সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে ফুলের ও পোকার ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।
১নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে এটি একটি কাঠগোলাপ ফুলের অন্যতম একটি জাত।প্রকৃতপক্ষে কাঠগোলাপ ফুলের মধ্যে ৭৬+ প্রজাতি রয়েছে ।যদিও আমরা কমন কিছু প্রজাতি দেখতে পাই। তবে বিভিন্ন নার্সারি ঘুরলে অনেকগুলো জাত দেখতে পাওয়া যাবে।ফটোগ্রাফি করার জন্য মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে ঘুরা হয়।সেই সুবাদে ভিন্ন রকম বা ভিন্ন প্রজাতীয় ফুল দেখতে পাওয়া যায়।আর ফটোগ্রাফি করতে যেহেতু পছন্দ করি সে হিসেবে যেখানে যে রকম ফুলই দেখি সেটাই ফটোগ্রাফি করে ফেলি।যাহোক আমি আজকে আপনাদের মাঝে একটি জাতের ফটোগ্রাফি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।
২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এগুলো কে আমরা কেনজা গাছের ফুল বলি।যদিও এই ফুলের অন্যান্য নাম অন্যান্য এলাকায় থাকতে পারে। তবে আমাদের এলাকায় এই নামেই সুপরিচিত। এই গাছের কাঠ অত্যন্ত শক্ত, আর এগুলা এক দিক থেকে বন্য প্রজাতীয় গাছ। তবে গ্রামাঞ্চলে মানুষের ঘরের আশে পাশে বা জঙ্গলে এগুলো অনায়াসে দেখতে পাওয়া যায়।এই গাছে আবার এক ধরনের চ্যাপ্টা ফল ধরে, সেগুলো অনেক তিতে হয় । আর হ্যাঁ এই ফটোগ্রাফিটি করেছি আমাদের বাড়ির পিছের বাগিচা থেকে।আশা করছি গোলাপ ফুলটি আপনাদের পছন্দ হবে।
৩নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি মুলার ফুল।মুলার ফুল সাধারণত শীতকালে দেখতে পাওয়া যায়। আর এটিও কিন্তু শীতকালের ফটোগ্রাফি। এখন চারদিকে মুলার শাক, পালং শাক, বা লাল শাক, সবকিছুই দেখতে পাওয়া যায়। আমার এক কাকা শাক সবজির বাগান করেছিল।সকাল বেলা হাঁটতে গিয়ে কাকার বাগানে এক পলক ঘুরে আসলাম। আর সেখানে মুলার শাকও ছিল, তবে অনেকগুলো শাকের মধ্যে একটি গাছে মাত্র ফুল ফুটেছে। তাই সেটা দেখেই ফটোগ্রাফি করে নিলাম আর সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আপনাদের মনভূত হবে।
৪নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি অরল গাছের ফুলের ফটোগ্রাফি।এই গাছগুলো রাস্তার ধারে লাগানো হয়। এই গাছে এক ধরনের ফসল পাওয়া যায় যেগুলো দেখতে কিছুটা সিমের আকৃতি হয়ে থাকে। তবে ভেতরের বিছিগুলো দেখতে মটর এর মত। এগুলো চাষ করা হয় রাস্তার ধারে তবে যখন মোটর এর মত এই ফসল তোলার উপযুক্ত সময় হয়, তখন এগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। আর এগুলো ভেঙে অথবা এগুলোকে ব্লেন্ড করে পেয়াজু অথবা অন্যান্য ভাবেও রেসিপি তৈরি করা যায়।আমার এক জেঠু মশাই তার অল্প একটু জায়গার মধ্যে এই অরল গাছগুলো চাষ করেছিল।সেখানে গিয়ে এই ফটোগ্রাফিটি করা। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।
৫নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি ছোট আম এবং এই আমের এক পাশে একটি মাকড়সা বসে আছে।আর সেই অবস্থায় এই ফটোগ্রাফিটি করা।আমাদের পুকুর ঘাটে একটি আমগাছ রয়েছে। যখন আমের দিন আসে তখন এই গাছে প্রচুর আম ধরে। তবে আমগুলো পাকার আগেই সব শেষ হয়ে যায়, কারণ এগুলো কাঁচাও খেতে অনেক মিষ্টি তাই গোসল করতে এলেই মানুষজন এগুলো কাঁচা ছিড়ে খেয়ে ফেলে।তবে এই ছোট্ট আমটি মূলত অকালপক্ক মানে বড় হওয়ার আগেই পেকে গেছে এবং এটি খাওয়ার অযোগ্য । যাই হোক যেহেতু অকালপক্ক একটি আম,তাই ভাবলাম ফটোগ্রাফি করে নেই।আজকে সেই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনভূত হবে।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন লিফুজি লতার মাঝে একটি মাছির ফটোগ্রাফি ।সকালবেলা মোবাইল নিয়ে হাঁটতে বের হয়েছিলাম।হঠাৎ দেখতে পাই লিফুজি লতার মাঝে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। মূলত এগুলো শীতকালেই ফোটে,আর দেখতে পায় সেই ফুলের উপর একটি মাছি বসে আছে। যেহেতু মোবাইল নিয়ে বেরিয়েছি চিন্তা করলাম যেটাই পাই ফটোগ্রাফি করে নেব। তখন এই ফটোগ্রাফিটি করলাম।