রেসিপি:তেলাপিয়া মাছ রান্না।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার ,১৬ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতি সপ্তাহে যেকোনো ধরনের একটি রেসিপি পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে সকাল সকাল আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু বড় তেলাপিয়া মাছের রেসিপি। তেলাপিয়া মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তেলাপিয়া মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। আজকে আমি এমনিতেই তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছি। এভাবে যে কোন ধরনের মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে আমার আজকের এই রেসিপিটা। আমি কিভাবে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | তেলাপিয়া মাছ |
| ২ | পেঁয়াজ কুচি |
| ৩ | তেল |
| ৪ | ধনিয়া ও জিরা বাটা |
| ৫ | মরিচ বাটা |
| ৬ | হলুদ গুঁড়া |
| ৭ | লবণ |
ধাপ-১
প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এরপর এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিলাম।
ধাপ-২
এরপর আবারো কড়াই এর মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
ধাপ-৩
এরপর পেঁয়াজ কুচি গুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মসলা সব দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুড়া দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম। এরপর ভালো করে কষিয়ে নিলাম।
ধাপ-৪
কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছ ভাজা গুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম।
ধাপ-৫
এরপর একটি পাত্রে রেখে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি পোস্ট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
তেলাপিয়া মাছ খুব কমই করা হয়। তবে কড়া করে ভেজে এভাবে ভুনা করলে খেতে ভালোই লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখেই লোভনীয় লাগছে । মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু একটু বেশি করে ভেজে ভুনা করলে খেতে সত্যি মজা লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছিলেন।
আপু তেলাপিয়া মাছ আপনার পছন্দের জেনে খুবই ভালো লাগছে। আমারও তেলাপিয়া মাছ রান্না খেতে ভীষণ ভালো লাগে।
অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো দুপুরবেলায় বেশি মজা করে খাওয়া যায়। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।
সবাই ভাইয়া মজার মজার খাবার খেতে খুবই পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া।
তেলাপিয়া মাছ তেমন খাওয়া হয় না। আর খেলেও বেশির ভাগ সময় ভেজে খাই।আপনি দেখছি মরিচ বাটা দিয়েছেন।যদিও আমি সব সময় গুড়ো মসলা খাই।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমরা সব রকম খাই যখন যেমন কখনো গুড়া আবার কখনো বাটা। ধন্যবাদ আপু।
রেসিপিটি দেখে খুবই সুস্বাদু লাগছে! বিশেষ করে যে পদ্ধতিতে ম্যারিনেট করেছিলেন সেটা অনেক আকর্ষণীয়।রেসিপিটা অনেক ভালো লাগল! আপনি আপনার রেসিপিটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া মাছটি রান্না।
আপু আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি পোস্ট শেয়ার করছেন। তেলাপিয়া মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রান্না করা তেলাপিয়া মাছ গুলো দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে আপু। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো রেসিপি টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া চেষ্টা করেছি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
অনেক সুন্দর করে আপনি তেলাপিয়া মাছটি রান্না করেছেন। বর্তমানে চাষের তেলাপিয়া মাছ ডাক্তার খেতে বারণ করে সেই জন্য আর খাওয়া হয়না। তবে আপনার এই রেসিপিটি দেখে অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে তেলাপিয়া মাছটি রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমিও শুনেছি ভাইয়া ডাক্তারের তেলাপিয়া মাছ খেতে নিষেধ করে কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুবই সুস্বাদু আর ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
https://x.com/MstFatema137069/status/1923606714747847002?t=Rt4BbkAS69S017Ut3SYe2w&s=19
https://x.com/MstFatema137069/status/1923613506429124658?t=uE9CTPTmVtd9qr7K3s7awQ&s=19
https://x.com/MstFatema137069/status/1923614379259666582?t=rgrPC901WPL4qF-Q4jh7rg&s=19