সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0087.jpg

Location
#Device:S-G,M32

আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সাদা রঙের একটি ফুল। ফুলটির নাম দোলনচাঁপা। দোলনচাঁপা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলটি সাদা রঙের হওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আমি এই ফুলটির ফটোগ্রাফি করেছি একটি নারসারি থেকে। আমি দোলনচাঁপা ফুল সাদা রং ছাড়া অন্য কোন রং দেখিনি। এটির পাপড়িগুলো অনেক লম্বা লম্বা এবং এটির মধ্যে তিনটি পাপড়ি রয়েছে। এই ফুলের ভিতর একটি হলুদ রঙ্গের রেনু বের হয়েছে। এই ফুলটির পিছনেও আরো অনেকগুলো ফুল রয়েছে। সবগুলোকে একসাথে অনেক সুন্দর লাগছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফটোগ্রাফি করে নিলাম। ফুলটি কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাবেন।

২নং -ফটোগ্রাফি

IMG-20240326-WA0094.jpg

আমি কালকে সকালে আমাদের বাড়ির সামনে হাটছিলাম। তখন দেখি একটি গরু ছোট্ট কিউট একটি বাচ্চা শুকনো ঘাস খাচ্ছে। বাচ্চাটি শান্তি মতো খাবার খাচ্ছে। তখন চিন্তা করলাম গরুটির ফটগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। আমি বাচ্চাটিকে বিরক্ত না করেই দূর কিছু ফটোগ্রাফি করে নিলাম। আমি বিভিন্ন দিক থেকে গরুটির ছবি তুলেছি। আমি যখন গরুটির ফটোগ্রাফি করছিলাম তখন গরুটি এদিক সেদিক চলে যাচ্ছিল। তাই আমি ফটোগ্রাফি খুবই কষ্ট করে করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের এই ফটোগ্রাফি ভালো লাগবে।

Location
#Device:S-G,M32

৩নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0167.jpg
Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ফটোগ্রাফি। কয়েকদিন আগে আমি বিকেলবেলা একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমি তখন সেখান থেকে বাড়িতে চলে আসছিলাম, ঠিক সেই মুহূর্তে এই দৃশ্যটি আমার চোখে পড়েছে। আকাশে সন্ধ্যায় সুন্দর একটি দৃশ্য সৃষ্টি হয়েছে। আমি এই সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি করতে আর দেরি করলাম না।আসলে এই সুন্দর একটি মুহূর্ত সব সময় উপভোগ করা যায় না। সেখানে অনেক গাছ ছিল। যার কারণে সূর্যটিকে দেখা যাচ্ছিল না। গাছগুলো পিছনে মেঘ সূর্যটিকে ঘিরে রেখেছে। এই মুহূর্তটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0102.jpg
Location
#Device:S-G,M32

বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি চাঁয়ের কাপের ফটোগ্রাফি। আমি কালকে ইফতারের পরে আমাদের বাড়ির সামনে একটি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনার জন্য। ওই দোকানের রং চা অনেক দারুণ। তাই আমি দোকানদারকে বললাম এক কাপ চা দেয়ার জন্য। তিনি অনেক সুন্দর করে চা বানিয়ে দেয়। আর আমার কাছে রং চা অনেক ভালো লাগে। তাই আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে এই চায়ের রং যেমন সুন্দর ছিল খেতেও অনেক সুস্বাদু ছিল। আমার কাছে ভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।আবার আমার এই ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করার পর আপনারা অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করেন। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সকলের এই ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0081.jpg

Location
#Device:S-G,M32

এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ধুন্দল গাছের ফুল। এটি আমাদের বাড়ির ছাদে লাগানো হয়েছে কয়েক মাস আগে। আমাদের বাড়ির ছাদে অনেকগুলো সবজি গাছ রয়েছে, যার মধ্যে ধুন্দল গাছ একটি। এই গাছটির মধ্যে অনেকগুলো ফুল এসেছে। আশা করি কয়েকদিন পরে গাছের মধ্যে অনেকগুলো ধুন্দল ধরবে। এই ফুলটি হচ্ছে হলুদ রঙের। এই ফুলের ভিতর যে পাপড়ি গুলো রয়েছে সেগুলো ছিল হলুদ রঙের। আবার এর রেনুগুলো ছিল হলুদ রঙের। এর মধ্যে অনেকগুলো রেনু বের হয়েছে। এই ফুলটিতে মোট পাঁচটি পাপড়ি রয়েছে। এর থেকে বেশি পাপড়ির এই ফুলগুলোর মধ্যে থাকে না। আপনাদের কাছে এই ফুলটির ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0105.jpg

