মজাদার সব্জি নুডলস রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।আমার এই প্রিয় ব্লগের সাথে প্রতিনিয়ত কাজ করে আমি খুব আনন্দ পাই।তাই সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই।

IMG-20230627-WA0026.jpg

আমাদের অনেকেরই পছন্দের খাবারের তালিকায় নুডলস একটি লোভনীয় খাবার।আমার ধারণা মতে অনেকেই নুডলস খেতে খুব বেশি পছন্দ করে। যদিও নুডলস তৈরি করতে খুব বেশি সময় এবং উপাদানের প্রয়োজন হয় না। শুধুমাত্র নুডুলস এবং অন্যান্য কিছু জিনিসপত্র হলেই চলে।তবে যখন বিভিন্ন রকম সবজি থাকে তখন সবজি দিয়ে রান্না করা হলে নুডুলস খেতে আরো বেশী মজাদার হয়। পূর্বে আমি চিকেন নুডুলস তৈরি করেছিলাম। আর আজকে চিকেন ছাড়া কিছু সবজি দিয়ে নুডুলস করেছি। আর আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সত্যিই অনেক মজা হয়েছিল এই নুডলস খেতে।

চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

20230627_201613.jpg

উপকরণ
পরিমাণ
নুডলস২প্যাকেট
ডিম১টি
বরবটি৫ টি
গাজরঅর্ধেক টুকরো
আলু১টি
পেয়াজ১টি
কাচামরিচ৭/৮ টি
টমেটো১টি
ধনেপাতাপরিমাণ মত
লবণদেড় চা চামচ
রসুনবাটাদেড় চা চামচ
টমেটো সস২ টি
সয়াবিন তেল৩ টেবিল চামচ
পানিপরিমাণ মত।

প্রথম ধাপ

প্রথমেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বরবটি, গাজর কুচি করে কেটে নিলাম।

20230627_201646.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে বরবটি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।সিদ্ধ হয়ে গেলে তুলে নিলাম।

20230627_201723.jpg

তৃতীয় ধাপ

এরপরে এরমধ্যে আমি নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। প্রায় ২ মিনিট নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম এবং নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম।

20230627_201750.jpg

চতুর্থ ধাপ

এখন কড়াইটি চুলায় বসালাম এবং এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম।তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং গাজর কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর টমেটো কুচি এবং বরবটি কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে থাকলাম।

20230627_201824.jpg

পঞ্চম ধাপ

এগুলো ভেজে নেয়ার পরে ১ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটি ডিম। এর মধ্যে একটি নুডুলসের মসলা, টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম বেশ কিছুক্ষণ।

20230627_201924.jpg

ষষ্ঠ ধাপ

সবকিছু ভেজে নেয়ার পর এর মধ্যে এই সিদ্ধ করে ধুয়ে রাখা নুডুলস দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম এবং টমেটো সস দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম।

20230627_202128.jpg

অবশেষে তৈরি হয়ে গেল মজাদার সবজি নুডুলস। এটি খেতে খুব মজা হয়েছিল।

IMG-20230627-WA0026.jpg

IMG-20230627-WA0025.jpg

IMG-20230627-WA0027.jpg

আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

GIF-220508_083718.gif

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

GIF-220508_083918.gif

Sort:  
 3 years ago 

আমার পছন্দের খাবারের তালিকায় বরাবরই নুডলস উপস্থিত থাকে। বেস্ট টেস্টে একটি খাবার এটি। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন রেসিপিটি। ধন্যবাদ আপু সুন্দর একটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সবজি নুডলস রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। সবজি নুডলস আমার খুব পছন্দ। বিকেলের নাস্তায় এমন রেসিপি হলে তো আর কোনো কথাই নেই। রেসিপির উপস্থাপনাও এককথায় চমৎকার হয়েছে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু বলেন তো এই রাতে কেউ এই রেসিপি দেয়🥹।দেখে লোভ সামলাতে পারছি না। ডায়েট করছি তার জন্য এই সব কিছু বন্ধ করে রেখেছি। আপনার সবজি দিয়ে নুডলস রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজাদার হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

নুডলস এখন প্রতিদিনের খাদ্য তালিকায় একটি প্রধান খাবারের মতো হয়ে গেছে সবার বাড়িতেই।বাচ্চারা তো নুডলস খেতে খুবই পছন করে।আমরা বড় মেয়ের তো প্রতিদিন একটি করে নুডলস লাগবেই ওর খুবই পছন্দের খাবার নুডলস।সবজি দিয়ে নুডলস আমার খুব ভালো লাগে, বিশেষ করে শীতের সময়ে অন্য ধরনের সবজি দিয়ে রান্না করলর খেতে খুবই মজা লাগে।আপু আপনার সবজি নুডলস এর রেসিপি টি অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে অনেক কালারফুল হয়েছে। লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু এত রাতে এমন একটি রেসিপি শেয়ার করেছেন যা দেখে খুব খেতে ইচ্ছে করছে। এখনই আপনি বলেন কি করা যায়। আমি এভাবে সবজি নুডুলস খেতে খুব পছন্দ করি। আপনার নুডুলস দেখতে ইয়াম্মি দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

নুডুলস রেসিপি আমার খুবই প্রিয় আমার চেয়ে আমার ভাগ্নের সবচেয়ে বেশি প্রিয়। কোথাও ঘুরতে গেলে সে নুডুলস দেখলেই খেতে চায়। আপনি দারুন সবজির নুডলস রেসিপি করেছেন যেটা দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু সবজি নুডলস আমার অনেক প্রিয় তবে বাচ্চাদের জন্য তেমন রান্না করা হয়না কারণ বাচ্চারা খেতে চায়বনা।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে সবজি নুডলস এ অনেক পুষ্টি আছে । প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এ ধরনের সবজি নুডলস খেতে খুবই মজা লাগে। আপনি অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে সবজি নুডলস রান্না করেছেন। আপনার এই সবজি নুডলস রান্নার ক্ষেত্রে ডিমের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42