সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে ফুল,কুয়াশা ও পোকার ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20231226_123403.jpg
Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ফেনার ফুল। সকাল বেলা হাঁটার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না।তবে একদিন সকালে জলদি ঘুম থেকে উঠাতে সময় পেয়েছিলাম হাঁটার। তখন হাঁটতে বের হয়েছিলাম প্রাকৃতির মাঝে।আর সেই সুযোগটা কাজে লাগিয়ে এই ফটোগ্রাফিটি করে নিয়েছি।সত্যি বলতে সকালবেলা হাঁটতে ভালই লাগে আর শীতকাল হলে তো কথাই নেই, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর থাকে।জমির দিকে তাকাতেই দেখি ফেনার ফুল খুব সুন্দর ফুটে রয়েছে । তখন কাছে গিয়ে ফটোগ্রাফিটি করলাম। আর সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

২নং -ফটোগ্রাফি

20231226_122652.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটি একদমই অপরিচিত ফুল,যেটাকে আমরা বন্য ফুল বলে থাকি। যদিও রাস্তার আশেপাশে, জমিতে বা জঙ্গলের মধ্যে এই ফুলগুলো দেখতে পাবেন।এই ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগছিল তাই এই ফুলের ফটোগ্রাফি করতে জমিতে নেমে গেলাম।জমিতে নেমে ফটোগ্রাফি করতে গিয়ে দেখতে পাই এই ফুলের পাপড়ির মধ্যে দুটো ছোট মাছি বসে রয়েছে। তখন সেই সুযোগে ফুল এবং ছোট মাছি দুটোর ফটোগ্রাফি একই ফ্রেমে বন্দী করে ফেললাম। আসলে অনেক সময় বন্যফুলও দেখতে অনেক চমৎকার হয়। যাই হোক আশা করছি আজকের বন্য ফুলটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20231226_123004.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ফেনার আরেকটি জাতের ফুল। যদিও এটি প্রথমে দেখতে খুবই চমৎকার ও ভিন্ন কোন নামিদামি ফুলের মত লাগবে। তবে না এটি মূলত অবহেলিত ফেনারফুল। আর আমি এই ফুলকে ফটোগ্রাফি করতে ক্যামেরার প্রো-অপশন ব্যবহার করেছিলাম। তাই এটি দেখতে একটু ব্যতিক্রম লাগছে। জমিতে যখন নেমে গিয়েছি তখন চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি জমির মাঝে। আর ভালই ফুল দেখতে পাচ্ছিলাম এদিক ওদিক। তখন হাঁটতে হাঁটতে এই ফুলটিও পেলাম তখন ফটোগ্রাফি করে নিলাম।আর আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আপনাদের মনভূত হবে।

৪নং-ফটোগ্রাফি

20231226_122845.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি সবার সু পরিচিত ও পছন্দের একটি একটি বিষয়, আর সেটা হলো কুয়াশার ফোঁটার ফটোগ্রাফি।শীতকালে ঘাসের উপরে কুয়াশার ফোঁটার ফটোগ্রাফি করেনি এমন ফটোগ্রাফার খুবই কম রয়েছে।আর আমিও তো তাদের বাইরে নয় তাই বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফির মাঝে ঘাসের উপরে পড়ে থাকা শিশির কণার ফটোগ্রাফিও করে নিলাম। ঘাসের উপরে যখন কুয়াশার কনা পড়ে থাকে তখন এটি দেখতে মুক্তার মত মনে হয়।শীতকালীন এই রকম দৃশ্য গুলো দেখে আমি বরাবরই মুগ্ধ হই।তাই আপনাদেরকেও মুগ্ধ করার জন্য এই সব ফটোগ্রাফি গুলো তুলে ধরি।যাইহোক আশা করছি আপনাদেরও পছন্দ হবে ।

৫নং-ফটোগ্রাফি

20231226_123557.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি কলমি শাকের ফুলের ফটোগ্রাফি।আর এই ফটোগ্রাফিটিও করেছি সকাল বেলায় হাঁটতে গিয়ে। কলমি ফুল ও দেখতে অনেক চমৎকার হয়ে থাকে। কলমি ফুলের মধ্যেও কয়েকটি কালার হয়ে থাকে তবে এই কালার টি দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের আকৃতি কিছুটা মাইকের মত। যাইহোক শীতকালে কলমি শাকের ফুলগুলো চারদিকে দেখতে পাওয়া যায়।সকালবেলা হাঁটতে গিয়ে অনেকগুলো ফটোগ্রাফির সাথে এই ফটোগ্রাফিটিও করলাম। আজকে সেই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20231221_111249.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার বন্যফুল। এই ফুলটির মধ্যেও দুটো জাত রয়েছে একটি হলুদ বর্ণের ফুল হয়, আবার একটি পিংক কালারের হয়ে থাকে।তবে পিংক কালারটা দেখতে ভারী সুন্দর লাগে।যাইহোক মজার বিষয় হলো, এই ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে দেখতে পাই ফুলের পিছন থেকে একটি পিঁপড়া ফুলটির আশেপাশে আনাগোনা করেছিল।মনে হচ্ছে ফুলটা কে এই পিঁপড়াটি পাহারা দিচ্ছে।বিশেষ করে এই ফুলগুলো রাস্তার আশেপাশে একদম সচরাচর দেখতে পাবেন।আর আমিও রাস্তার পাশে এই ফুলটি দেখতে পাই তখন এই ফটোগ্রাফিটি করলাম।তবে কয়েক অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু একটি অ্যাঙ্গেল থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

