সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলো কিছুটা ব্যতিক্রম।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন ভিজিট করা যাক আজকের ফটোগ্রাফি।

১নং-ফটোগ্রাফি

20210817_110617.jpg
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি বর্ষাকালের খুবই জনপ্রিয় একটি ফল, যেটাকে আমরা তাল বলে থাকি।হালকা বাতাসে ও বৃষ্টির কারণে অনেকগুলো তাল পড়েছিল। দুই তিনজন মিলে এই তাল গুলো নাকি কুড়িয়ে নিয়ে এসেছিল এবং আমাদের পুকুর ঘাটে এসে তারা ভাগাভাগি করে নিল। বৃষ্টি শেষে আমিও পুকুর ঘাটে গেলাম তখন দেখতে পাই তাল গুলো এভাবে সাজানো রয়েছে। আর তারা বাকি একটা তালকে কিভাবে ভাগ করবে বা কে নিবে, এটা নিয়ে চিল্লাচিল্লি করছিল। কেউ বলতেছে আমি বেশি পেয়েছি, আমি নিব। আরেকজন বলে আমি নিব। পরে একজন বলে যেহেতু এখানে আমাদের তিনজনই তিনটে করে পেয়ে গেছি,আর যে একটা বাকি, সেটা ভাইয়াকে দিয়ে দেই। পরে এই কথা বলাতে সবাই রাজি হয়। আর সেই তালটা আমাকে দিয়ে যায় তারা। তখন আমি দেখে ফটোগ্রাফি করে নিলাম। আর সেটা আজকে আপনার মাঝে উপস্থাপন করলাম

২নং -ফটোগ্রাফি

IMG_20210617_125151_2.jpg

Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন শিং মাছের ফটোগ্রাফি। বাড়ি থেকে বের হতেই দেখি একটা লোক শিং মাছ বিক্রি করতে এনেছে। তবে লোকটি বলছে এগুলো নাকি দেশি শিং মাছ। আসলে এটা কতটুকু সত্য সেটাই হচ্ছে বিষয়। কারণ দেশি শিং মাছ বলে প্রজেক্টে চাষ করা শিং মাছ বিক্রি করে ফেলে। যাইহোক পরে লোকটাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে দেশী হলে এগুলোর কেজি কত করে বলেন।লোকটি বলে ৩৫০ টাকা। তখন আমি শিওর হয়ে গেলাম যে এগুলো দেশি শিং মাছ নয়। কারণ দেশির শিং মাছের কেজি ৩৫০ টাকায় ভুলেও বিক্রি হবে না।কারণ দেশি শিং মাছ এর দাম আরো বেশি। যাই হোক তার সাথে আর কথা না বলে সেখান থেকে চলে গেলাম।

৩নং-ফটোগ্রাফি

20220213_185041.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনপুরা কাবাব হাউজের রাত্রের দৃশ্য। মনপুরা কবাব হাউজের চারপাশে এরকম বিভিন্ন রঙের লাইট লাগানো রয়েছে। আর সেখানে মাছের প্রজেক্ট থাকাতে সেই লাইট গুলো প্রজেক্ট এর পানির উপরে প্রতিবিম্ব হয়ে আছে। দেখতে খুব চমৎকার লাগছিল। তখন এই ফটোগ্রাফিটি করে নিলাম। যদিও অনেকগুলো ফটোগ্রাফি করেছি তবে রেনডম ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে আপনাদের সাথে একটি ফটো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20230906_181458.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হলো সন্ধ্যেবেলায় ফুলের উপরে বৃষ্টি পড়ার পরের মহুর্তের ফটোগ্রাফি। বৃষ্টির ফোঁটা ফুলের উপরে পড়লে দেখতে খুব চমৎকার লাগে। আর এই ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের পুকুর পাড়ের বাগান থেকে । সন্ধ্যেবেলায় বৃষ্টি থামার পরে বাহিরে হাঁটতে গিয়েছিলাম। তখন এই দৃশ্যটি দেখে ফটোশুট করে নিলাম। আর সেটা কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ফুলটির ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20230906_181437.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের পুকুর পাড়ের বাগানে থেকে ফটোগ্রাফি করা। সত্যি বলতে আমাদের পুকুর পাড়ে একটি বাগান রয়েছে, যেটি বাড়ির সৌন্দর্য রক্ষার্থে তৈরি করা হয়েছে। আমাদের পুকুর পাড়ের বাগানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে। তবে এই ফুলটি কয়েক জাতের এবং কয়েক কালারের হয়ে থাকে। তাই আমি দুটো কালার আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20230907_164650.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের একটি ফটো। আজকে বিকালে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবার গেলাম। তখন সেখানে গিয়ে তাদেরকে ডকুমেন্ট শো করি এবং তারা বলে এখনো আমাদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট তৈরি হয়নি। সবগুলো কাজ নাকি কমপ্লিট শুধু ওসি সাহেবের সাইন এখনো করা হয়নি। তাই রিপোর্টটি আজকেও পেলাম না। পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স না পেয়ে বেরিয়ে চলে আসলাম। মনের দুখে বাহির থেকে এই ফটোগ্রাফিটি করলাম।আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

