সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের ফটোগ্রাফি গুলোতে কিছু ফুল,কিছু বাতি ও যানজটের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20240406_205057.jpg

Location
#Device:S-G,M32

প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লাইট দিয়ে সজ্জিত একটি চিত্র। মূলত লাইলাতুল কদরে চট্টগ্রামে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে কিছু সময় ফ্রি ছিলাম। সেই ফ্রী সময়ে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম তখন দেখি বিভিন্ন মার্কেট ও রাস্তাঘাট সাজিয়েছ বিভিন্ন রকম কালারফুল বাতি দিয়ে। তখন একটি জায়গায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে এই দৃশ্যটি চোখে পড়ে তাই ফটোগ্রাফি করে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ঈদের আগেই বিভিন্ন জায়গায় এরকম সুসজ্জিত থাকে। আর সেরকম একটি দৃশ্য চোখে পড়াতে হয়তো আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ হয়েছে। ভালো লাগলে মন্তব্যে জানাতে ভুলবেন না কিন্তু।

২নং -ফটোগ্রাফি

IMG-20240223-WA0006.jpg

Location
#Device:S-G,M32

এবারে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। আজকের ফুল গুলোর মধ্যে এই ফুলটি সবচেয়ে ছোট ফুল। এটি আমাদের বাড়ির ছাদের একটি ফুল গাছ। আমার কাছে এই ফুলটির ফটোগ্রাফি করতে খুব ভালো লেগেছিল। মোরগ ফুল গাছের ফুলগুলো অনেক বড় বড় হয়। এটি হচ্ছে মোরগ ফুল গাছের সাথে থাকা একটি ছোট্ট ফুল। এই ফুলটির রং হচ্ছে সাদা। এর ভিতর অনেকগুলো কালো রঙের বিচি রয়েছে। যেগুলো রোপন করলে আবার গাছ উঠে যায়। ফুলটি থেকে পাতাগুলো অনেক বড় বড় ছিল এবং এই পাতাগুলো ছিল সবুজ রঙের। আপনাদের এই ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0018.jpg
Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু এই ফুলটির নাম আমার জানা নেই। এই ফুলটি আমি প্রথম দেখেছি। এটি একটি রাস্তার পাশের ফুল গাছ। এই ফুল গাছের পাতাগুলো অনেক বড় বড় ছিল। এই ফুলটির নিচেও আরো একটি ফুল বের হয়েছে।এর মাঝখান থেকে কয়েকটি রেনু চারপাশে ছড়িয়ে গিয়েছে এবং এই ফুলটির নিচেও সাদা রঙ্গের লম্বালম্বা ফুল বের হয়েছে। আপনারা যদি এই ফুল গাছটির নাম জেনে থাকেন তাহলে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের এই ফুলটির ফটোগ্রাফি ভালো লেগেছে।

৪নং-ফটোগ্রাফি

20240408_133529_001.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন আপেলের ফটোগ্রাফি । এই তো সেদিন ফল কেনার জন্য বাজারে গেলাম তখন এই আপেল গুলো দেখতে পাই। আপেল গুলোর কালার বেশ চমৎকার। মূলত আপেলের মধ্যে অসংখ্য জাত এবং অসংখ্য কালার রয়েছে তবে এই কালার গুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছিল তাই ফটোগ্রাফি করে নিলাম। আমি যেখানে যাই ফটোগ্রাফি করার মত কোন বিষয়বস্তু চোখে পড়লে সেটা ফটোগ্রাফি করে ফেলি। আর ফটোগ্রাফ করতে আমার অনেক বেশি ভালো লাগে।যাইহোক আশা করি আপনাদের কাছে এই আপেলের ফটোগ্রাফি ভালো লেগেছে।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0012.jpg

Location
#Device:S-G,M32

আপনারা প্রথমে দেখতে পাচ্ছে। একটি লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। লাল রঙের এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছি। এইনারসারিটি আমার কাছে খুবই ভালো লাগে।সেখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। তাই আমি মাঝেমধ্যেই এই নার্সারিতে যাই। আপনাদের সাথে এই নারসারির সৌন্দর্য শেয়ার করার জন্য কিছু ফটোগ্রাফি করেছি। এই গোলাপ ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছি। গোলাপ ফুলটির মধ্যে আরো অনেক গুলো পাপড়ি ছিল। গোলাপ ফুলের পাপড়ি বেশিক্ষণ গাছের ভিতরে থাকে না। আমি সেখানে বিকালে যাওয়ার কারণে অনেকগুলো পাপড়ি ঝরে গেছে। তবুও এটিকে অনেক সুন্দর লাগছে। আশা করি আপনাদের এ গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।