তবে কয়েক অ্যাঙ্গেল থেকে এই মাছিটির ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু একটি অ্যাঙ্গেল থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মৌমাছি ধনেপাতার ফুলের মধু সংগ্রহ করাকালীন সময়ের একটি ফটোগ্রাফি । মৌমাছির ফটোগ্রাফি করাটা কষ্টসাধ্য ব্যাপার। কারণ এরা খুব সহজে মানুষের সামনে ধরা দেয় না। ফটোগ্রাফি করতে গিয়ে যখন দেখি মৌমাছি উড়াউড়ি করছে ধনেপাতার ফুলের উপরে, তখন কিছুক্ষণ বসে রইলাম।এরপর যখনই মৌমাছি দেখতে পেলাম তখনই ক্যাপচার করে নিলাম ।আর এই ফটোগ্রাফিটি করেছি আমার এক জেঠু মশাইয়ের সবজি বাগান থেকে। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


আজকে বিভিন্ন ফুলের বেস্ট কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করলেন । সত্যিই কাঠগোলাপ কেঞ্জা ফুল ধনিয়া পাতার ফুল দেখতে খুবই সুন্দর লাগছিল। শীতকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাই যেটা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয় । তারই কিছু দৃষ্টান্ত আপনার ফটোগ্রাফির মধ্যে খুজে পেয়েছি। ফটোগ্রাফির ক্যাপচার খুবই সুন্দরভাবে করেছেন সেজন্যই এত সুন্দর ভাবে ফুটে উঠেছে।
জি ভাই শীতকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাই, যেটা আসলেই প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
💤❣💤❣
Upvoted! Thank you for supporting witness @jswit.
❣🙏❣
বুঝলাম না আজ কি আমাদের ফটোগ্রাফি দিবস ভাইয়া? আমিও কিন্তু আজ ফটোগ্রাফি শেয়ার করেছি। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ক্রিয়েটিভ। ফুল প্রকৃতি আর অপরূপ কিছু সৌন্দর্যের মাধ্যমে আপনার ফটোগ্রাফিকে রাঙ্গিয়ে তুলেছেন। বুঝলাম না এ সময় আম পেলেন কোথায়?
সত্যি বলতে চোখ ধাঁধানো একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম যেখানে প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল। যদি ফুলের কথা বলি তাহলে কাঠ গোলাপের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাছাড়া মৌমাছির মধু সংগ্রহ করার ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।।
ভাইয়া আপনি সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম আজ শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। সবগুলো ফটোগ্রাফি ই বেশ ভালো লাগলো। কোনটা রেখে কোনটা ভালো বলবো।আলাদা আলাদা ফটোগ্রাফি। আর তার আলাদা আলাদা সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম আপু।
https://x.com/Nevlu123/status/1730417857891311943?s=20
আমি কয়েক ধরনের কাঠগোলাপ দেখেছি। কাঠগোলাপের যে ৭২ এর বেশি প্রজাতি আছে সেটা জানতামই না। কাঠগোলাপের সৌন্দর্য আমাকে একেবারে মুগ্ধ করে দেয়। মুলার ফুল আমি এই প্রথমবার দেখলাম। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আসলে ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম।
বিশেষ করে তিন চার ছয় এবং সাত নম্বর ফটো সবথেকে বেশি ভালো লেগেছে।
আর আপনার ফটোগ্রাফি মানেই অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করা।
আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাইজান।।
দারুন কিছু ফটোগ্রাফির পাশাপাশি আপনি ফুলের উপর বসে থাকা পোকার ফটোগ্রাফি করেও আমাদের মাঝে তুলে ধরেছেন। নতুন করে আপনার ফটোগ্রাফির ব্যাপারে আর কি বলব আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেন এটা আমরা সকলেই জানি। আসলে ফটোগ্রাফি করার মুহূর্তে যদি ফোকাস মূল বিন্দুতে পড়ে আর ক্যাপচার করার মুহূর্তটা যদি ভালো হয় তাহলে সেই ফটোগ্রাফি দেখতে অবশ্যই সুন্দর দেখাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্টে তুলে ধরার জন্য।
অবিরাম ভালোবাসা রইলো ভাইজান।