ফটোগ্রাফী পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

RIYAN_20240410_170611_🌈Sky Blue by Expert Mistry-4.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি পড়ন্ত বিকেলের সূর্যের ফটোগ্রাফী। আমি আমার প্রতিটি ফটোগ্ৰাফী পোস্টের মধ্যেই একটি করে সূর্যের ফটোগ্রাফী শেয়ার করার চেষ্টা করি। আজকে ও অনুরুপ ভাবে আপনাদের সাথে একটি সূর্যের ফটোগ্রাফী শেয়ার করলাম। আসলে সূর্যের ফটোগ্রাফী করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে।আর বিকাল বেলা সূর্যের সৌন্দর্য অনেক সুন্দর থাকে। আমি সূর্যের এই ফটোগ্রাফী টি আমার বাড়ির সামনে থেকে সংগ্রহ করেছি।

RIYAN_20240404_154739_🌈Sky Blue by Expert Mistry.PORTRAIT.jpg

RIYAN_20240404_154727_🌈Sky Blue by Expert Mistry.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত ব্যানানা ম্যাংগো আমের ফটোগ্রাফী। আমরা প্রত্যেকেই ব্যানানা ম্যাংগো আমের সাথে সুপরিচিত।আর এই ব্যানানা ম্যাংগো আম বাংলাদেশের একটি জনপ্রিয় আম।আর অল্প কিছুদিনের মধ্যেই আমের সিজন চলে আসতেছে। বর্তমান ব্যানানা ম্যাংগো আম গাছের মধ্যে এখনো তেমন বড় হয়নি।এই আমটি দেখতে প্রায় ব্যানানার মতো লম্বা।তাই আম টির নাম রাখা হয়েছে ব্যানানা ম্যাংগো আম।ব্যানানা ম্যাংগো আম স্বাদে গন্ধে অতুলনীয়।যারা ইতোমধ্যে খেয়েছেন তারা হয়তো এই আম সম্পর্কে অবগত আছেন।এই আমের ফটোগ্রাফী টি আমি আমার বন্ধুর বাসা থেকে সংগ্রহ করেছি। আমার বন্ধুর বাসায় বেশ কয়েকটি ব্যানানা ম্যাংগো আমের গাছ রয়েছে।

RIYAN_20240404_154324_🌈Sky Blue by Expert Mistry.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি লেবুর ফটোগ্রাফী।লেবু কে সকলেই চিনে থাকি।লেবু চিনে না এমন মানুষ বাংলাদেশের মধ্যে খুবই কম খুঁজে পাওয়া যাবে।আর লেবুর ব্যবহার প্রায় প্রতিদিনই করা হয়ে থাকে। আমি আমার বন্ধুর বাসা থেকে লেবুর ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি।তার বাসায় বেশ কয়েকটি লেবুর গাছ রয়েছে।আর তার বাসার পাশেই কয়েকটি হাঁড়িভাঙ্গা আমের নার্সারি।আর এই নার্সারির মধ্যে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের ও চারা রয়েছে।তার নার্সারি গুলো দেখতে বেশ সুন্দর।

RIYAN_20240404_154023_🌈Sky Blue by Expert Mistry.jpg

আসলে এই ফুলের সাথে আমি পরিচিত হলেও এই ফুলের নাম আমি এখনো জানি না।এই ফুলের গাছ গুলো মূলত জঙ্গল এবং দুই রাস্তার পাশে হয়ে থাকে।এই ফুলের গাছ গুলো অযত্নেই অনেক সুন্দর ভাবে বেড়ে উঠে। এবং বছরে একবার ফুল দেয়।আর এই ফুল থেকেই এক ধরনের ফল হয়ে থাকে।ফল গুলো দেখতে বেশ দারুন। পরবর্তী ফটোগ্রাফী পোস্টের মাধ্যমে আপনাদের সাথে এই ফুলের ফল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।ফল গুলো বেশ কয়েক মাস এই গাছের মধ্যে থাকে। আবার কিছু দিন পর তা পড়ে যায়।

