রেসিপিঃ-"এসো নিজে করি"//দেশি মুরগি আর লাউয়ের ঝোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/ আদাব,

r6.jpg

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। পরিবার পরিজনকে নিয়ে সব সময় ভালো থাকার চেষ্টা করি বন্ধুরা। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে পরিবার পরিজনকে নিয়ে এবং কর্মব্যস্ত জীবন নিয়ে? আমি আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে দেশি মুরগি দিয়ে লাউ এর ঝোল। দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। বর্তমান সময়ে দেশি মুরগির দাম এত বেশি ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দিন দিন। আর লাউ সবজি তো খেতে খুব ভালো লাগে।

r7.jpg

লাউ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে আমরা তো চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের খাবারের তালিকায় সবজি রাখার। তবে লাউ বিভিন্ন রোগের জন্য খুব কার্যকরী। একদিকে তো আমাদের লিভারের জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুবই কার্যকর। তাছাড়া ও সর্দি হলে অনেক বেশি উপকারী লাউ সবজি। বিশেষ করে যারা দুগ্ধদানকারী মা রয়েছে তাদের জন্য লাউ অনেক উপকারী। বিশেষ করে বাচ্চারা যখন ছোট থাকে ব্রেস্টে ফিডিং করে তখন কিন্তু লাউ খুব কার্যকরী কাজ করে। আর সর্দির সময় খেতে পারলে আরো অনেক বেশি উপকার হয়। যাক সেদিকে আর যাচ্ছি না আরো অনেক উপকারিতা রয়েছে লাউয়ের। আমি চেষ্টা করি প্রতিনিয়ত লাউ খেতে। আমার সব ধরনের রেসিপি করে খেতে ভালো লাগে। চিংড়ি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে।

আর দেশি মুরগি দিয়ে যখন রান্না করলাম লাউ সবজি ঝোল করে ভীষণ ভালো লাগছিল। আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে উপস্থিত হয়েছি। আশাকরি বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আজকের শেয়ার করা রেসিপিটি ভালো লাগবে। আমি চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে। আপনারা অনেক বেশি উৎসাহ প্রদান করেন আমার রেসিপি গুলো দেখে। তাই আমি চেষ্টা করি ভিন্ন প্রক্রিয়াতে রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি—

r8.jpg



রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg

আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব উপকরণসমূহ রেডি করে নিয়েছি। লাউ কেটে নিয়েছি। মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অন্যান্য উপকরণগুলো নিয়েছি।


উপকরণপরিমাণ


  • দেশি মুরগির মাংস -৭০০ গ্রাম।

  • লাউ- ৫০০ গ্রাম।

  • পেঁয়াজ - ৩ টি।

  • রসুন পেস্ট - ৩ চামচ।

  • আদা বাটা- ২ চামচ।

  • সরিষা বাটা-১ চামচ।

  • টক দই- ২ চামচ।

  • শুকনা মরিচ - ৩ চামচ।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - ১ চামচ করে।

  • লবঙ্গ, এলাচ, দারুচিনি, গরম মসলা পরিমাণ মত।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


দেশি মুরগি আর লাউয়ের ঝোল রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব উপকরণসমূহ আপনাদেরকেই বর্ণনা সহকারে দেখিয়ে দিলাম। এখন সরাসরি রান্নার ধাপে চলে যাচ্ছি। রান্না করার জন্য প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে গরম হয়ে আসলে গরম মসলা গুলো তেলে ছেড়ে দিলাম। নেড়েচেড় ভেজে নিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম।

r1.jpg


রান্নার ধাপ-২

এরপরেই দিয়ে দিলাম সরিষা বাটা, আদা বাটা এবং টক দই। সব উপকরণগুলো দেওয়ার পরে অনেকক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যখন প্রায় সিদ্ধ হয়ে আসে তখন দিয়ে দিলাম শুকনো মসলার উপকরণগুলো। আপনারা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমি আগে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি।

r2.jpg


রান্নার ধাপ-৩

সব উপকরণ গুলো দেওয়ার পরে অনেকক্ষণ সিদ্ধ করে নিব। প্রয়োজনে কিছু পানি দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা এবং ধুইয়ে রাখা মুরগির মাংসের টুকরাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব।

r3.jpg


রান্নার ধাপ-৪

মাংস কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিব কেটে রাখা লাউ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংস কষিয়ে নেওয়ার পরে লাউ দিয়েছি। আসলে লাউ টা খুবই কচি ছিল তাই আমি আগে থেকে দেই নাই। আগে থেকে দিলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই মাংস কিছুক্ষণ সিদ্ধ করার পরে তারপরে লাউ দিলাম। লাউ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসের সাথে। এরপরে পছন্দমত ঝোল দিয়ে দিলাম সিদ্ধ করতে হবে এবার।

