কাঁচাকলা,আলু,বেগুন, পটল দিয়ে রুই মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচাকলা,আলু বেগুন,পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। এই অতিরিক্ত তাপদাহের কারণে খাবারের রুচি নেই বললেই চলে।এই সময় খাবারের ব্যাপারে সচেতন হতে হবে।ভুনা টাইপের খাবার গুলো এড়িয়ে চলাই ভালো। বেশি বেশি সবজি, পাতলা ঝোল এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।আমার বাসায় সবার ভুনা জাতীয় খাবার বেশি পছন্দ করে।তারপরও সব দিক বিবেচনা করে হালকা ঝোল রেখে এই রান্নাটি আমি করেছি। যাইহোক আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

20240423_153422-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
কাঁচাকলা
আলু
বেগুন
পটল
রুইমাছ
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
পাঁচফোড়ন
লবণ
তেল

PhotoCollage_1714049619613-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

20240421_185900-01.jpeg

ধাপ-২

এবার মাছগুলো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1714049719729-01.jpeg

ধাপ-৩

মাছ ভাজা হয়ে গেলে মাছ তুলে নিয়ে একই তেলে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজকুচি গুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1714049753068-01.jpeg

ধাপ-৪

এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

PhotoCollage_1714049794462-01.jpeg

ধাপ-৫

ভাজতে ভাজতেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি গুঁড়া মশলা এবং বাটা মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1714049826805-01.jpeg

ধাপ-৬

এবার পরিমাণ মতো পানি দিয়ে আরও ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি।

PhotoCollage_1714049855164-01.jpeg

ধাপ-৭

সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি এই মজাদার ঝোলের রেসিপি।

PhotoCollage_1714049887448-01.jpeg

ফাইনাল লুকঃ

PhotoCollage_1714049920617-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। এই রেসিপিটি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।আমি যে সর্বশেষ একটি ফাইনাল লুকের ফটোগ্রাফি করব ঘুম থেকে উঠে দেখি তরকারি অর্ধেক খাওয়া শেষ তাই যতটুকু পেরেছিলাম সেটারই ফটোগ্রাফি করেছিলাম। তাছাড়া আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আমি আগেই বলেছি আমার পরিবারের সবাই ঝোল খেতে খুব একটা পছন্দ করে না। তাই মাখামাখা ঝোল রেখেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই দারন একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি আজকে কাঁচাকলা,আলু,বেগুন ও পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। সত্যিই রেসিপিটি খুবই লোভনীয় দেখেই খেতে ইচ্ছে করছে। রেসিপিটি তৈরি করার বেশ খুবই সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাঁচাকলা,আলু,বেগুন, পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। খেতে নিশ্চয়ই বেশ সুস্বাদু ছিল। রেসিপির কালার টাও বেশ দারুন এসেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার ও সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু কাঁচা কলা আলু বেগুন পটল দিয়ে রুই মাছের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

কাঁচাকলা, আলু, বেগুন ,পটল দিয়ে তৈরি রুই মাছের ঝোল দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছেন। মজাদার এই সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ অনেকগুলো সবজির সমন্বয়ে মাছের রেসিপি করে দেখিয়েছেন। আপনার এই সুন্দর রেসিপি গুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার আজকের রেসিপি। চমৎকার ভাবে রান্নার কার্যক্রম করেছেন আপু। ধাপগুলোকে খুব সুন্দর ভাবে রান্নার বিষয়টা উপস্থাপন করেছেন। এদেশে খুবই ভালো লেগেছে আমার।

 2 years ago 

গুছিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি ভুনা টাইপের খাবার গুলো এড়িয়ে চলাই ভালো এবংবেশি মসলা যুক্ত খাবার একদমই খাওয়া উচিত নয় এই গরমে।আপনি চমৎকার সুন্দর করে পটল,আলু,কাঁচকলা,বেগুন দিয়ে মজাদার রুই মাছের ঝোল করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর করে রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ভুনা টাইপের খাবারগুলো এই গরমে একটু এড়িয়ে চলা উচিত। পাতলা ঝোল জাতীয় সবজি তরকারি গুলো আমাদের এখন বেশি বেশি খাওয়া দরকার। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই গরমে একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করেছেন ভাবি। এসময়ে এ ধরনের সবজির পাতলা ঝোল খাওয়া প্রয়োজন।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে।অনেক ধন্যবাদ ভাবি চমৎকার রেসিপি টি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাবি এই গরমে বিভিন্ন ধরনের সবজির পাতলা ঝোল গুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। আর হ্যাঁ রেসিপিটা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

কাঁচকলা, আলু, বেগুন, পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি টা খেতে বেশ দারুন লাগে। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার রান্নার ধরনটি দেখে ভীষণ ভালো লাগতেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই গরমে মানুষের খাবারের প্রতি রুচি নেই বললেই চলে ।কাঁচাকলা,আলু,বেগুন, পটল দিয়ে রুই মাছের ঝোল এমন খাবার গরমের জন্য একদম পারফেক্ট। সবজি খেতে গরমে বেশি ভালো লাগে ।ধন্যবাদ আপু লবণীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38