৭নং-ফটোগ্রাফি

20231221_111121.jpg
Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঘাসফড়িং এর ফটোগ্রাফি । রাস্তার ধারে এক চাচাতো ভাই তার গরুর খামারের জন্য জাপানি ঘাস লাগিয়েছিল।আর সেই ঘাসের ডগায় দেখতে পেলাম এই ঘাসফড়িংটি খুব সুন্দর ভাবে বসে রয়েছে। যেহেতু ফটোগ্রাফি করতে ভালো লাগে, তাই ফটোগ্রাফি করার মত যে কোন বিষয়বস্তু চোখের সামনে পড়লেই ফটোগ্রাফি করে ফেলি ।তবে ঘাসফড়িং এর ফটোগ্রাফি করা কষ্টসাধ্য ব্যাপার। তার একটিমাত্র কারণ হলো এরা একেক লাপে এত দূরে চলে যায় তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল। আর ঘাসের কালার হলেতো কথাই নেই সবুজের মাঝে হারিয়ে যায়। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি তো বেশ চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। ফুল দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে আপনার ফেনার ফটোগ্রাফির দুটি অসাধারণ হয়েছে। এবং বন্য ফুলের ফটোগ্রাফি অসম্ভব ভালো লাগলো। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান সুন্দর মতামতের জন্য।।

 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ফেনার ফুলের নাম আগে কখনো শুনিনি। দেখেছি বলেও মনে হচ্ছে না। কিন্তু ফুল গুলো খুব বেশ ভালো লাগলো। তাছাড়া কুয়াশা ভেজা যেই পাতাগুলোর ছবি তুলেছেন অসম্ভব সুন্দর লাগছে। সকালবেলা কুয়াশা দেখতে খুব ভালো লাগে। আপনার ফটো গ্রাফি সবগুলো খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

তানিয়া আপু সুন্দর প্রশংসামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ একইসাথে এ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফি করার দক্ষতাকেও খুবই ভালোভাবেই তুলে ধরেছেন৷ আপনি প্রথমেই যে বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷ এটি আমি কখনোই দেখিনি৷

 3 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য ভালো থেকো।

 3 years ago 

চমৎকার সব ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। যেখানে লক্ষ্য করলাম কলমি লতা ফুলের ফটোগ্রাফি, জার্মানি ফুলের ফটোগ্রাফি সহ বনফুল পাতায় ইত্যাদি। অনেক সুন্দর সুন্দর ফটো এই পোস্টের মাঝে শেয়ার করেছেন আপনি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই প্রশংসা করার জন্য ভালো থাকুন।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি বরাবরই চমৎকার হয়। আজকের ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। চমৎকারভাবে ক্যাপচার করেছেন সবগুলো ফটোগ্রাফি। শিশির ফোঁটার ফটোগ্রাফি এবং গোলাপি রঙের বন্যা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রথম কচুরিপানার ফুলের ফটোগ্রাফি টাও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

💐💥

 3 years ago 

আপনার ফটোগ্রাফি বরাবরই চমৎকার হয়। আজকের ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। চমৎকারভাবে ক্যাপচার করেছেন সবগুলো ফটোগ্রাফি। শিশির ফোঁটার ফটোগ্রাফি এবং গোলাপি রঙের বন্যা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রথম কচুরিপানার ফুলের ফটোগ্রাফি টাও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপু।💥

 3 years ago 

কয়েকটা ফটোগ্রাফি নিয়ে আজকে একটি পোস্ট তৈরি করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া। তবে আমার কাছে ঘাসের উপরে শিশিরের ফোঁটার ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। শীতকালে এমন ফটোগ্রাফি না হলে কি বুঝা যায় এটা শীতকাল।ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের ভালো লাগার জন্য এই ফটোগ্রাফি গুলো শেয়ার করা ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরই খুব চমৎকার ফটোগ্রাফি করেন। আজকে ও দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কচুরি পানার ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুল গুলো দিয়ে আমরা ছোট বেলায় অনেক খেলাধুলা করতাম। দ্বিতীয় ফুলটি দেখতে অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন সর্বদায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38