RIYAN_20240411_162652_🌈Sky Blue by Expert Mistry-3.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি গ্ৰামীন রাস্তার ফটোগ্রাফী। আসলে গ্ৰামীন রাস্তা গুলো দেখতে অনেক সুন্দর হয়।দুই পাশে ধান ক্ষেত আর তার মাঝ দিয়ে একটি চিকন রাস্তা।এটি আসলেই একটি সুন্দর দৃশ্য। এরকম সুন্দর সুন্দর দৃশ্য গুলো শুধুমাত্র গ্ৰাম এলাকা গুলোর মধ্যেই দেখতে পাওয়া যায়। শহরের মধ্যে এতো সুন্দর রাস্তা তেমন একটা নেই। কিন্তু বেশিরভাগ গ্ৰামেই এরকম সুন্দর সুন্দর রাস্তা রয়েছে। অনেকেই শহর থেকে গ্ৰামের মধ্যে এরকম সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য চলে আসে।

RIYAN_20240208_142403_👫Vivid Color .jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি মোরগের ফটোগ্রাফী। আপনারা হয়তো প্রত্যেকেই মোরগের সাথে সুপরিচিত। আসলে মোরগ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি আমার বাসা থেকে এই মোরগের ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি। আমার আম্মু দীর্ঘ দিন থেকে যত্ন করে এই মোরগ টি পালন করছে।এই মোরগ টি বেশ কয়েকদিন আগে খাশি করা হয়।খাশি করার ফলেই মোরগ টি খুবই তাড়াতাড়ি বড় হয়ে ওঠে।আর মোরগ টির রং সাদা হ ওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD87wn9BXBXJFW8wurjm2tHP6GnSZsViXpLxMmvtUPsU42uYFAjt7FrEGWoTnd7...AzstAaubGFM2fYA5AYF19txzkeiujm7sqwkLserWoBQtMPpKBbofpqvzfKmG3z1aNTr6jdEghcxA9m4zYDiBF1kUiVYWDhkSSWVi4MttieQwaDQnEDLnk5kvs7.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

খুব চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রতিটা ফটোগ্রাফি ছিলো খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন যার মধ্যে ফুলের সৌন্দর্য টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার নিখুঁত ফটোগ্রাফি করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দারুন কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে পারলে আসলেই মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আপনি রাস্তার পাশে থাকা যে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা কি আমাদের এলাকার ভাষায় ভাট ফুল বলা হয়ে থাকে।

 2 years ago 

ভাই আমি আজকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে লক্ষ্য করলাম বিভিন্ন রকমের ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলার মধ্যে আম দেখতে পারছে না আর মোরগের ছবিটি দেখতে পেয়ে মন বলছে এখনি আপনার বাসায় গিয়ে খেয়ে নিতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ কয়েকটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি এলোমেলো হলেও দেখতে অসাধারন লাগছে। গ্ৰামিণ রাস্তার ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া মোরগের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে, এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমের ফটোগ্রাফিটি। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফির আশায় রইলাম ভাই।

 2 years ago 

আচ্ছা ভাইয়া আপনি কি বলেন তো। এমন করে কাঁচা আমের ফটোগ্রাফি করে ঝুলিয়ে দেওয়ার কোন মানে হয়? বেশ সুন্দর করে আজকের ফটোগ্রাফি পর্বটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাদের কে দাওয়াত করার জন্য এভাবে আম গুলো ঝুলিয়ে রেখেছি।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে ভাই। আপনি বেশ কয়েকটি এলোমেলো ছবি নিয়ে একটি এলবাম সাজিয়েছেন, আপনার করা ফটোগ্রাফিগুলো আমার বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে এলোমেলো ফটোগ্রাফি করতেই অনেক বেশি ভালোবাসি। খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি দিয়ে একটা অ্যালবাম সাজিয়েছেন। আপনার আজকের এই অ্যালবাম দেখে মুগ্ধ হলাম বিশেষ করে শেষ বিকেলের সূর্যাস্তের ফোটোগ্রাফি অনেক বেশিই সুন্দর ছিল। এভাবেই প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাবেন বলে আশা রাখি। ধন্যবাদ সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39