প্রথমত আমি ইলিশ মাছটিকে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এটিকে ছোট ছোট টুকরো করে নিলাম।

এরপরে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এরমধ্যে ২টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম।

তেল গরম হয়ে এলে এরমধ্যে আমি পেয়াজ কুচি দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর এরমধ্যে রসুনবাটা দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকলাম কিছুক্ষণ।
হালকা বাদামী করে ভেজে নেয়ার পর এরমধ্যে সরিষাবাটা দিয়ে দিলাম। সবকিছুকে ভালো ভাবে নেড়ে ভাজতে থাকলাম যাতে পুড়ে না যায়।
এখন এরমধ্যে আমি পরিমাণ মত হলুদ গুড়ো, মরিচ গুড়ো এবং লবণ দিয়ে দিলাম। সাথে ফালি করা কাচামরিচও দিয়ে দিলাম।

এগুলোকে নাড়তে নাড়তে সবকিছু মিশিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মসলাগুলো কড়াইতে না লাগে।

এখন এরমধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করতে থাকলাম। আর কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উলটে দিলাম।
কিছুক্ষন এভাবে রান্না করার পর আমি পরিমাণ মত পানি দিয়ে ১৫মিনিটের মত মিডিয়াম আঁচে রান্না করতে থাকলাম।
এভাবে রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিলাম।পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম।




সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦
💦 BRISTY 💦
💦

ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশের যদিও একটু কাঁটা বেশি তারপরও খেতে খারাপ লাগে না । আমি কাটাওয়ালা মাছ খেতে খুব বেশি একটা পছন্দ না করলেও ইলিশ আমার কাছে বেশ ভালো লাগে । আমি একবার বাসায় সরশে বাটা দিয়ে ইলিশ রান্না করেছিলাম। আজকে আপনার সরষে ইলিশ রেসিপি দেখে সে পুরনো কথা মনে পড়ে গেল ।
ধন্যবাদ আপু আপনাকে।
যেমন কাটা তেমন মজা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
সরষে ইলিশ শুনলেই মুখে পানি চলে আসে, খুব চমৎকারভাবে সরষে ইলিশের রেসিপি আমাদের সাথে তুলে ধরেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আশা করি খেতেও ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
জি অবশ্যই খেতে খুব সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য
যাক আপনার কাছে সুস্বাদু মনে হয়েছে এটাই অনেক বড় সার্থকতা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আপনিও ভালো থাকবেন এবং ভালো ভালো আরো খাবার বানিয়ে খাওয়াবেন সে কামনা করি ধন্যবাদ
মজাদার সরষে ইলিশ রেসিপি। দেখে তো জিভে জল চলে এলো। অসাধারণ হয়েছে দেখে মনে হচ্ছে যেনো কতটা টেস্টি হয়েছে লোভনীয় খাবার আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ আমার খুবই পছন্দ একটা মাছ আপনার রেসিপিটি দেখতে চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মতামত প্রধানের জন্য ভালো থাকুন ফ্যামিলি সবাইকে নিয়ে
ইলিশ মাছ দেখলে তো জিহ্বা দিয়ে পানি চলে আসে। খুবই প্রিয় একটি খাবার।সরষে ইলিশ রেসিপি তো কথাই নেই অসাধারণ মজা লাগে আমার কাছে। আপনার পরিবেশনা টা অনেক সুন্দর ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। দোয়া রইলো আপনার জন্য।
আমার ও অনেক প্রিয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন
ইলিশ মাছের খুবই লোভনীয় এবং মজাদার রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে সকাল সকাল দিলেন তো ক্ষুধার তীব্রতা বাড়িয়ে।। সুন্দর উপস্থাপনা করেছেন রেসিপি শুভেচ্ছা রইল আপনার জন্য
তাই নাকি ভাইয়া তাহলে এখান থেকে নিয়ে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
সরষে ইলিশ অনেক খেয়েছি কিন্তু আপনার সরষে ইলিশের কালার দেখে মুখে পানি চলে আসলো। একেবারে দোকানের সরষে ইলিশের মত কালার হয়েছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।
তাই নাকি আপু অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ভালো থাকবেন
তাহলে একদিন রান্না করে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন,🌱
ঠিক বলেছেন ইলিশ মাছ সবারই পছন্দ এবং সবাই খুব ভালোবাসে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
অনেক সুন্দর ভাবে লোভনীয় একটি রেসিপি, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি, আমাদের মাঝে শেয়ার করেছেন। এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে এবং এই রেসিপিটির কালার অনেক সুন্দর হয়েছে। এই রেসিপির প্রতিটি কাজ আপনি ধাপে ধাপে দেখিয়েছেন তাই রেসিপিটির প্রস্তুত প্রণালী সহজেই বুঝতে পেরেছি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি
মজাদার একটি সরষে ইলিশ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এ ধরনের ইলিশ রান্নার রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি সরষে ইলিশ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে উৎসাহের মাধ্যমে মন্তব্য করার জন্য ভালো থাকবেন