r4.jpg


রান্নার ধাপ-৫

যখন লাউ মুরগির ঝোল পারফেক্ট হয়ে আসে তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। যেহেতু দুপুর বেলা রান্না করেছিলাম গরম গরম খাওয়ার চেষ্টা করেছি। যে কোন খাবার গরম গরম তাজা রান্না করে খাওয়ার স্বাদ যেমনটা পাওয়া যায় এর পরে আর পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য।

r5.jpg


রেসিপির পরিবেশনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেসিপির কালার যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে অনেক সুস্বাদু ছিল। প্রথমে যখন একবার রান্না করলাম আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করেছিল এই রেসিপি। তাই আমি আবারো দ্বিতীয়বার রান্না করেছিলাম উনার জন্য। বাচ্চারাও খেতে পছন্দ করেছিল আর আমার অনেক ভালো লেগেছে খেতে। আশা করি বন্ধুরা লাউ মুরগির ঝোল আপনাদের কাছেও ভালো লাগে। আপনারা চাইলে আমার রান্নার ধাপ গুলো দেখেই তৈরি করে নিতে পারেন। অনেক ধন্যবাদ বন্ধুরা সময় দিয়ে আমার আজকের রেসিপিটি দেখার জন্য।

r6.jpg

r7.jpg

r8.jpg

r9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

20230713_213736_0000.png

Sort:  
 2 years ago 

লাউ দিয়ে মুরগির মাংস দেখেই তো লোভে পড়ে গেলাম। আপু আপনার রান্না মানেই অসাধারণ কিছু। আর রেসিপির কালারটাও দুর্দান্ত হয়েছে। অসাধারণ ছিল আপনার রেসিপি। আরো নতুন নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন আপু।

 2 years ago 

হ্যাঁ আপু দোয়া করবেন যাতে আরও ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

লাউ দিয়ে মুরগীর মাংসের এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে।আর লাউ আমাদের শরীরের জন্য বেশ উপকারী তা আপনি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন।লাউ মুরগীর রেসিপিটি লোভনীয় লাগছে।ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বিশেষ করে লাউ আমার খুব ভালো লাগে একটু সফট টাইপের সেজন্য।

 2 years ago 

দেশি মুরগি আর লাউয়ের ঝোল রেসিপি টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। দেশি মুরগির সাথে লাউয়ের কম্বিনেশনটা অনেক ইউনিক এবং খেতেও নিশ্চয় অনেক ভালো হয়েছিল। আমারতো দেখেই লোভ লেগে গেছে। উপকরণ এবং ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খেতে অনেক ভালো লেগেছিল আপু আপনিও ট্রাই করতে পারেন।

 2 years ago 

মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অন্যান্য সবজিগুলো দিয়েও রান্না করলে খারাপ লাগেনা। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। লাউ আমার ভীষণ পছন্দ। এভাবে রান্না করলেও নিশ্চয়ই খারাপ লাগবে না। ধন্যবাদ আপু এত মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু আর মুরগির মাংসের কম্বিনেশন সব সময় সেরা হয়। মাঝে মাঝে চেষ্টা করি আপু বিভিন্নভাবে তৈরি করার।

 2 years ago 

দেশি মুরগীর স্বাদ আলাদা। আপনি ঠিক বলেছেন আপু বর্তমান দেশি মুরগীর দাম অনেক। তবে লাউ দিয়ে কখনো মুরগী রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। খেতে মনে হচ্ছে অনেক মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি দুই একবার রান্না করেছি আপু খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

দেশি মুরগি আর লাউয়ের ঝোল রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আসলে দেশি মুরগি রেসিপি আমিও তৈরি করেছিলাম। তবে লাউ দিয়ে তৈরি করা হয়নি। তাই আপনার লাউ দিয়ে তৈরি করার রেসিপি এর পরিবেশন দেখে আমার ভালো লাগলো।

 2 years ago 

লাউ দিয়ে একবার রান্না করে দেখবেন ভাইয়া খেতে নিশ্চয়ই ভালো লাগবে।

 2 years ago 

আসলেই লাউ আমাদের জন্য খুব উপকারী। গরমের সময় লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। আপনি লাউয়ের উপকারিতা সম্পর্কে খুব সুন্দর ভাবে লিখেছেন। অনেক কিছু জানা হলো আপনার লেখা থেকে। লাউ দিয়ে কখনো মুরগির মাংস খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেও লোভনীয় লাগছে।

 2 years ago 

হ্যাঁ আপু লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি প্রত্যেক সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করেন জেনে খুশি হলাম। আপনি এই রেসিপিগুলো শেয়ার করেন বলেই দারুন দারুন রেসিপি দেখার সুযোগ পাই। লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি দুর্দান্ত হয়েছে। রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

দেশি মুরগির মাংস রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে দেশি মুরগি আর লাউয়ের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে এটি একটি ইউনিক রেসিপি। আজকে প্রথম এমন রেসিপি দেখতে পারলাম। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

ঠিক বলছেন দেশি মুরগির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38