রেসিপিঃ চিকেন রোস্ট🍗🍴

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন রোস্ট এর রেসিপি। আমার বাসার সবাই সাদা পোলাও এবং চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করে। সত্যি বলতে আমার আবার একটু ঝাল মাংস খেতেই বেশি ভালো লাগে।রোস্ট একটু মিষ্টি হওয়ায় আমি খুব একটা পছন্দ করি না।তবে সবার পছন্দের কথা ভেবে তাদের পছন্দমতোই রান্না করি।আমার বাসার সবাই খুব মজা করে এই চিকেন রোস্ট খেয়েছিলো।সবার তৃপ্তি করে খাওয়া দেখলে আমার খুব ভালো লাগে। তো যাইহোক বন্ধুরা চলুন রেসিপি টা শুরু করি।

PhotoCollage_1711788460470-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
চিকেন
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
মরিচের গুঁড়া
রাধুনি রেডিমিক্স রোস্ট মসলা
গরম মসলা
টকদই
কিসমিস
লবণ
তেল

PhotoCollage_1711788045889-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো লবণ দিয়ে মেখে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1711788111408-01.jpeg

ধাপ-২

চিকেনগুলো ভাজা হয়ে গেলে একই তেলে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে কিছুটা বেরেস্তা তুলে নিয়েছি।

PhotoCollage_1711788230976-01.jpeg

ধাপ-৩

এবার বাকি পেঁয়াজের মধ্যে গুঁড়া মসলা এবং বাটা মশলা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি পরিমাণ মতো টক দই দিয়ে এরপর মসলাটা একটু কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1711788261824-01.jpeg

ধাপ-৪

এ পর্যায়ে রাধুনি রোস্ট এর মসলা দিয়ে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে মসলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1711788297507-01.jpeg

ধাপ-৫

এবার ভেজে রাখা চিকেন পিস গুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে কিছু কিসমিস দিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নিয়েছি।

PhotoCollage_1711788357639-01.jpeg

ধাপ-৬

এবার দুই কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিয়েছি। গ্রেভি বা ঝোল যখন অনেকটা গায়ে মাখা হবে তখন নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1711788416642-01.jpeg

ধাপ-৭

এবার কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে উপরে কিছাটা পেঁয়াজ এর বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করেছি।

20240321_205609-01.jpeg

20240321_205828-01.jpeg

PhotoCollage_1711788522850-01.jpeg

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

চিকেন রোস্ট রেসিপি দেখে জিবে দিয়ে জল চলে আসলো। আমি চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করি। আর আপনার এই রোস্ট রেসিপি দেখেই অনেক মজাদার মনে হচ্ছে। ধাপে ধাপে রেসিপিটা দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব। কারণ আমার প্রিয় একটি রেসিপি।

 2 years ago 

আপনিও দেখছি আমার পরিবারের সবার মত চিকেন রোস্ট খেতে পছন্দ করেন। বেশ ভালো লাগলো জেনে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিকেন রোস্ট তৈরি রেসিপি। আপনি আজকে আমার সবথেকে পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আসলে এই রেসিপি খাওয়ার জন্য আমি প্রায় কয়েকদিন পরপর সন্ধ্যার দিকে বাজারে যেয়ে থাকি। কিন্তু হোটেলে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ার বেশ মজা আছে। রমজান মাসে আপনার রেসিপি দেখে সত্যি জিভে জল চলে আসলো আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিকেন রোস্ট আপনার পছন্দের খাবার জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিকেন রোস্টের রেসিপি দেখে জিভে জল চলে এলো। কালারটা বেশ দারুন এসেছে। আপনি খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন রোস্ট তো আমার অত্যন্ত পছন্দের একটা খাবার যেটা খেতে আমি খুবই ভালোবাসি। সাদা পোলাও দিয়ে চিকেন রোস্ট খাওয়ার মজাটাই সবথেকে আলাদা। ঘরের সবাই পছন্দ করে বলেই, আপনি তাদের পছন্দ মতোই এটা তৈরি করেন শুনে ভালো লেগেছে আপু। দেখে তো অনেক বেশি লোভনীয় লাগতেছে। নিশ্চয়ই সবাই অনেক মজা করে খেয়েছে। মাঝেমধ্যে এই ধরনের খাবারগুলো তৈরি করে আমাদেরকে দাওয়াত দিবেন। একা একা খেয়ে নিলে পেট ব্যথা করবে আপু। পরে আবার আমাদের দোষ দিবেন। যাইহোক আপনার রেসিপিটা খুব ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমার বাসার সবাই চিকেন রোস্ট এবং সাদা পোলাও খেতে খুবই পছন্দ করে। তাই তাদের পছন্দের এই চিকেন রোস্ট রান্না করেছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য। দাওয়াত দিতে হবে কেন ভাইয়া যে কোনো সময় চলে আসবেন।

 2 years ago 

চিকেন রোস্ট আমার খুবই একটা ফেভারিট খাবার। আর আপনার মত আমিও আপু চিকেন রোস্টটে একটু ঝাল বেশি হলে খেতে পছন্দ করি। আপনি আজকে দারুন ভাবে চিকেন রোস্ট করেছেন আপনার চিকেন রোস্ট দেখতে খুব ইয়ামি লাগছে। বোঝাই যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এত চমৎকার একটি চিকেন রোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি ঝাল চিকেন রোস্ট খেতে পছন্দ করলেও বাসার অন্যান্যরা একটু মিষ্টি করে রান্না করলে খেতে পছন্দ করে। তাই তাদের পছন্দমত রান্না করেছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এক্ষেত্রে আমার সাথে আপনার মিল আছে। মিষ্টি রোস্ট আমারও খুব একটা পছন্দ না। কিন্তু রোস্ট টা যদি একটু ঝাল হয় তাহলে খেয়ে বেশ মজা পাওয়া যায়। এমনিতে রোস্ট আমার অনেক পছন্দের। রোস্ট টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টার প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। সাদা পোলাও আর রোস্ট এর কম্বিনেশন টা সত্যি বেশ দারুণ। ধন্যবাদ আপনাকে আপু আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও রোস্ট একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তবে আমার বাসার সবাই একটু মিষ্টি হলেই খেতে পছন্দ করে। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জি আপু তরকারি যদি ঝাল না হয় আমারো ভালো লাগে না ৷ বলতে গেলে ঝাল খেতে পছন্দ করি ৷ আপনি দেখি ঝাল ঝাল করে চিকেন রোষ্ট করেছেন ৷ দেখে অনেক ভালো লাগলো আপু ৷ অসংখ্য ধন্যবাদ এমন দারুন লোভনীয় স্বাদের রেসেপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

দেখতে যেমন ভালো হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকেও সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও সুস্বাদু চিকেন রোস্ট দেখে জিভে জল চলে আসলো। আসলে রোজা থেকে এরকম খাবার দেখলে অনেক লোভ লাগে। তবে চিকেন রোস্ট আমার পছন্দের একটি খাবার। আপনার তৈরি পদ্ধতি দেখে শিখে নিলাম। ইউনিক ভাবে আপনি চিকেন রোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসিপি পোস্ট টিতে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39