মজাদার কাঁচা আমের আমসত্ব রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240512-WA0004.jpg

আজকে সবার সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। এখন চলছে আমের সিজন। আর আমসত্ত্ব দেয়া হবে না তা কি হয়। কিছুদিন আগেই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম। খেতে অসম্ভব মজার ছিল। কারণ হলো আমসত্ত্ব সবারই পছন্দের। বিভিন্নভাবে আমসত্ব দেয়া হয়।তবে এভাবে আমি ভিন্ন রকম করে ট্রাই করলাম। যেহেতু কাঁচা আম সেজন্যই মূলত আমি একটু সবুজ রঙের ফুড কালার দিলাম যাতে কাঁচা আমের কালারটা চলে আসে। দেখতে যেমন আকর্ষণীয় এবং সুন্দর ঠিক তেমনি খেতেও মজা ছিল। অল্প একটু তৈরি করেছিলাম কারণ কাঁচা আম যেগুলো ছিল সেগুলোই মূলত আমসত্ত্বের জন্য রেখেছি।
IMG-20240512-WA0003.jpg

যাইহোক তারপর তো এই রেসিপিটি তৈরি করলাম। আর দুই দিনের মধ্যে কিন্তু শুকিয়ে গিয়েছিল। একদম কড়া রোদ হলে একদিনেও শুকিয়ে যায়। আর এটা প্রায় অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। তবে বেশি করে বানালেই তো সংরক্ষণ করা যাবে। অল্প একটু করে তৈরি করলে তো সব শেষ হয়ে যায়।আর এটাই হল, যেহেতু অল্প তৈরি করেছিলাম সেই হিসেবে আমসত্ত্ব গুলো তাড়াতাড়ি শেষ করে ফেলেছে সবাই। কেউ যদি চান এখন ও কিন্তু কাঁচা আম আছে সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। তবে ফুড কালার না ইউজ করেও এভাবে তৈরি করা যায়। যাইহোক রেসিপিটি শুরু করি।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
আম১০টি
চিনি১ কাপ
ভাজা শুকনো মরিচ৫টি
মরিচগুড়ো১ চা চামচ
লবণ১ চা চামচ
বিট লবণ১/২ চা চামচ
সবুজ ফুড কালার১/২ চা চামচ

IMG-20240511-WA0039.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম।তারপর পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এক এক করে প্রত্যেকটা আমের খোসা ছাড়ালাম।

20240511_212142.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।প্রথমে পাতলা স্লাইস করে নিয়েছি তারপর ছোট করে কেটেছি।

20240511_212320.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে একটি কড়াই এর মধ্যে কাটা আম দিয়ে দিলাম। তারপর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম।নেড়েচেড়ে রান্না করতে থাকলাম।

20240511_212425.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে লবণ,হলুদ গুড়ো আর মরিচ গুড়ো দিলাম।ভালোভাবে নেড়েচেড়ে নরম হওয়া পর্যন্ত রান্না করলাম।এর মাঝে আবার চিলি ফ্লেক্সগুলোও দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নরম করে নিলাম, পানি শুকিয়ে নিলাম।

20240511_212500.jpg

পঞ্চম ধাপ

এখন ঠান্ডা হয়ে এলে কিছুটা পরিমাণ মিশ্রণ একটি চালনির মধ্যে নিয়ে চেলে একটা বাটিতে নিয়ে নিলাম।এই কাজটা করতে কিছুটা সময় লেগে যায়।

20240511_212542.jpg

ষষ্ঠ ধাপ

এই পর্যায়ে আলাদা একটি বাটিতে নিয়ে হাফ চা চামচ পরিমাণ সবুজ ফুড কালার দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিলাম।

20240511_212618.jpg

সপ্তম ধাপ

এখন স্টিলের একটা বড় ডিসের মধ্যে অল্প একটু সরিষার তেল ব্রাশ করে নিলাম। তারপর এরমধ্যে আমসত্বের মিশ্রণ দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপর ২দিন কড়া রোদে শুকিয়ে নিলাম।

20240511_212655.jpg

অষ্টম ধাপ

এখন পুরোপুরি শুকিয়ে গেলে এটি প্রথমে ডিস থেকে তুলে নিলাম।তারপর মাঝখানে ছুরির সাহায্যে কেটে ডিজাইন করে ভাঁজ করে নিলাম।

20240511_212726.jpg

পরিবেশন

এইতো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের আমসত্ব। যেটা এক নিমিষেই শেষ হয়ে গেল।

