"বিচিকলার খোসার বড়া রেসিপি"
নমস্কার
বিচিকলার খোসার বড়া রেসিপি:
বিচিকলা একটি সুস্বাদু ফল/সবজি।তবে অনেকেই এই কলা খেতে চায় না অতিরিক্ত বিচির কারণে।এই বিচিকলার খোসা অনেক পুরু হয়ে থাকে তাই এটি দিয়ে খুবই সুস্বাদু রেসিপি তৈরি করা যায়।এইজন্য আজ আমি ভিন্নধর্মী বিচিকলার খোসার বড়া রেসিপি শেয়ার করবো।যেটি আমাদের শরীরের জন্যও ভীষণ উপকারী।এই রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর তেমনি মুচমুচে হয়েছিলো।তাছাড়া ভাতের সঙ্গে খেতেও অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছিলো। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.চালের গুঁড়া- 1 কাপ
3.চিনি- 1.5 টেবিল চামচ
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.পেঁয়াজ কুচি- 2 টি
7.কাঁচা মরিচ কুচি-4 টি
8.লাল মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
9.জিরে গুঁড়ো -1 টেবিল চামচ
10.পাঁচফোড়ন- 1/3 টেবিল চামচ
11.সরিষার তেল- 1/2 কাপ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে বিচিকলার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিচ করে কেটে নিলাম বটির সাহায্যে।এরপর জল দিয়ে ধুয়ে নিলাম খোসাগুলি।
ধাপঃ 2
এখন পরিষ্কার কড়াইতে জল দিয়ে দেব পরিমাণ মতো।এরপর জলের মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে বিচিকলার খোসাগুলি সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে।
ধাপঃ 3
এখন সেদ্ধ খোসাগুলি জল ঝরিয়ে নিয়ে শীল-পাটার সাহায্যে বেটে নেব।
ধাপঃ 4
তো সবগুলো খোসা মিহি করে বেটে আমি তুলে নিলাম একটি পাত্রে।
ধাপঃ 5
এবারে বেটে নেওয়া খোসার উপর চালের গুঁড়াসহ সমস্ত গুঁড়া মসলার উপকরণ দিয়ে নেব।
ধাপঃ 6
এখন সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে নেব হাত দিয়ে মেখে।
ধাপঃ 7
এবারে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে অল্প অল্প মিশ্রণ বড়ার সেপে তেলের মধ্যে ছেড়ে দেব।
ধাপঃ 8
এরপর বড়াগুলি উল্টেপাল্টে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে বড়াগুলো নামিয়ে একটি পাত্রে সাজিয়ে নিলাম।
পরিবেশন:
এখন এটি গরম গরম টমেটো সস দিয়ে কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও টেস্টি হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1952018324608651408
https://x.com/green0156/status/1952019700797337765
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। বিচি কলার খোসা দিয়ে এত সুন্দর বড়া তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালোই লেগেছে। আপনার রেসিপিটি দেখেই লোভনীয় লাগছে এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও দারুণ মজাদার।তাই অবশ্যই ট্রাই করবেন আপু।
বিচিকলার খোসার বড়া রেসিপি শেয়ার করেছেন।দারুণ আইডিয়া! কখনো ভাবিনি বিচিকলার খোসাও এমন মজাদারভাবে রেসিপি তৈরি করা যায়।রেসিপিটা একদম ভিন্নধর্মী ও স্বাস্থ্যকর মনে হচ্ছে। খোসা তো সাধারণত ফেলে দিই—এটা সত্যিই শিক্ষণীয়।খুব ভালো লাগলো! আপনার রেসিপি দেখে একবার নিজেও ট্রাই করতে ইচ্ছে করছে।
আসলেই এটি বেশ স্বাস্থ্যকর, ধন্যবাদ ভাইয়া গঠনমুলক মতামতের জন্য।
আজকে আপনিও খুব মজার একটি রেসিপি করেছেন। আপনি খুব সুন্দর করে বিচিকলার খোসার বড়া রেসিপি বানিয়েছেন। আর কলার খোসা দিয়ে কিছু বানালে কিন্তু খেতে বেশ মজাই লাগে। নিশ্চয়ই বড়া গুলো খুব মজা করে খেয়েছেন। সুন্দর করে বড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ ভাইয়া, খুবই মজা করে খেয়েছিলাম।ধন্যবাদ আপনাকে।
বিচিকলার খোসার বড়া কখনো খাওয়া হয়নি। আমি তো জানতামই না কলার খোসা খাওয়া হয়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
হি হি,খাওয়া যায় ভাইয়া।রেসিপি তৈরি করতে জানলে সঠিকভাবে সবকিছুই খাওয়া সম্ভব।
ইউনিক একটি মুখরোচক রেসিপি শেয়ার করলেন দিদি। বিচি কলা আসলেই অনেক পুষ্টিকর একটি ফল। এভাবেই তো বিচি কলার খোসা দিয়ে রেসিপি তৈরি করা যায় সেটা জানাই ছিল না। আপনার থেকে নতুন একটি রেসিপি শিখলাম। প্রতিটি ধাপ চমৎকার ভাবে সাজিয়ে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি আমার রেসিপি দেখে একটু হলেও শিখতে পেরেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ আপনাকে।
এটা তো দেখছি একেবারেই ইউনিক একটি রেসিপি। বিচিকলার খোসা দিয়েও যে বড়া তৈরি করা যায়, সেটা তো জানা ছিলো না। তাছাড়া বড়া গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। বিকেলের নাস্তায় এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এখন জেনে গেলেন ,অবশ্যই ট্রাই করবেন ভাইয়া।তাছাড়া এটি কিন্তু অনেক পুরোনোকালের রেসিপি।
এতো পুরনো কালের রেসিপি, কিন্তু এটা কখনোই খাওয়া হয়নি আমার। সময় পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারি। ধন্যবাদ আপনাকে।
একদম ভাইয়া👍.