সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট এলবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে ফুলের ও পোকার ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20220914_075113.jpg
Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে এটি একটি লেডিবাগ পোকা।আমাদের ছাদের উপরে ধুন্দল গাছ রোপন করা হয়েছিল। সেই ধুন্দল গাছের পাতার মধ্যে এই লেডি বাঘ পোকাটি দেখতে পাই। তখন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লেডি বাঘ পোকাটির ফটোগ্রাফিটি করলাম। লেডি বাগ মূলত ফসলের জন্য কিছুটা ক্ষতিকর। কারণ এরা পাতাগুলো খেয়ে ফেলে।আর শীতের সময় এই লেডিবাগ অনেক বেশি দেখা যায়।যাহোক আমি আজকে আপনাদের মাঝে সেখান থেকে একটি অ্যাঙ্গেলের ফটোগ্রাফি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

২নং -ফটোগ্রাফি

20230117_143428.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন সবার সুপরিচিত ফুল, যেটা গোলাপ নামে সবাই চেনে। তবে আপনি কি জানেন যে গোলাপ ফুলের মধ্যে ২৬৩ তে জাত রয়েছে। যদিও আমরা সচরাচর খুব কম জাতের গোলাপ ফুল দেখতে পাই। তবুও যদি কোন নার্সারিতে যাওয়া হয়, সেখানে সর্বোচ্চ ১০ থেকে ১৫ বা ২০ আইটেমের গোলাপ ফুলের জাত দেখতে পাওয়া যায়। যাইহোক ২৬৩ জাতের মধ্যে এই একটি জাত আপনাদের মাঝে তুলে ধরলাম। আর হ্যাঁ এই ফটোগ্রাফিটি করেছি একটি নার্সারি থেকে।আশা করছি গোলাপ ফুলটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20230418_150107.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি জামরুল গাছের ফুল।জামরুল গাছের ফুল সাধারণত বর্ষাকালে দেখতে পাওয়া যায়। আর এটিও কিন্তু বর্ষাকালের ফটোগ্রাফি।যেহেতু আজকে রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব, তাই গ্যালারি থেকে ফটোগ্রাফি বাছাই করতে গিয়ে এই ফটোটি দেখলাম।চিন্তা করলাম এটি আপনাদের সাথে শেয়ার করি।এই ফটোগ্রাফিটি করেছি আমার চাচাদের ঘরের সামনে থেকে। নতুন একটি জামরুল গাছ লাগিয়েছিল, কয়েক বছর পর এই গাছে ফুল এসেছে।যদিও আমি এই ফুলটির ফটো নিচ থেকে জুম দিয়ে উঠিয়ে ছিলাম।আর সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৪নং-ফটোগ্রাফি

20230117_143814.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি গোলাপ ফুলের আরো একটি জনপ্রিয় জাত ।এই জাতের ফটোগ্রাফিও করেছি একটি নার্সারি থেকে।নার্সারিতে গেলে এক দিক থেকে লাভ হয়। বিভিন্ন রকম ফুলের জাত দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফিও করা যায়।হলুদ গোলাপ ফুল অনেকের পছন্দ এবং এটি দেখতে অনেক চমৎকার।যখন নার্সারিতে গেলাম তখন প্রথমেই চোখ আটকে গেল এই গোলাপ ফুলটি দেখে।তাই প্রথমেই এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি করে নিয়েছিলাম।যাইহোক আজকে আপনাদের মাঝে গোলাপের দুটি জাত এর ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20220914_075346.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ধুন্দলের ফুলের উপরে ভ্রমর মধু খাওয়ার সময়ের ফটোগ্রাফি।যদিও ভ্রমর এর মধু খাওয়ার সময়ের ফটোগ্রাফি করাটা খুব একটা সহজ ছিলো না। কারণ ভ্রমর ফুলের উপরে বেশিক্ষণ বসে না এবং মানুষ দেখলে তার সামনেও আসে না। আমি যখন ফটোগ্রাফি করি তখন ভ্রমর অন্যদিকে উড়া উড়ি করতে দেখলাম। পরে হঠাৎ দেখি সে আমার সামনে এসে হাজির।আর আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আজকে সেই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20220914_074718.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি মাছির ফটোগ্রাফি । এই ফটোগ্রাফিটিও করেছি আমাদের ছাদের উপরে। ধুন্দল গাছের পাতার উপরে মাছিটি বসে রয়েছিল। তখন আমি খুব চুপিসারে গিয়ে এই ফটোগ্রাফিটি করি। সকাল বেলায় মাছিটির এই ফটোগ্রাফিটা করি, যার কারণে বেশি নড়াচড়াও করে নি। খুব সহজে ফটোগ্রাফিটি করলাম।আমার মনে হয় যে সে এখনো ঘুমাচ্ছিল, তাই হয়তো টের পায়নি।টের পেলে হয়তো আমি আর ফটোগ্রাফি করতে পারতাম না। যাই হোক সেটা আপনাদের মাঝে ভাগাভাগি করে নিলাম।

