকারির প্রয়োজন হয় না। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনিও লইট্টা মাছের শুটকি খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। একদম ঠিক বলেছেন এমন মজাদার তরকারি থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই গরমে কোন খাবার খেতে ভালো লাগেনা। তাইতো আজকে আমি শুটকি মাছ ভুনা করে খেয়েছিলাম। আর এখন আপনি এত সুন্দর করে লইট্টা শুটকি ভুনা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ আপু শুটকি মাছ কিংবা যেকোনো ভর্তা, ভাজি এসব দিয়ে একটু ভাত খাওয়া যায়। আপনার রান্নার সাথে তাহলে আমার রান্নাটা মিলে গিয়েছিল। শুনে বেশ ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুস্বাদু লইট্টা শুটকি ভুনা রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পেয়ে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য। অবশ্যই এভাবে শুটকি রান্না করবেন খেতে বেশ ভালো লাগে।

 2 years ago 

লইট্টা মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। কিছুদিন আগেও মাছটি পাওয়া যেতো। তবে এখন আর আগের মতো পাওয়া যায় না। লইট্টা শুটকি ভুনা অনেক বার খাওয়া হয়েছে খেতে ভীষণ মজা লাগে। আপু আপনার রেসিপির কালার দেখেই তো খেতে ইচ্ছে করছে। এভাবে রান্না করে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যায়। ভালো লাগলো আপনার রেসিপি দেখে।

 2 years ago 

লইট্টা শুটকি ভুনা আমারও অনেক পছন্দের ভাইয়া। আমিও খুবই পছন্দ করি এটি খেতে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

লইট্টা শুটকি ভুনা করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শুটকি মাছের মধ্যে এই মাছটাই আমার কাছে খেতে সব থেকে। টমেটো অথবা বেশি করে পেঁয়াজ ব্যবহার করে বউ না করলে এটা খেতে আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। তবে মন্তব্যটি একটু গুছিয়ে করলে বুঝতে সুবিধা হতো আমার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে দারুন একটা রিসিট শেয়ার করেছেন। এমনিতেই যেকোনো শুটকি মাছ আমার অনেক পছন্দের। বিশেষ করে লইট্রা শুটকি ভুনা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আপনার শুটকি ভুনা রান্নার প্রক্রিয়াটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে শুটকি মাছটা রান্নার জন্য প্রস্তুতি করে নেওয়াটা। প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ।

 2 years ago 

শুটকি মাছ রান্নার আগে এই ধাপগুলো অবশ্যই করে নিতে হয় আপু। তা না হলে শুটকি রান্নাটা মজা হয় না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে শুঁটকি ভুনা খেতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনার তৈরি শুঁটকি ভুনা রেসিপি দেখে রিতিমতো লোভ লেগে গেলো। রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া শুটকি ভুনা রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দেখে তো আপু লোভ সামলানো যাচ্ছে না এত সুস্বাদুভাবে আপনি লইট্টা শুটকি ভুনা করলেন। সত্যি আপু গরমের মধ্যে কিছু খাবার রুচি নেই। এই ধরনের লইট্টা শুটকি ভুনা দিয়ে বেশ মজার করে খাবার খাওয়া যাবে। যেহেতু আপনি ঝাল ঝাল ভুনা করেছেন। আপনার রেসিপিটি দেখেই খেতে ইচ্ছা করতেছে এখন।

 2 years ago 

জ্বি আপু আমি একটু ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। আসলে গরমে কোনো খাবারই ভালো লাগছিল না খেতে। তবে এই শুটকি মাছের রেসিপিটা দিয়ে বেশ মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42