Location
#Device:S-G,M32

এইবার আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির সামনের একটি ফটোগ্রাফি। এই বাড়িটি আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল। আমি কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম। প্রায় দুই মিনিট এগোনোর পর এই বাড়িটি দেখতে পাই। এ বাড়িটি দেখতে খুবই সুন্দর। আমি বাহির থেকে বাড়িটির ছবি তুলেছি। গেইটে তালা লাগানো ছিল, তাই ভিতরের ছবি তুলতে পারেনি। এই বাড়িটির ভিতরে আমি আরো আগে গিয়েছিলাম। তখন বাড়িটির কাজ করা হচ্ছিল। আমি এই বাড়িটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এই বাড়িটিকে অনেক সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে। ঘরের ভিতরে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি বাড়িটির ভিতরের ফটোগ্রাফি করতে পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে শুধু বাহিরের ফটোগ্রাফিটি শেয়ার করলাম।কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240326-WA0074.jpg

Location
#Device:S-G,M32

সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের ফটোগ্রাফি। আমি এই ফুলগুলো ফটোগ্রাফি করেছি একটি নার্সারি থেকে। ওই নারসারিতে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল। আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে। ফুলগুলো অনেক ছোট ছোট। গাছের মধ্যে অনেকগুলো ধরে রয়েছে। আমি প্রথমে ফুলগাছটির নাম জানতাম না। তবে ওখানকার একজন স্থানীয় লোককে জিজ্ঞাসা করার পর তিনি এই ফুল গাছের নাম বলেছেন। এই ফুল গাছটির নাম হচ্ছে টক পাতার ফুল। নামটা শুনেই আমি অবাক হয়ে গেছি। এরকম একটা ফুল গাছ আমি আগে কখনো দেখিনি। নামটাও অন্যরকম ছিল। তো আপনাদের কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। দোলনচাঁপা ফুল অবশ্য এর আগে কখনো দেখা হয়নি আপনার পোস্ট থেকে দেখে চিনে রাখলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ভাইজান।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏🙏🌿

 2 years ago 

এই সকাল বেলা আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেলো ৷ প্রতিটি ফটোগ্রাফ ছিল বেশ চমৎকার আর বর্ণনাও দিয়েছেন ৷ দোলন চাপা ছোট্ট গরু এবং শেষে ফুলের ফটোগ্রাফিটা দারুন ৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফ অনেক ভালো ছিল ৷ অসংখ্য আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইজান।।

 2 years ago 

দোলন চাঁপা ফুল এর আগে আমি দেখেনি, পাপড়ি গুলো বড় হলে দেখতে বেশ ভালো লাগে। পাতার ফুল গুলো দেখতে অনেক টা ঢ়েড়স ফুলের মত।ভালোই লাগে দেখতে।সব মিলিয়ে ভালো ছিলো ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু।

 2 years ago 

দোলনচাঁপা ফুলের নাম শুনেছিলাম।আজকে আপনার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। আপনি আজকে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। অত্যন্ত ভালো ছিল রেনডম ফটোগ্রাফি গুলো। চায়ের কাপের ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। সব থেকে ভালো লাগলো ধুন্দুল গাছের ফটোগ্রাফিটা। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া যার মধ্যে বিকেলবেলা হাঁটতে গিয়ে ক্যাপচার করা ফটোগ্রাফি এবং ধুন্দর ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ কাজি রায়হান ভাই।

 2 years ago 

বাহ্ আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ হয়েছে। সব গুলো ফটোগ্রাফি আপনি সুন্দর ভাবে ক্যামেরা বন্দী করছেন। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভালো ভাবে তুলে ধরতে।।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো যত দেখি ততই ভালো লাগে। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। তবে এক নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে দেখতে। এরকম ভাবে এলোমেলো ফটোগ্রাফি গুলো করলে দেখতে অনেক সুন্দর লাগে সবকিছু সৌন্দর্য দারুনভাবেই ফুটে উঠেছে দেখতেও চমৎকার লাগতেছে। সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা ও তুলে ধরেছেন আপনি। ফটোগ্রাফি গুলোর বর্ণনা তুলে ধরার কারণে এগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।।

 2 years ago 

দোলনচাপা ফুলটা সত্যি বেশ সুন্দর। বিশেষ করে এর সাদা বর্ণ এবং সুন্দর গোল শেপ এর জন্য ওটাকে বেশ আকর্ষণীয় লাগছে। সন্ধ্যার সময়ের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার হয়েছে।রং চা আমার অনেক পছন্দের। ফটোগ্রাফি গুলো বেশ ভালো করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।💥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39