৭নং-ফটোগ্রাফি

20230907_163529.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং। আসলে ফেনী থেকে যখন বাড়িতে ফিরছি। তখন সিএনজি থেকে মোবাইলটি পোর্ট্রেট মোডে ক্যামেরা অন হয়ে গেছে। তখন ক্যামেরার সামনে যেন এই বিল্ডিংটি ভেসে উঠলো। সাথে সাথে ক্লিক করে ফেললাম। যাই হোক নিত্যদিনের জীবনযাপনে এরকম অনেক কিছুই চোখে পড়ে। তাই আজকে এই একটি বিষয়কে আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। কিন্তু আপনার শিং মাছের ফটোগ্রাফি টা দেখে আমার শরীরটা শিউরে উঠেছে।যাইহোক ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপু। 🙏🙏

 3 years ago 

📄🙏🙏

 3 years ago 

বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়েদার থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার সুন্দরভাবে কাটানো মুহূর্তগুলো অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় ভাই।❣

 3 years ago 

তালের ফটোগ্রাফি করেছেন, হ্যাঁ বর্ষার সময় একটু বৃষ্টি হলেই ঘনঘন তালগাছ থেকে পড়তে থাকে। সাদা রংয়ের ফুলের ছবিগুলো সুন্দর লেগেছিল যেটা পুকুরপাড় থেকে তুলেছেন। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই বর্ষার সময় একটু বৃষ্টি হলেই ঘনঘন তাল,গাছ থেকে পড়তে থাকে।

 3 years ago 

ভাই আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আসলে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করলে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি কয়েকটি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। নিজেদের চলার পথে অনেক কিছু দেখা যায় এসব গুলো ফটোগ্রাফি করলে বেশ ভালো লাগে ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। 🙏🙏▶

 3 years ago 

অতি চমৎকার ফটোগ্রাফি পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান। আপনার এই ভালোলাগার ফটোগ্রাফি গুলো আমারও অনেক অনেক ভালো লেগেছে। যেখানে আমি লক্ষ্য করে দেখলাম শুরুতেই সময় উপযোগী ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে পুলিশ সুপারের কার্যালয় বড় একটি সুন্দর বিল্ডিং পাশাপাশি আরো সুন্দর কিছু এই পোষ্টের মাঝে লক্ষণীয়। অনেকটা ভালো লাগার মত ছিল আপনার পোষ্টের ফটোগ্রাফিও বর্ণনা।

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে দারুন কয়েকটি ফটো দেবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে তাল ফলটার পিঠা আমার খুবই ভালো লাগে। এবং আপনার তোলা ফটোগ্রাফরের মধ্যে শিং মাছ আমার খুবই প্রিয় একটি খাবার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসামূলক মন্তব্যের জন্য অগণিত ধন্যবাদ।।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল ভাইয়া। আপনি ঠিক বলছেন এখন তালের সিজন। কিন্তু ওরা তো ভাগাভাগি করতে গিয়ে একটা তাল অতিরিক্ত রয়ে গেল। তাল টা আমার জন্য পাঠিয়ে দিলে ভালো হতো। কারণ তাল আমার খুবই পছন্দের একটি ফল। তাছাড়া শিং মাছের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। অন্যান্য ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

 3 years ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ
,🙏

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার জন্য শুভকামনা। ।

 3 years ago 

আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখলে আমি হা করে তাকিয়ে থাকি। কারণ আপনার ফটোগ্রাফি গুলো দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। যাই হোক তালগুলো কুড়িয়ে ভাগ করার সময় কোন ঝামেলা হয় নাই। যারা তালগুলো কুড়িয়ে পেয়েছে তারা নিশ্চয়ই ভালোই ভাগ করতে পারে।সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সব সময় সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38