আমার সর্বশেষ ৪টি রেসিপি পোস্টের রিভিউ।১০% বেনিফিশিয়ারী লাজুক-শিয়াল এর জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। প্রিয় বন্ধুগণ, সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷
আজকের এই রিভিউ পোস্টে আমি ৪টি রেসিপিকে একসাথে রেখে দিলাম।এটা আমার কাজে আসার পাশাপাশি হয়তো অন্যদের কাছেও ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি পোস্টের রিভিউ।
শিং মাছের ঝোল রেসিপি |
|---|
প্রথমত আমি আপনাদেরকে এই দেখাতে চাই আমার করা শিং মাছের ঝোলের রেসিপি। আমি মূলত সব ধরনের মাছ খেতে ভালোবাসি। এর মধ্যে কিছু কিছু মাছ আমার খুবই পছন্দের। শিং মাছ আমার একটি পছন্দের মাছ।এটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটিই বেশিরভাগই এই শিং মাছের ঝোল বা ভুনা করে খাওয়া হয়।
এটি সবারই জানা যে শিং মাছ অনেক পুষ্টিকর একটি মাছ। যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শিং মাছের মধ্যে রয়েছে আয়রন এবং ক্যালসিয়াম। যা হাড় গঠন এবং রক্তশূন্যতা প্রতিরোধে খুবই উপকারী।এটি রক্তশূন্যতা রোগীর খাদ্য হিসেবে প্রধান ভূমিকা পালন করে থাকে।বিশেষজ্ঞরা মূলত রক্তশূন্যতা রোগীকে এই মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
টেংরা মাছ দিয়ে শিমের বিচি রান্নার রেসিপি |
|---|
এরপরে আমি আপনাদেরকে দেখাতে চাই টেংরা মাছ দিয়ে শিমের বিচি রান্নার রেসিপি। বিশেষত আমি এই রেসিপিটি প্রথমবারের মতো তৈরি করেছিলাম। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বিশেষ করে শিমের বিচি রান্নার ক্ষেত্রে বড় মাছ ব্যবহার করা হয়। তাই দেখলাম ছোট মাছ দিয়ে এই সিমের বিচি কেমন হয়। শীতের সময়ে অনেক বেশি শীমের বিচি পাওয়া যায়। নিজেদের পুকুরে টেংরা মাছ দিয়ে রান্না করার কারণে এটি অনেক বেশি সুস্বাদু হয়েছে।রেসিপিটির লিংক আমি নিচে দিয়ে দিয়েছি। আশা করি ভালো লাগবে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মিনি মোগলাই পরোটা রেসিপি |
|---|
এরপরে নিয়ে আসলাম মিনি মোগলাই রেসিপি নিয়ে। এটি একদম মুখরোচক একটি খাবার। যেটা সবাই প্রতিনিয়ত বাজারে ঘাটে খেতে পছন্দ করে। তবে এটি যদি বাসায় স্বাস্থ্যকর পরিবেশ তৈরী করা হয় তাহলে এটি যেমন সুস্বাদু তেমনি খাবার চাহিদা পূরণ হয়। আমি প্রায়ই বাসায় এই মোগলাই তৈরি করে থাকি। যেহেতু এটি খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি করা যায় তাই আমি মাঝেমধ্যে তৈরি করি।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মিক্স নুডলস রেসিপি |
|---|
তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিক্স নুডুলস এর রেসিপি। আমি সাধারণত নুডুলস এবং ডুডলস এর দুটি প্যাকেট দিয়ে এবং বিভিন্ন রকম উপকরণের সমন্বয়েই এই মিক্স নুডলস তৈরি করেছি।প্রথমবারই আমি নিজের ইচ্ছেমত এটি তৈরি করলাম। যদিও এটি প্রথমবার তৈরি করেছি তাও এটি খুব মজার হয়েছিল। কারণ সবগুলো উপকরণই যথেষ্ট পরিমাণে দেয়া হয়েছিল। আর এই রকম নুডলস খেতে সত্যিই অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ছিল আমার আজকের রেসিপি রিভিউ। সবগুলো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। হয়তো অনেকেই রেসিপি গুলো দেখেন নি, অনেকেই দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের পোস্টগুলো দেখেছেন। আর আজকে রিভিউ পোস্ট দেখার জন্য অনুরোধ রইল।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার রেসিপির রিভিউ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপনার রেসিপিগুলো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। প্রতিটি রেসিপি দেখতে অসাধারণ ছিল। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার সবগুলো একসাথে মিলিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই। আপনার প্রতিটি রেসিপি দেখতে দারুন হয়েছিল। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। অনেক শুভেচ্ছা রইল।
