রেসিপি পোস্টঃ ডুমুর দিয়ে মজাদার নুডলস রান্না রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৫ এপ্রিল ২০২৪ ইং: রোজ সোমবার ।

বাংলায় ০২ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৫ শাওয়াল ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে ডুমুর দিয়ে নুডলস রান্না রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি মনে করি এই ধরনের রেসিপি কেউ কোন দিন খাইনি। আমার পোস্টের মাধ্যমে হয়তো সবাই এই ধরনের রেসিপি দেখলেন বলে আমি মনে করি। আমিও কোন দিন এই ভবে নুডলস রান্না করে খাইনি। হঠাৎ মনে হলো একটি নুডলস রান্না করে খাই৷ যেমন ভাবনা তেমনি কাজ হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করে ফেলাম নুডলস। আমি রান্না করছিলাম আর ভাবছিলাম কেমন যে হবে আল্লাহ ভালো জানেন। ভাবলাম হয়তো আমার সব জিনিস গুলা নষ্ট হবে। যার কারনে আমি এখানে ডিম ব্যবহার করিনিকিন্তু রান্না শেষ করে খেয়ে দেখি সেই স্বাদ লাগছে। যাই হোক কষ্টটা আর বৃথা গেলো না।

ফাইনাল লুক

IMG_20240414_210320.jpg

প্রয়োজনীয় উপকরণ
নুডলস
পেয়াজ
কাঁচা মরিচ
ডুমুর
টমেটো


প্রথম ধাপ

IMG_20240415_154511.jpg

প্রথমে কড়াইতে অল্প পরিমান পানি নিয়ে তার ভেতর ডুমুর গুলা দিয়ে নিয়েছি। ডুমুর দেওয়ার পর বেশ কিছু ক্ষন জ্বাল দিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

অর্ধ সিদ্ধ হয়ে গেলে তার ভেতর হলুদ লবন দিয়ে দিয়েছি। তার পর আবার বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240329_012912.jpg

কিছু ক্ষন জ্বাল দেওয়ার পর টমেটো, কাঁচাঝালও পেয়াজ দিয়ে দিয়েছি। এরপর আবার বেশ কিছু ক্ষন জ্বাল করে দিয়েছি।

চতুর্থ ধাপ

সব গুলা উপকরণ সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেলে তার ভেতর নুডলস দিয়ে দিয়েছি। সাথে নুডলসের মসলা দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার অল্প তাপে বেশ কিছুক্ষন ধরে জ্বাল দেওয়ার পর ঢাকনা তুলে তুলে ফেলেছি।

পঞ্চম ধাপ

IMG_20240415_155603.jpg

এরপর পানি একটু কম হয়ে গেলে পরিমান মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর অল্প তাপে বেশ কিছু ক্ষন জ্বাল করে নেওয়ার পর চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240415_155533.jpg

এরপর ডুমুর দিয়ে রান্না করা নুডলসটি খাওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি।

পোস্টের ধরনরেসিপি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ডুমুর ফলটা আমাদের এদিকে খাওয়া হয় না বলেই চলে। আপনি ডুমুর দিয়ে নুডুলস রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। আসলে এভাবে কখনো নুডুলস রান্না করে খাওয়া হয়নি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নুডুলস্ দিয়ে ডুমুর কোনদিন খাইনি বা দেখি নি তবে আপনার রেসিপিটি দারুণ হয়েছে তা বুঝতে পারছি।নুডুলস্ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নষ্ট হওয়ার ভয়ে ডিম ব্যাবহার করেননি কিন্তুু খেতে অনেক সুস্বাদু হয়েছে। ভালো হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর ডুমুর দিয়ে নুডলস্ তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনি নষ্ট হওয়ার ভয়ে ডিম ব্যাবহার করেননি

যেহেতু প্রথম বার চেষ্টা করেছি তাই আমি ঝুকি নিতে চাইনি। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে ভাইয়া আমি ডুমুর ভাজি করে খেয়েছি আবার নুডুলস যেভাবে রান্না করে সে ভাবে উঠেছি কিন্তু আপনি দেখছি তার উল্টা করেছেন। আপনি দেখছি একবারে লুডুহ আর ডুমুরের সাথে মিক্স করে রান্না করেছেন। দেখেই মনে হচ্ছে একসাথে মিক্সট করে রান্না করার মাধ্যমে খেতে খুবই স্বাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য। বানান ভুল আছে একটু ঠিক করে নিবেন।

 2 years ago 

ডুমুর দিয়ে কখনো নুডুলস রান্না করি নাই, আজকে আপনারটা প্রথম দেখলাম। এটা বেশ ইউনিক ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

ডুমুর খুব একটা খাওয়া হয়নি। তবে চৈত্র সংক্রান্তির সব্জিতে ডুমুর দেয়া হয় সেটা খাওয়া হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগে ডুমুর। আর নুডলস দিয়ে ডুমুর সেটাতো কখনই খাওয়া হয়নি। তবে আপনার নুডলস এর রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খারাপ লাগবে না। দেখে বেশ সুস্বাদু হবে মনে হচ্ছে। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রেসিপিটা খুব একটা খারাপ ছিলো না।

 2 years ago 

নুডুলস আমার খুব পছন্দের। তবে ডুমুর দিয়ে কখনো নুডুলস রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

নুডলস খেতে আমি অনেক বেশি পছন্দ করি। ডুমুর দিয়ে মজাদার নুডলস কখনো খাইনি ভাই। আপনি আজকে নিজেও নতুন রেসিপি তৈরি করলেন এবং আপনার মাধ্যমে নতুন রেসিপি শিখতে পেয়ে ভীষণ খুশি হলাম। আমি এভাবে বাসায় তৈরি করে খাবার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার পোস্টে মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ডুমুর দিয়ে নুডুলস রেসিপি খাওয়া যায় এই কথা তো জানতাম না ভাই। আজ প্রথম আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম ডুমুর দিয়ে নুডুলস রেসিপি তৈরি করা যায়। যেহেতু এই রেসিপিটি আমার কাছে একদম নতুন, তাই এই রেসিপিটা আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি। অনেক অনেক ধন্যবাদ ভাই, নতুন একটি রেসিপি শিখিয়ে দেয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আমার সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39