৬নং-ফটোগ্রাফি

20240406_163400.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি রাস্তা এবং রাস্তার মাঝে অনেক গুলো গাড়ি। মূলত এটি একটি যানজটের ফটোচিত্র যেটি আপনাদের কাছে স্বাভাবিক মনে হলোও আসলে স্বাভাবিক নয়। কারণ এই যানজটটি অনেক বড় ছিল। চট্টগ্রাম যাচ্ছিলাম হঠাৎ এরকম জ্যামে পড়তে হয় তখন অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছিলো আমাদের গাড়ী সহ অনেকের গাড়ী। হয়তো সামনে কোন এক্সিডেন্ট বা কোন ঘটনা ঘটেছে তাই এই অবস্থা। যাইহোক একটি ফটোগ্রাফি করে নিলাম এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। ফটোগ্রাফিটি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0026.jpg

Location
#Device:S-G,M32

সবশেষে দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি। আজকে আপনাদের সাথে আমি অনেকগুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। কেননা আমার কাছে এই গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। আমি আরো অনেক আগে এই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম। আমার ঠিক মনে নেই এই ফটোগ্রাফিটি আমি কোথা থেকে করেছিলাম। এই ফুলটি ছিল হলুদ এবং কমলা রঙ্গের মধ্যে। মাঝখানের পাপড়ি গুলো ছিল হলুদ রঙের এবং বাইরের কিছু পাপড়ি ছিল লাল রঙের। আপনাদের এটি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নাম না জানা এই সৌন্দর্যময় ফুলের দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগলো। আর গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 2 years ago 

রায়হান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় সুন্দর মতামত প্রদানের জন্য।🌿

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🌿💤🌿💤

 2 years ago 

এই সকাল সকাল আপনার করা সাতটি ফটোগ্রাফি অ্যালবাম দেখে অনেক ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 years ago 

আপনাদের এত সুন্দর সাবলীল মন্তব্য পেলে অনেক ভালো লাগে ভাই ধন্যবাদ।।

 2 years ago 

ভাইয়া এমন সুন্দর সুন্দর রেনডম ফুলের ফটোগ্রাফি করলেন যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফুলেই যেন জীবন্ত এবং প্রাণবন্ত। ফুল গুলো দেখেই মনে হচেছ যে আপনি বেশ ভালো মানের একজন ফটোগ্রাফার। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি সব সময় মন মাতানো। প্রথমেই লাইট দিয়ে সজ্জিত চিত্রটি বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় সুন্দর ফুলের ছবিটি আমাকে মুগ্ধ করলো। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমার কাছে অনেক অনেক বেশ ভালো লাগলো। গোলাপ ফুলের ফটোগ্রাফি টা অনেক চমৎকার ছিল। যাকে ফুলের রানী বলা হয়। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুল এবং ফলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি সুন্দর হয়েছে। আপেলের ফটোগ্রাফী টি দেখে আপেলটি কেটে খাওয়ার ইচ্ছা করছে। যাইহোক আপনি বেশ দারুন ফটোগ্রাফী করতে পারেন।

 2 years ago 

সব সময়ের মত সুন্দর মন্তব্য করেছে।🌿

 2 years ago 

আপনার খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখেই আমি একেবারে মুগ্ধ হয়েছি। আপনার সব গুলো ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, দেখতেও দারুন লাগছে একেবারে। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করি। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। তিন নাম্বারে থাকা সাদা ফুলটার ফটোগ্রাফিও এক কথায় দারুন লেগেছে। এই ফুলটা অনেক বেশি সুন্দর। ফুলের ফটোগ্রাফি গুলোর পাশাপাশি বর্ণনাও সুন্দর করে তুলে ধরলেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্য পড়ে।অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। বিশেষ করে ফুল আর ফলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।ভালো থাকুন সব সময়।💦

 2 years ago 

ভাই আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি খুবই দক্ষতার সাথে ক্যাপচার করেছেন, তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বোঝা যাচ্ছে। ভাই আপনার ফটোগ্রাফিতে থাকা, সাদা রংয়ের ফুলটি আমার কাছেও দারুন লাগে। তবে আমিও এই ফুলটির নাম জানিনা। যাইহোক ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38