রেসিপি:ডিমের চপ রান্না

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240409_093233~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ১৩ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি পোস্ট। ডিমের চপ এভাবে আমি কখনো তৈরি করে খাইনি। একদিন আমরা অনেকজন মিলে হঠাৎ করে আমার বড় আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তখন আপু খুব দ্রুত এভাবে ডিমের চপ রান্না করে আমাদেরকে দিয়েছিল। তখনই প্রথম এই রেসিপিটা খেয়েছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তাই আজকে আপনাদের সঙ্গে এইভাবে ডিমের চপ রান্না করা শেয়ার করব। বলতে পারেন এই রেসিপিটা আমার আপুর কাছ থেকে শেখা। এই ধরনের চপ রেসিপি গুলোতে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় । আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ডিম
তেল
কাঁচামরিচ বাটা
পেঁয়াজ কুচি
জিরা বাটা
সরিষা বাটা
ধনিয়া বাটা
লবণ

IMG_20240413_200509-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20240409_091217~2.jpg

প্রথমে আমি শিলপাটায় পরিমাণমতো কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সরিষা ,জিরা ও ধনিয়া বেটে নিলাম। এখানে বাটার সময় পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে হবে। সাথে সরিষা ও একটু কম করে দিবেন।

ধাপ-২

IMG_20240409_091809~2.jpg

IMG_20240409_091831~2.jpg

এরপর একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর কড়াই এর মধ্যে পেঁয়াজ কুচি ও বাটা মশলা পাতি গুলো দিয়ে দিলাম। এখানে কুচি করা পেঁয়াজ একটু বেশি দিতে হবে।

ধাপ-৩

IMG_20240413_201328-COLLAGE.jpg

তেলের পরিমাণটাও সামান্য একটু বেশি দিবেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৪

IMG_20240409_092323~2.jpg

পেঁয়াজ এবং মশলা পাতি গুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি দুইটা ডিমের চপ তৈরি করব তাই চা কাপের দের কাপ পানি দিয়েছি।

ধাপ-৫

IMG_20240409_092548~2.jpg

পানি কিছুটা ফুটে উঠলে ডিম দুইটা ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি ডিম দুইটা ভেঙে কড়াই এর মধ্যে দিয়ে দিবেন। আমি একা রান্না করছিলাম তাই ডিম ভাঙ্গার সময় ছবি তুলতে পারিনি। তবে আপনারা নিশ্চয়ই কড়াই এর মধ্যে আস্ত ডিমের কুসুম দেখতে পারছেন।

ধাপ-৬

IMG_20240413_201417-COLLAGE.jpg

IMG_20240413_201429-COLLAGE.jpg

ডিম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া বন্ধ রাখুন। ডিমের সাদা অংশ ও কুসুম যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন চামচ দিয়ে হালকা উল্টিয়ে দিবেন ডিমটি। এতে ডিমের দুই পাশে ভালোভাবে রান্না করা হয়ে যাবে। চামচের সাহায্যে আমি আপনাদের ডিমটি দেখিয়েছি।

ধাপ-৭

IMG_20240409_093233~2.jpg

IMG_20240409_093244~2.jpg

IMG_20240409_093237~2.jpg

এভাবে কিছুক্ষণ জ্বাল করে নিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার আজকের ডিমের চপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভাবে ডিমের চপ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একদিন তৈরি করে দেখবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট দিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভাল সুস্থ থাকবেন , শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাহ ডিমের দারুন চপ রেসিপি করেছেন । আমাদের কমিউনিটিতে সব সময় ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি দেখতে পাই। এই ধরনের রেসিপি গুলো আমার খুবই পছন্দের। সুন্দর করে রেসিপি তৈরি করে আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে থাকেন। আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আজকে ডিমের চপ রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডিমের চপ খেতে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এটা খেতে বেশ মজাদার। গত সপ্তাহে হোস্টেলে একবার ডিমের চপ খেয়েছিলাম যাইহোক আপনি ডিমের চপ রান্নার রেসিপিটা আমাদের মাঝে যেভাবে শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ভাবে রেসিপিটা উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া এভাবে ডিমের চপ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আর আমার রেসিপিটাও দারুন হয়েছিল।।

 2 years ago 

ডিমের চপ রান্না রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

এই রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন। কারণ ডিমের চপ রেসিপি আপনি ভিন্ন ভাবে তৈরি করলেন। যদিও কখনো এভাবে তৈরি করা হয়নি। আশা করি খেতে খুবই ভালো লাগছিল আপু? ভিন্ন ধরনের একটি ইউনিক রেসিপি শেয়ার করলেন। আপনি কিভাবে তৈরি করলেন প্রতিটি ধাপ শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও এর আগে খেয়েছিলাম না আপু । কিছুদিন আগে আপুর বাসায় বেড়াতে গিয়ে এই রেসিপিটা শিখে এসেছি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু ৷ আসলে ডিমের চপ আমার অনেক বেশি পছন্দের একটি খাবার ৷ তবে আজ আপনি বেশ ইউনিক ভাবে ডিমের চপ তৈরির রেসিপি শেয়ার করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবে একদিন জিমের চপ তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া বেশ ভালো লাগবে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন। আসলে আপু এভাবে ডিমের চপ তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আসলে আপু আপনি আজকে ডিমের চপ তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আর দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এর আগে কখনো এভাবে ডিমের চপ তৈরি করে খাওয়া হয়নি তাই ভাবলাম তৈরি করে নিজেও খায় আর আপনাদের সাথেও শেয়ার করি।

 2 years ago 

বেশ চমৎকার একটি ডিম পোস্ট দেখতে পেলাম। ভালো লাগলো হয়েছে অসাধারণ রেসিপি দেখে। খুবই ভালো লাগে এই জাতীয় ডিম রান্না খেতে। বিশেষ করে যে কোন তরকারির মধ্যে ডিম ভেঙে দিলে এমন সুন্দর রেসিপি তৈরি হয় আবার আলাদা ভাবে তৈরি করা যায়। তবে যাই হোক অসাধারণ ছিল কিন্তু।

 2 years ago 

যেকোনো তরকারির মধ্যে এভাবে ডিম ভেঙে দিলে যে এত সুস্বাদু হয় এটা আমার আগে জানা ছিল না। তবে অবশ্যই একদিন চেষ্টা করবো যেকোনো তরকারির মধ্যে এভাবে ডিম ভেঙ্গে রান্না করতে।

 2 years ago 

আজকে আপনি একটি ইউনিক রেসিপি পোস্ট উপহার দিলেন। ডিমের চপ রেসিপি আমি আগে কখনো খাইনি। আপনার কাছ থেকে আজকে শিখে নিলাম। খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন আপনার রান্নার ধাপ সমূহ। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমার ডিমের চপ রান্নার রেসিপি দেখে আপনি শিখতে পেরেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ডিমের এই রেসিপিটা আমার খুবই পছন্দের।আর খুব কম সময়ে রান্না করা যায়। আমি তো মাঝে মধ্যেই রান্না করে থাকি। আমরা এটাকে ডিম ভুনা বলে থাকি। বেশ লোভনীয় লাগছে আপু রেসিপিটি। ধন্যবাদ ডিমের মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38