সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে বিভিন্ন রকম ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0003.jpg

Location
#Device:S-G,M32

আপনারা প্রথম ধাপেই দেখতে পাচ্ছেন একটি কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল অনেক ধরনের হয়ে থাকে। এর মধ্যে কমলা রঙের ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিছুদিন আগে এই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম। আমাদের বাড়ির পাশের একটি বাড়ি থেকে এই ফটোগ্রাফি করেছি। আমি হাঁটার সময় এই গাছটি দেখতে পাই। তখন আমি এই ফুলটির ফটোগ্রাফি করে নিয়েছি। এই ফুল গাছটিতে অনেক রোদ পড়ার কারণে অনেকগুলো ফুল ধরেছে এবং এই ফুলগুলো দেখতে খুবই দারুণ ছিল। এই ফুলটির পাপড়ি গুলো খুবই ছোট ছোট এবং মাঝখান থেকে রেনু বের হয়েছে। আপনাদের কাছে এই ফুলটির ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

২নং -ফটোগ্রাফি

IMG-20240419-WA0004.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখছেন একটি নার্সারির ফটোগ্রাফি। এই নার্সারিটি দেখে আমার মন জুড়িয়ে যায়। আমি সব সময় আমাদের বাড়িতে আসা যাওয়ার পথে এই নার্সারিটি দেখি। নার্সারিটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। আপনারা তো ছবির মধ্যে দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ধরনের ফুল গাছ এবং অনেক সবজি গাছ রয়েছে। এই ফুল গাছগুলোকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই বাহির থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। নার্সারির আশেপাশের সবকিছু মিলিয়ে নারসারিটিকে বেশ দারুণ লাগে। এই নার্সারিতে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাধা, গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা এই অনেক ধরনের ফুল গাছ রয়েছে। এছাড়াও অনেক ধরনের সবজি গাছও আছে। আশা করছি আপনাদের এই ফটোগ্রাফিটিও ভালো লেগেছে।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0005.jpg
Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি, যেই ফুলটির নাম বাগান বিলাস। এই ফুল গাছের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছি। আপনারা আগে যেই নারসারিটি দেখেছেন ওই নার্সারি থেকে ফটোগ্রাফিটি করেছিলাম। এই ফুলটির রং ছিল হালকা গোলাপির মধ্যে। এই ফুলগুলোর পাতাগুলো ছিল খুবই পাতলা পাতলা এবং গাছের পাতাগুলো সবুজ রঙের ছোট ছোট ছিল। এই গাছটি অনেক বড় হয়ে ছড়িয়ে রয়েছে চারপাশে। আপনাদের এই ফুল গাছের ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন। আশা করি ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0006.jpg

Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির ফটোগ্রাফিটি আমি নার্সারি থেকে করেছিলাম। ফুলটির নাম আমার জানা ছিল না। সেখানকার একজন লোককে জিজ্ঞাসা করার পর তিনি বলেন এই ফুলগাছটির নাম রেইন লিলি। এই ফুল গাছটি নতুন আনা হয়েছিল। এই ফুল গাছটির নাম শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কেননা আমি এই নাম আগে কখনো শুনিনি। এটি খুবই সুন্দর একটি ফুল গাছ। এর পাপড়িগুলো চিকনের উপরে লম্বা এবং মাঝখানে হলুদ রেনু বের হয়েছে। যেটি দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফুল গাছটির পাতাগুলো অনেক বড় বড়, ঘাসের মতো মনে হচ্ছে। এই গাছের মধ্যে অনেক কম ফুল ধরেছে। আশা করি আপনাদের এই ফুলগাছটির ফটোগ্রাফিও ভালো লেগেছে।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0007.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন পিটুনিয়া ফুল গাছের ফটোগ্রাফি। এই ফুল গাছের ফটোগ্রাফি আমি আগের নার্সারি থেকে করেছি। নার্সারিটিতে আমি প্রায় সময়ে গিয়ে থাকে। আমার কাছে নার্সারিতে গিয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। নার্সারিটির ফুল গাছগুলো দেখলে আমার মন ভরে যায়। অনেকগুলো ফুল গাছ থাকার কারণে প্রায় অনেক মানুষের নার্সারিতে থাকে। কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন খুবই কম মানুষ ছিল। এই পিটুনিয়া ফুল গাছের মধ্যেও অনেকগুলো রং রয়েছে নার্সারিতে। বেগুনি, লাল, হলুদ ইত্যাদি রঙের পিটুনিয়া গাছ ছিল। এই ফুলটির মধ্যে অল্প কয়েকটি পাপড়ি রয়েছে। এর পাতাগুলো খুবই বড় বড়। আপনাদের কাছে এই ফুল গাছটার ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্য করে জানাবেন।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0009.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফটোগ্রাফি। এটি হচ্ছে একটি চায়ের ফটোগ্রাফি। আমরা কক্সবাজার যাওয়ার দ্বিতীয় দিন এই চা খেয়েছিলাম। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাসায় আসার সময় এই চায়ের দোকানটি দেখতে পাই। আর তখনই জিভে জল চলে আসে এই চা খাওয়ার জন্য। এই চায়ের দোকানের নাম ছিল রাজা চা। আমরা যে চা খেয়েছিলাম সেটি অনেক সুস্বাদু ছিল। এই চাটি আমাদেরকে মাটির কাঁপে দিয়েছিল এবং একটি টিস্যু দিয়ে চায়ের কাপটি ঘিরে দেয়া হয়েছে, যেন হাতে গরম না লাগে। খুবই সুন্দর ভাবে তারা এই চায়ের ডেকোরেশন করেছে। এছাড়াও চায়ের দোকানের ডেকোরেশনও খুবই সুন্দরভাবে করেছে। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240419-WA0008.jpg