৭নং-ফটোগ্রাফি

20230211_132116.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ক্ষতিকর একটি প্রকার ডিম সহ ফটোগ্রাফি । এই পোকা গুলো ফসলের জন্য অতি ক্ষতিকর। এগুলো গাছের পাতাগুলো খেয়ে ফেলে। আর পুরো গাছকে একদম ধ্বংস করে ফেলে । এরা পাতার উল্টো পিঠে বংশবিস্তার করে থাকে। এই ধরনের পোকা যদি আপনি কোন গাছে দেখতে পান তাহলে যে গাছের পাতার ভেতরে দেখবেন সে গাছের পাতাটি পোকাসহ কেটে ফেলে দিবেন। না হলে বাকি পাতা গুলোও নষ্ট করবে। এই ফটোগ্রাফিটিও গত বছর আমাদের ছাদের উপরে করেছিলাম।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এই ফটোগ্রাফি গুলো একটি থেকে একটি অসাধারণ হয়েছে৷ আর প্রত্যেকটি ফটোগ্রাফির দিকেই যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোন ফটোগ্রাফি থেকে ছেড়ে কোন ফটোগ্রাফি দেখব তাই ভেবে পাচ্ছি না। আর এই সবগুলো ফটোগ্রাফির মধ্যে দ্বিতীয় নাম্বারে যে গোলাপ ফুলটি আপনি শেয়ার করেছেন সেটি কখনোই দেখিনি। আপনার কাছ থেকে প্রথম দেখলাম এবং এটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্যের জন্য। 💐

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐❤❤💪💐

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ্।

 3 years ago 

আপনাকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুলের ফটোটা ভীষণ ভালো লেগেছে। এছাড়া আপনি কয়েকটি ক্ষতিকর পোকার ফটোগ্রাফি করেছেন। প্রথমের দিকে যে পোকার ফটোগ্রাফি করেছেন এটি সবজি যেন খুবই মারাত্মক। পাতা এবং ফলও উভয় খেয়ে ফেলে এই পোকাটি। অনেক চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তুহিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আজকের এই রেনডম ফটোগ্রাফি এলবামে । বরাবরের মতোই খুব চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছ। তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার ভালো লাগে। কালার কম্বিনেশন এবং পোকাস পয়েন্ট ও যথাযথ ছিল। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ সবসময় সুন্দর মতামত প্রকাশের জন্য।।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং ফটোগ্রাফির সাথে বর্ণনা ও দিয়েছেন অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।। ্

 3 years ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। তাই তো দুই নাম্বার আর চার নাম্বার ফটোটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন। ্

 3 years ago 

ফটোগ্রাফি বেশ ভালোই লাগে দেখতে। যদি হয় এমন সুন্দর চমৎকার ফটোগ্রাফি তাহলে বেশ ভালোভাবে উপভোগ করা যায়। আপনি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করলেন। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। সে সাথে অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সাবলীল ব্যাখ্যায় মন্তব্য প্রকাশের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর ও ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতি টা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। তাই আপনার তোলা গোলাপ ফুল টি দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38