রেসিপিঃ নারকেল নাড়ু

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল নাড়ু রেসিপি।নারকেল নাড়ু খেতে কে না পছন্দ করে। আমার তো ভীষণ পছন্দের খাবার। অনেকদিন হলো নারকেল নাড়ু খাই না। মাকে বলেছিলাম নারকেল নাড়ু বানিয়ে দিতে।কিন্তু মা বললেন শরীরটা খুব একটা ভালো লাগছে না ফ্রিজে নারকেল কোড়ানো আছে আমি যেন নিজেই বানিয়ে নেই। যেহেতু মায়ের শরীর ভালো নেই তাই আর জোর করলাম না মাকে।নিজেই ফ্রিজ থেকে কোড়ানো নারকেল গুলো বের করে নাড়ু বানিয়ে ফেললাম। যদিও আমি এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ না তারপরও কি আর করার খেতে মন চেয়েছে বানাতে তো হবেই। যেমন ভাবে পারি তেমন ভাবেই বানানোর চেষ্টা করেছি।

অনেক রেসিপি রান্না করতে পারি এবং নতুন নতুন রেসিপি রান্না করতে আমি পছন্দ করি। কেন জানি না নারকেল নাড়ু বানাতে গেলে আমার ভীষণ অসহ্য লাগে। কারণ এটা অনবরত নাড়তে হয় তাই আমার কাছে বেশ বিরক্তিকর একটা কাজ মনে হয়। কথায় আছে না গাছের মিষ্টি ফল খেতে গেলে কষ্ট তো একটু করতেই হয়। তাইতো এত মজাদার নাড়ু খাব আর কষ্ট করে বানাবো না তা তো হয় না। যাইহোক অনেক কষ্টের পর আমি নারকেল নাড়ু বানিয়েছিলাম। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে আপনাদের কাছে।

20240703_213316.jpg

20240703_213258.jpg

20240703_213327.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
কোড়ানো নারকেল
চিনি

PhotoCollage_1720021059854.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে কোড়ানো নারকেল এবং পরিমাণমতো চিনি নিয়েছি।

PhotoCollage_1720021059854.jpg

ধাপ-২

এবার কোড়ানো নারকেল একটি পাত্রে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছি।

20240703_210203.jpg

ধাপ-৩

এবার নারকেলে এবং চিনি ভালোভাবে হাত দিয়ে মেখে ভালোভাবে একটি নরম মিশ্রণ তৈরি করে নিয়েছি।

20240703_210209.jpg

20240703_210325.jpg

ধাপ-৪

এবার চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে নারকেল চিনির মিশ্রণটা দিয়ে দিয়েছি।

20240703_210405.jpg

ধাপ-৫

এবার অনবরত ভাজনি দিয়ে নাড়তে থাকতে হবে।

20240703_210421.jpg

20240703_210824.jpg

ধাপ-৬

ভাজতে ভাজতে যখন অনেকটা লালচে হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়ে সাথে সাথে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে।

20240703_211650.jpg

20240703_212013.jpg

20240703_212149.jpg

20240703_213316.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নারকেল নাড়ুর রেসিপি। আপনারা সবাই নাড়ুর শেপগুলো ইগনোর করবেন। কারনটা তো আগেই বলেছি আমি খুব ভালো নাড়ু বানাতে পারি না। সত্যি কথা বলতে আমার হাতের চামড়া খুব পাতলা আমি গরম কোন জিনিস খুব সহজে ধরতে পারি না। সেটা গরম ভাত হোক কিংবা যে কোন জিনিস। গরম নারকেলগুলো ধরতে পারছিলাম না তাই খুব বেশি গোল করতে পারেনি। তবে খেতে খুবই মজা হয়েছিল। অনেকদিন পর খেলাম বেশ ভালই লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমার পছন্দের রেসিপি তৈরি করেছেন। নারিকেল এর নারু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোট বেলায় অনেক বেশি খেয়েছি নারিকেল এর নারু। তবে অনেক দিন হয়েছে খাওয়া হয়না। আজকে আপনার পোস্টে নারু দেখে আমার ও খাওয়ার ইচ্ছে জেগেছে। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নারকেল নাড়ু আপনার পছন্দের জন্য ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই জিনিস তৈরি করতে যতটা বেশি সময় লাগবে ও কষ্ট করতে হবে সেই জিনিস খেতে ততই বেশি সুমিষ্ট হয়। নারকেল নাড়ু আমারও খেতে খুব ভালো লাগে তবে বছরে একবারেই নারকেল নারু বানানো হয় আমাদের দুর্গাপূজার সময়। আপনার নারিকেল নাড়ু খেতে ইচ্ছে করেছে তাই বানিয়েছেন জেনে ভালো লাগলো। নারিকেল নাড়ু গুলো অনেক লোভনীয় হয়েছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে নাড়ু বানানো পদ্ধতি চমৎকারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার মনে হয় নারকেল নাড়ু সবারই পছন্দের খাবার। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার নারিকেলের নাড়ু দেখে খুব খেতে ইচ্ছা করছে।মনে হয় খেতে অনেক মজাদার এবং সুস্বাদু ছিল।নারিকেলের নাড়ু তৈরির প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন, যা পড়ে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম।

 2 years ago 

হ্যাঁ আপু নারকেল নাড়ু গুলো অনেক মজাদার ছিল খেতে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার রেসিপিটা দেখে জিভে জল এসে গেলো। আমার নারকেল নাড়ু ভীষণ পছন্দ। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেকদিন পর এই সুন্দর রেসিপিটা দেখতে পারলাম। অনেক অনেক ভালো লাগে আমার নারিকেলের নাড়ু খেতে। তাই মাঝেমধ্যে সুযোগ পেলে আমি তৈরি করতাম। এখন অনেক দিন তৈরি করা হয়ে ওঠেনা। বেশি লোভনীয় একটি রেসিপি এটা ‌

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এটা খুব লোভনীয় একটি রেসিপি এবং আমার খুব পছন্দের। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

নারিকেলের নাড়ু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। নাড়ু পছন্দ করেনা এমন মানুষ খুব কমই রয়েছে। আপনার রেসিপি আমার অনেক ভালো লেগেছে দেখে শিখে নিলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া নারকেল নাড়ু পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আমার তো মনে হয় এমন কেউ নেই যে কিনা নারকেল নাড়ু পছন্দ করে না।যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে এই আবহাওয়ায় নাড়ু আর মুড়ি কিন্তু বেশ মজা লাগে। আপনার পোস্ট দেখেই নাড়ু আর মুড়ি খাওয়ার কথা মনে পড়ে গেল। লোভনীয় লাগছে আপু শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া নাড়ু এবং মুড়ির কম্বিনেশন অসাধারণ। আর বৃষ্টির দিনে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

নারে ভাই, এবার তো দেখছি আসতেই হবে। এমন মজার মজার খাবারের রেসিপি দেখে আমি কি করে বাসায় বসে থাকি? আর নারিকেলের নাড়ু দেখে তো মাথায় ঘুরে গেল। বেশ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই তো মন ভরে গেল। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত দেরি করছেন কেন আপু? তাড়াতাড়ি চলে আসেন।বেশি দেরি করলে আবার রেসিপি দেখতে দেখতে পেট না খারাপ হয়ে যায় আপনার।যাইহোক সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38