Location
#Device:S-G,M32

আমি গত কয়েকদিন শপিং করতে গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার সময় আমাদের একটি নার্সারি চোখে পড়েছিল। আমার কাছে সেই নার্সারীর ফুল গাছ গুলো দেখতে খুবই ভালো লেগেছিল। তাই আমি শপিং থেকে আসার সময় সেই নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে অনেক ধরনের ফুল গাছ ছিল। আজকের গোলাপ ফুল গাছ ছিল লাল এবং হলুদ রঙের মধ্যে। বাইরের পাপড়ি গুলো লাল এবং ভিতরের পাপড়ি গুলো হলুদ। দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। সেখানের সব ধরনের ফুল গাছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপনি প্রতিবারই ফটোগ্রাফির সাথে অসাধারণ বনর্ণা করেন। যার কারণে ফটোগ্রাফি সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। বিশেষ করে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার ভালো লেগেছে বেশি।

 2 years ago 

পিটুনিয়া ফুল আমার অনেক পছন্দের ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🌿💤💕

 2 years ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার তোলা ফটো গুলো দেখতে দারুন লাগছে।দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 2 years ago 

ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি। আপনি অনেক জায়গা থেকে ফুলগুলো আপনার ফোনের মাধ্যমে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল চতুর্থ নাম্বার ফুলের ফটোগ্রাফিটি।

 2 years ago 

সুগঠিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। ফটোগ্রাফির সাথে বর্ণনা করে অসাধারণ। বিশেষ করে কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে। আর পিটুরিয়া ফুলের ফটোগ্রাফি দেখে যেন মুগ্ধ হলাম।

 2 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন ভাই এভাবে পাশে থাকবেন এই কামনা করছি।

 2 years ago 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে ফুলের ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। খুব সুন্দর সুন্দর ফুল দেখে ভালো লাগলো ভাইয়া। বিভিন্ন পর্যায়ের এমন ফটো থাকলে খুবই ভালো লাগে আমার।

 2 years ago 

সুমন ভাই সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে, আমার কাছে তো দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সবগুলো ফটোগ্রাফির মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে ছিল। আমি তো আপনার ফটোগ্রাফি গুলো দেখে এক নজরে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত। আপনারা তো দেখছি বেশ স্পেশাল চা খেয়েছিলেন কক্সবাজারে গিয়ে দ্বিতীয় দিন। আপনার ফটোগ্রাফির প্রশংসা যতই বলবো ততই কম হবে। কোনোটার থেকে কোনোটা কিন্তু কম ছিল না ফটোগ্রাফি গুলো। আপনার সবগুলো ফটোগ্রাফি সত্যি প্রশংসার যোগ্য।

 2 years ago 

সুন্দর ও গঠন মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনি বরাবর বেশি দারুন ফটোগ্রাফি করে থাকেন কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। নার্সারির ফটোগ্রাফিটা দারুন ছিল। প্রতিটা ফটোগ্রাফি ছিল মুগ্ধ করার মতো। আপনি সব সময় দারুন ফটোগ্রাফি করেন। বাগান বিলাস ফুলটি আমার ভীষণ পছন্দ। সবথেকে ভালো লাগলো রেইন লিলি ফুলটি।সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ রেজওয়ান ভালো থেকো।

 2 years ago 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। আমার কাছে ১ নং ফটোগ্রাফি ও ৪ নং ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

আপনাদের ভালো লাগাই আমার ভালোলাগা ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ অসাধারণ লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কক্সবাজার গিয়ে আপনারা চা খেয়েছেন সেই চায়ের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42