আপনার প্রতিটি রেসিপি খুবই মজার ছিল আপু। আমার কাছে আপনার প্রত্যেকটা রেসিপি অনেক বেশি ভাল লেগেছিল। বিশেষ করে আমার কাছে মিক্স নুডলস রেসিপিটি অনেক ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে আবারও রেসিপিগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য।
আমার রেসিপি গুলো আপনার কাছে ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ মতামত দেয়ার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে আপনার সেরা চারটি রেসিপির রিভিউ পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার চারটি মধ্যে বিশেষ করে মিনি মোগলাই পরোটা এবং নুডুলস এর রেসিপি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিলো ধন্যবাদ আপু
খুব ভালো লাগলো এটা শুনে যে আমার রেসিপি আপনার কাছে ভাল লেগেছে ।অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনি প্রত্যেকটা রেসিপি আপনার অসাধারণ ছিল। প্রতিটা রেসিপি আমার অনেক পছন্দের। রেসিপি গুলোর ধরন ছিল অসাধারণ। আবার পুনরায় দেখতে পেয়ে বেশ ভালই লাগলো। ধন্যবাদ আপু পুনরায় আমাদের সাথে আবার শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
উৎসাহমূলক মন্তব্যের কার না ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন।
আপনি খুবই চমৎকার ভাবে আপনার সেরা চারটি পোস্ট এর রেসিপি রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি পোস্ট এর রিভিউ দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য
মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার প্রতিটি রেসিপি বেশ মজার। কোনটা রেখে কোনটা বেশি ভালো বলবো ভেবেই পাচ্ছি না।যাই হোক নুডলস আমার অনেক পছন্দের। তাই নুডলস আর মোগলাই টাকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো এত সুন্দর মন্তব্য করেছেন আপনি।
এভাবে মন্তব্য করবেন সবসময় আশা রাখলাম।
আপু আপনার রিভিউ গুলো দারুন ছিল। মোগলাই আর নুডুলস এর রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছিল। আপনাকে ধন্যবাদ আপু আপনার এত সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মোগলাই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আর মিক্স নুডুলস হলে তো কথাই নেই। ধন্যবাদ আপু তৈরি করে দেখতে পারেন।
অনেক গুলো সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন আপনি। খুব ভালো ছিলো আপনার প্রতিটি রেসিপি। আমার কাছে বেশ অসাধারন লেগেছে রেসিপি গুলো। এর মধ্যে অনেক গুলো রেসিপি দেখেছি আমি। সময় হলে বাসায় একদিন বানিয়ে চেস্টা করবো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জি ভাইয়া এটাতো আমার সার্থকতা যে আমার রেসিপি দেখে কেউ তৈরী করার চেষ্টা করবে।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
আপনার প্রতিটি রেসিপি আগেই দেখেছি কারণ আপনার রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে। আপনি প্রতিনিয়ত আমাদের ইউনিক রেসিপি উপহার দেন। আপনার রিভিউ পোস্ট অনেক ভালো ছিলো ধন্যবাদ আপু।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে,
যে আপনি আমার সবগুলো রেসিপি দেখেছেন ।
ভালো থাকবেন ভাইয়া।
আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। সবগুলো রেসিপি বেশ লোভনীয় ছিল তবে আমার কাছে সবচেয়ে নুডুলস এর রেসিপি টা বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক পছন্দ করি। লোভনীয় সব রেসিপি গুলো পুনরায় আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
নুডলস অনেকেরই খুব পছন্দের ।
তাই আমি চেষ্টা করলাম একটু ভিন্নভাবে এটি তৈরি করার। অসংখ্য ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।