IMG-20240512-WA0000.jpg

IMG-20240512-WA0001.jpg

IMG-20240512-WA0005.jpg

IMG-20240512-WA0002.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

বাহ আপনার রেসিপিটা দেখে মুগ্ধ হয়ে গেছি আপু। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করতেছে আপু জিভে জল চলে আসলো। কাঁচা আমের আমসত্ত্ব আমার বেশ ভালো লেগেছে আপু দেখে। এভাবে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের কে তৈরি করে দিলে খেতে পছন্দ করবে। আপনার রেসিপি দেখে আমার একদিন তৈরি করে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিভৃত তো ভীষণ পছন্দ করে আমসত্ব,গতবারও ওর জন্য পাকা আমের আমসত্ব করেছি,এবার তো এটাও খেয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কি আর বলবো আপু দেখে লোভ সামলাতে পারছি না। তবে আজকে আপনার শেয়ার করার রিজিকের মধ্যে ইউনিক একটি রেসিপি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এভাবে আম দিয়ে তৈরি করে কখনো এটি খাওয়া হয়নি। তবে দোকানে যে ম্যাংগো বার নামে প্যাকেটজাত করা হয়ে থাকে সেটার মতোই দেখতে হয়েছে আপনার রেসিপিটা। আর একটা বিষয় ভালো লাগলো যে সবকিছু ঠিকঠাক করে দুইদিন রোদে শুকিয়ে দিলেন এতে বেশ দারুন ভাবে শুকিয়ে গেল। এবং মজাদার একটি আমের আমসত্ত্ব রেসিপি তৈরি হয়ে গেল। এভাবে বাসায় ট্রাই করে বানিয়ে খাওয়া যাবে দারুন ছিল পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কড়া রোদে দিলে একদিনেই শুকিয়ে যায় ভাইয়া।
আর এটা খেতে কিন্তু খুব মজার হয়। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপু আমি তো পাকা আমের আমসত্ব দেখেছি। কিন্তু কাঁচা আমের আমসত্ব করা যায় সেটা আজ দেখলাম। অনেক সু্ন্দর কালার ফুল এবং আকর্ষণীয় ছিল আপনার আজকের রেসিপি পোস্ট। খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

যে আপু প্রতিবার তো পাকা আম দিয়ে করা হয় এবার ভাবলাম কাঁচা আম দিয়েও করি। ফুডকালার দেয়ার কারণে কাঁচা আমের আলাদা একটা রঙ লাগছিল, এজন্যই বেশি ভালো লেগেছে।

 2 years ago 

এই সিজনে অনেকেই অনেক রকম ভাবে আমের তৈরি আমসত্ত্ব বানিয়ে থাকে তবে আপনি একটু ইউনিক ভাবেই তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। সত্যি বলতে ইউনিক ধরনের কোন কিছু তৈরি করতে এবং ইউনিক ধরণের কোন কিছু খেতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

জি ভাইয়া, কাঁচা আমের আমসত্ত্বটা খেতে বেশ মজা ছিল। টক ঝাল মিষ্টি করে তৈরি করলে বেশি মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই আমের সিজনে আম খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, তেমনি আমসত্ত্ব না খেলে তো একেবারে ভালোই লাগে না। আমের সিজনে আমসত্ত্ব খাওয়া হবে না এটা কিভাবে হয়। আপনি তো দেখছি একেবারে কাঁচা আমের কালার নিয়ে এসেছেন এই আমসত্ত্বের মধ্যে, যেটা দেখে আমি তো লোভ সামলাতেই পারছিনা। সবুজ ফুড কালার ব্যবহার করাতে একেবারে কাঁচা আমের কালার এসেছে। মনে তো হচ্ছে এই আমসত্ত্বগুলো অনেক বেশি মজাদার ছিল। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

হ্যা আপু,আমের সিজনে আমসত্ব তৈরি করে রাখলেই ভালো,সারাবছরই খাওয়া যায়।

 2 years ago 

কাঁচা আমের আম সত্ত্বের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার আম সত্ত্ব গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। অসম্ভব সুন্দর হয়েছে কালারটা।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খেতে দারুণ মজা ছিল,ধন্যবাদ আপু।

 2 years ago 

এই বছর এখনো পর্যন্ত আমসত্ত্ব খাওয়া হয়নি। যার জন্য আপনার তৈরি করা আমসত্ত্ব দেখেই আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এত মজাদার আমসত্ত্ব তৈরি করেছেন দেখলে লোভ তো লাগবেই। আমসত্ত্বের কালার আবার সবুজ। বিষয়টা কিন্তু অনেক ইউনিক এবং দারুণ ছিল। আপনার তৈরি করা আমসত্ত্ব নিশ্চয়ই অনেক বেশি মজাদার হয়েছিল খেতে। আমার জন্য কয়েকটা পাঠিয়ে দিতেন তাহলে আমিও মজা করে খেতে পারতাম। যাইহোক আপনার আজকের তৈরি রেসিপি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

এবার তৈরি করলে আমার জন্য পাঠিয়ে দিবেন,কারণ আমি তো আর দিতে পারতেছি না।

 2 years ago 

কাঁচা আমের আমসত্ব গুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো। আপনি আজকে খুবই সুন্দর করে কাঁচা আমের আমসত্ব রেসিপি তৈরি করেছেন। আপনি একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ব রেসিপি সম্পন্ন করেছেন। আপনার তৈরি কাঁচা আমের আমসত্ব রেসিপি টি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে আপু।

 2 years ago 

সহজেই তৈরি করা যায় বলে করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38