রেসিপি: কলাই এর ডাল দিয়ে পুঁই শাকের ফল ও শাক রান্না

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240321_180803~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,৩ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সেজন্যেই আমি প্রত্যেক সপ্তাহে আমার তৈরি করা কোনো না কোনো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সপ্তাহে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সপ্তাহে ও আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। গরমের দিনে এই রেসিপিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কলাই ডাল
পুঁই শাকের ফল ও শাক
তেল
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
লবণ
হলুদ গুঁড়া
জিরা ও ধনিয়া বাটা
পানি

IMG_20240703_205527-COLLAGE.jpg

ধাপ-১

প্রথমে আমি চুলাই কড়া বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কলাই এর ডাল দিলাম। তারপর ডালটা ফুটে উঠলে এর মধ্যে পুঁই শাকের ফল ও শাক দিয়ে দিলাম।

IMG_20240321_171541~2.jpg

IMG_20240321_171614~2.jpg

ধাপ-২

তারপর পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, জিরা ও ধনিয়া বেটে শাকের মধ্যে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর কিছুক্ষণ জ্বাল দিয়ে সিদ্ধ করে নিলাম।

IMG_20240321_171642~2.jpg

IMG_20240321_171953~2.jpg

IMG_20240321_172234~2.jpg

IMG_20240321_172245~2.jpg

IMG_20240321_173603~2.jpg

ধাপ-৩

সিদ্ধ করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা খয়েরি রং ধারণ করলে দিয়ে দিলাম কাঁচা জিরা। জিরা গুলো আমি আস্ত দিয়েছি। এভাবে তেলের ওপর জিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর সিদ্ধ করে নেওয়া পুঁই শাকের ফলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জ্বাল করে নিলাম।

IMG_20240321_173607~2.jpg

IMG_20240321_173655~2.jpg

IMG_20240703_205751-COLLAGE.jpg

ধাপ-৪

IMG_20240321_180803~3.jpg

IMG_20240321_180803~2.jpg

আর এভাবে সম্পূর্ণ হলো আমার আজকের রেসিপি। রান্না করার পর খেয়ে দেখলাম রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়েছিল। ফ্লেভারটা অনেক সুন্দর আসছিল। তবে আপনাদের কাছে আমার আজকের রেসিপি টা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার ফেভারিট একটি খাবার ডাক আর পুঁইশাকের বিচি রান্না। অনেক অনেক ভালো লেগেছে এত সুন্দর রেসিপি প্রস্তুত করতে দেখে। মাংস দিয়ে খেতে যতটা সময় লাগে তার চেয়েও তিনভাগের এক ভাগ সময় লাগে এই রেসিপি পেলে। কারণ এতটাই পছন্দ করি আমি। সুন্দর ছিল রেসিপিটা।

 2 years ago 

পুঁই শাকের ফল রান্না আপনার এত পছন্দ আগে জানতাম না। তবে এই রেসিপিটা খেতে আমার কাছে ও ভীষন ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। জাতীয় রেসিপি গুলো খেতে আমার খুবই ভালো লাগে। তাই আমিও মাঝেমধ্যে রান্না করার চেষ্টা করে থাকি।

 2 years ago 

এই রেসিপিগুলো খুব সহজে রান্না করা যায় আর খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ডাল এবং পুঁইশাক এর ফল দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু।রেসিপি দেখে মনে হচ্ছে দারুন ছিল খেতে।আপনি রান্নার প্রক্রিয়া খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।একদিন বাসায় ট্রাই করব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদিন এভাবে রান্না করে দেখবেন আপু ভীষণ ভালো লাগবে খেতে।

 2 years ago 

মাষকলাই দিয়ে চমৎকার সুস্বাদু রেসুপি করেছেন আপু।এই রেসিপিটি খেয়েছি তবে মসুর ডাল দিয়ে মাষকলাই দিয়ে খাওয়া হয়নি কখনো। পুঁইশাক ও পুঁইশাকের বীজ দিয়ে চমৎকার সুন্দর পদ্ধতিতে আপনি মাশকলাইয়ের ডাল রান্না করেছেন ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রেসিপি তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে চমৎকার ভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাষকলাই দিয়ে এভাবে পুঁই শাক রান্না করলে খেতে ভীষণ মজা লাগে আপু। ধন্যবাদ আপু।

 2 years ago 

পুঁই শাকের ফলগুলো আমি কখনো খাইনি। তবে আমার কাছে মনে হয় এগুলো খাওয়া খুবই পুষ্টিকর। আর আপনি এত সুন্দর করে এই রান্নাটি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার শেয়ার করা কলাইয়ের ডাল, পুঁই শাকের ফল ও শাক দিয়ে তৈরি করা রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতেও দারুন ছিল।

 2 years ago 

পুইশাকের ফলে অনেক পুষ্টি আপু আর এগুলো খেতেও ভীষণ সুস্বাদু।

 2 years ago 

পুঁইফল আমার খুব প্রিয় একটা সবজি। তবে কলাইয়ের ডাল দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। এমনিতেও কলাইয়ের ডাল আমি তেমন একটা খাই না। তবে মসুর ডাল আর বুটের ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। নতুন একটা রেসিপি শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলাইয়ের ডাল পছন্দ না হলেও মসুরের ডাল দিয়ে রান্না করে দেখবেন আপু ভীষণ ভালো লাগে।

 2 years ago 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।যদিও কখনো এই রেসিপিটি খাওয়া হয় নি তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভীষণ মজা হয়েছিল আপু রান্না টা । ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। পুইশাক আমার অনেক প্রিয় একটি সবজি তবে কখনো ডাই পুইশাক এর রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি রান্নার প্রক্রিয়া খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পাকা পুঁইশাকের ফল দিয়ে এভাবে রান্না করবেন আপু খেতে ভীষণ মজা লাগবে।

 2 years ago 

অবশ্য একদিন ট্রাই করে দেখবো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটি কম বেশি পছন্দ করি। আপনার তৈরি করা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39